|
Free Bangla Font
Siyamrupali_1_01 Download
ঝাল কাবাব কারি |
যা যা লাগবে_
মুরগির কিমা ১ কাপ (মিহি), গোল আলু সিদ্ধ ১ কাপ, মিষ্টি আলু সিদ্ধ আধা কাপ, মৌসুমী সবজি কুচি ২ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রেমন বাইন্ড ১ টেবিল চামচ, ডিম ফেটানো ১টি, কাঁচামরিচ ৩/৪টি, আদা কুচি ১ টেবিল চামচ, ঘি আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, টক দই আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, এলাচ ৪টি, টমেটো ১ কাপ, কাঁচামরিচ ৮/১০টি, চিনি আধা চা চামচ, পানি পরিমাণমতো, লবণ স্বাদ অনুযায়ী।
প্রস্তুত প্রণালী
কাবাব তৈরির সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিন। ডিম্বাকৃতির কাবাব তৈরি করে গরম তেলে বাদামি করে ভাজুন।একটি পাত্রে ঘির গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে তুলে রাখুন। বাটা ও গুঁড়া মসলা একত্রে পাত্রে ভালোমতো কষান। দই ফেটিয়ে ঢেলে দিন।তেল ফুটে উঠলে কাবাব দিযে নেড়ে লেবুর রস, লবণ, চিনি দিয়ে অল্প আঁচে বসান।পানি কমে এলে টমেটো কাঁচামরিচ দিয়ে ৫/৭ মিনিট বসান এবং বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করুন
|
খাসির মাংসের ভুনা
|
উপকরণ :
খাসির মাংস দেড় কেজি, টক দই আধা কাপ, আদা বাটা আধা টে. চামচ, রসুন বাটা দেড় চা চামচ, পেঁয়াজ বাটা ৪ টে. চামচ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, জায়ফল জয়ত্রি গুঁড়া আধা চা চামচ, টমেটো সস ২ টে. চামচ, লেবুর রস ১ টে. চামচ, দারুচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ২টি, তেল ৬ টে. চামচ, ঘি ৪ টে. চামচ, কাঁচামরিচ ৭/৮টি, পেঁয়াজ বেরেস্তা সিকি কাপ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি ১ কাপ।
প্রণালী :
১. মাংস ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ২. বেরেস্তা, লেবুর রস, কাঁচামরিচ, টমেটো সস, গরম মসলার গুঁড়া ও ঘি বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে দুই ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। ৩. মাংস মাঝারি আঁচে চুলায় দিয়ে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে বাকি উপকরণ দিয়ে কিছুণ চুলায় রেখে নামাতে হবে।
|
ঝোল মুরগি
|
উপকরণ : মুরগির বুকের মাংস (হাড় ছাড়া) ছোট ছোট টুকরো করা, মসলা মিশ্রণের জন্য মরিচগুঁড়ো, হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো আধা চা চামচ, জিরাগুঁড়ো চার ভাগের এক চা চামচ; দারুচিনিগুঁড়ো আট ভাগের এক চা চামচ, মাখন দুই টেবিল চামচ, এলাচ তিনটি, তেজপাতা তিনটি, পেঁয়াজকুচি ৩০০ গ্রাম, তেল দুই টেবিল চামচ (অলিভ অয়েল হলে ভাল হয়), চিকেন স্টক এক কাপ।
প্রণালী : মরিচগুঁড়ো, ধনেগুঁড়ো, জিরাগুঁড়ো আন্দাজ মতো লবণের সাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি মাংসের সাথে ভালভাবে মাখতে হবে। কড়াইতে মাখন গলিয়ে ফুটতে শুরু হওয়া মাত্র এলাচ, তেজপাতা দিয়ে কষাতে হবে। এরপর পেঁয়াজকুচি ছেড়ে হালকা ভেজে নিয়ে এতে আদা ও রসুনবাটা যোগ করতে হবে। চুলা থেকে কড়াই নামিয়ে পেঁয়াজের মিশ্রণ মসলা মাখানো মাংসের পাত্রে ঢেলে দিতে হবে। কড়াইয়ে তেল ঢেলে হালকা গরম হওয়া মাত্র মসলা মাখানো মুরগি ছেড়ে দিয়ে ভালভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে চিকেন স্টক যোগ করতে হবে। পানি ফুটতে শুরু করলে চুলা বন্ধ করে ঢাকনা সরিয়ে দিন। একঘন্টা পর পরিবেশন শুরু করুন।
|
|
|
গরুর রেজালা
|
যা যা লাগবে : গরুর মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, টকদই ১ কাপ, ধনে বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, তেল ১ কাপ, মরিচ বাটা ১ টেবিল চামচ, জয়ফল ও জয়ত্রী বাটা ১ চা চামচ, এলাচ ৪-৫টি, দারুচিনি ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ১০-১৫টি।
প্রস্তুত প্রণালী
মাংস, দই এবং সব বাটা মসলা লবণ দিয়ে ভালোমতো মেখে নিন। হাঁড়িতে তেল ঢেলে চুলায় বসিয়ে তেল গরম হলে মসলা ও পেঁয়াজ ভাজতে থাকুন।মাংসটুকু ঢেলে কষাতে থাকুন, পানিতে বলক ওঠা শুরু করলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকুন।কিছুক্ষণ পরপর নেড়ে দিন। পানি কমে গেলে কষাতে থাকুন। এরপর কেওড়া, মাওয়া, বেরেস্তা ও চিনি মেখে মাংসে দিন।মাংসের উপর কাঁচামরিচ দিয়ে একটু কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট পর নামিয়ে নিন। এরপর পরিবেশনকরুন।
|
শাহি মুরগি
|
উপকরণ : মুরগি ১টি (চার টুকরো), রসুন, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, দই ২ টেবিল চামচ, গরম মসলা পরিমাণমতো, ঘি পরিমাণমতো, জর্দার রং সামান্য পরিমাণ, কিসমিস, বেরেস্তা পরিমাণমতো (সাজানোর জন্য)।
প্রণালী : মুরগির টুকরোগুলো ছুরি দিয়ে লম্বা লম্বা করে উপরে কেটে নিতে হবে মসলা মিশানোর জন্য। তারপর রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, দই, গরম মসলা ও লবণ দিয়ে মাংসের টুকরোগুলোকে ভালোভাবে মাখাতে হবে। সামান্য পরিমাণ জর্দার রং দিতে হবে। এবার একটি পাত্রে ঢেলে ওভেনে ১ ঘন্টার জন্য বেক করতে দিন। ১ ঘন্টা পর ডিশ নামিয়ে ফেলুন। তারপর ঘি দিন। তৈরি হয়ে গেল শাহি মুরগি। ডিশে কিসমিস, ধনেপাতা ও বেরেস্তা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন
|
গোশতের দো-পেঁয়াজা
|
উপকরণ: গোশত এক কেজি, পেঁয়াজ কুচানো এককাপ, রসুন কোয়া পাঁচ-ছয়টি কুচানো,আদাবাটা দুই চা চামচ, মরিচ গুঁড়া এক চামচ, হলুদ গুঁড়া আধ চা চামচ, গরম মসলা গুঁড়া এক চা চামচ, পেঁয়াজ বাটা দু’টি, টক দই আধা কাপ, চিনি আধা চামচ, তেল দুই কাপ, তেজপাতা দুতিনটি, জায়ফল গুঁড়া ও জয়ত্রি গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদমতো।
প্রণালী : গোশত ধুয়ে পানি ঝারিয়ে রাখুন। দই, আদা, হলুদ ও মরিচগুঁড়ো দিয়ে গোশত ভালোভাবে মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। গরম তেলে আধাকাটা পেঁয়াজ ভেজে তুলে রাখুন। বাকি তেলে জয়ত্রি ও জায়ফল ছাড়া সব মসলা দিয়ে কষিয়ে নিন। তারপর মাখানো গোশত ঢেলে দিয়ে পরিমাণমতো গরম পানি দিন। সেদ্ধ হলে উপরে তেল ভেসে উঠলে জয়ত্রি ও জায়ফল গুঁড়ো মিশিয়ে উপরে পেঁয়াজ ভাজা ছড়িয়ে পরিবেশন করুন।
|
|