১৭৮ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNCC Job Circular 2026

 

১৭৮ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNCC Job Circular 2026

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

নম্বর-৪৬.১০.০০০০.০০৪.১১.০৫১.২০২৫-৪৯৭ 

তারিখ: ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, 

১৪ জুন ২০২৬

স্থানীয় সরকার বিভাগের গত ০২/০৩/২০২৬ খ্রিঃ তারিখে ৪৬.০০.০০০০.০৭০.১১.০০২.১৮-১৮০ নম্বর স্মারক মোতাবেক প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ অনুসারে সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, বয়স ও শর্তাবলী অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে http://dncc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে:


পদের বিবরণ ও যোগ্যতা ঃ

১। পদের নামঃ স্বাস্থ্য পরিদর্শক, (গ্রেড ১১)

  • পদের সংখ্যাঃ ০৮ (আট) টি
  • বেতনঃ ১২,৫০০-৩০,২৩০/- 
  • যোগ্যতাঃ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেডিক্যাল টেকনোলজি (স্যানিটারি ইন্সপেক্টরশীপ) বিষয়ে ৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা।

২। পদের নামঃ রেভিনিউ সুপারভাইজার, (গ্রেড ১৪)

  • পদের সংখ্যাঃ ১৫ (পনেরো) টি
  • বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/-
  • যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী; এবং (খ) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

৩। পদের নামঃ ওয়ার্ড সচিব, (গ্রেড ১৪)

  • পদের সংখ্যাঃ ১৬ (ষোল) টি
  • বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/-
  • যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী।

৪। পদের নামঃ মশক নিয়ন্ত্রণ পরিদর্শক, (গ্রেড ১৪)

  • পদের সংখ্যাঃ ০৭ (সাত) টি
  • বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/-
  • যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রী।

৫। পদের নামঃভেটেরিনারী পরিদর্শক/ জবাইখানা পরিদর্শক, (গ্রেড ১৪)

  • পদের সংখ্যাঃ ১৮ (আঠারো) টি
  • বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/-
  • যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জীববিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী; এবং (খ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন; অথবা (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোনো স্বীকৃত ভেটেরিনারী প্রশিক্ষণ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ২ (দুই) বৎসর মেয়াদি ইনসার্ভিস প্রশিক্ষণ কোর্স সম্পন্ন।

৬। পদের নামঃ পরিচ্ছন্ন পরিদর্শক, (গ্রেড ১৪)

  • পদের সংখ্যাঃ ২৬ (ছাব্বিশ) টি
  • বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/-
  • যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী।

৭। পদের নামঃ ইপিআই সুপারভাইজার, (গ্রেড ১৬)

  • পদের সংখ্যাঃ ১০ (দশ) টি
  • বেতনঃ ৯৩০০-২২৪৯০/-
  • যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জি.পি.এ. তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৮। পদের নামঃ স্প্রে-ম্যান সুপারভাইজার, (গ্রেড ১৬)

  • পদের সংখ্যাঃ ৩৪ (চৌত্রিশ) টি
  • বেতনঃ ৯৩০০-২২৪৯০/-
  • যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জি.পি.এ. তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৯। পদের নামঃ বাতি পরিদর্শক, (গ্রেড ১৬)

  • পদের সংখ্যাঃ ১৫ (পনেরো) টি
  • বেতনঃ ৯৩০০-২২৪৯০/-
  • যোগ্যতাঃ(ক) কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট; (খ) (বি)/সি(গ) শ্রেণি’র বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট।

১০। পদের নামঃ লেজার কিপার, (গ্রেড ১৬)

  • পদের সংখ্যাঃ ২৯ (ঊনত্রিশ) টি
  • বেতনঃ ৯৩০০-২২৪৯০/-
  • যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জি.পি.এ. তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

DNCC Job Circular 2026 Pdf

DNCC Job Circular 2026 Pdf

DNCC Job Circular 2026 Pdf

DNCC Job Circular 2026 Pdf

DNCC Job Circular 2026 Pdf

সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শেষঃ ১৭/০৭/২০২৬খ্রিঃ; বিকাল ৪.০০টা।
আবেদিন লিংকঃ ক্লিক করুন

শর্তাবলীঃ 

১। ১৭/০৭/২০২৬খ্রিঃ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর এর মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Status status select করতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে Departmental Candidate Select করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তির মূল কপি জমা দিতে হবে।

৩। সরাসরি বা ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত আবেদন বাতিল বলে গণ্য হবে।

৪। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dncc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: (i) Online- এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৮/০৬/২০২৬খ্রিঃ; সকাল-১০.০০ টা। (ii) Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭/০৭/২০২৬খ্রিঃ; বিকাল ৪.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit- এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online- এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতকরা ভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online- এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর upload করে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে User ID নম্বর লেখা থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে বিজ্ঞপ্তির ২ নং কলামের ১ নং পদের জন্য ১৫০/- পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ১৮/- সর্বমোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা এবং ২নং কলামের ২-১০ নং পদের জন্য ১০০/- পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ১২/- সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং অনগ্রসর নাগরিকদের (সকল পদের জন্য) ৫০/- পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ৬/- সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। 

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS: DNCC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DNCC ABCDEF Reply: Applicant’s Name, Tk- 168/112/56 Will be charged as application fee. Your pin is 12345678. To pay fee Type DNCC<space>yes<space> pin and send to 16222.

দ্বিতীয় SMS: DNCC <space>yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DNCC YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, Payment Completed Successfully for DNCC Application for post..........................User ID is (ABCDEF) and password (XXXXXXXXXX).

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dncc.teletalk.com.bd অথবা DNCC Website: www.dncc.gov.bd

আপনার দেওয়া নতুন ছবিটির (৩য় পাতা) তথ্যগুলো নিচে হুবহু টাইপ করে দেওয়া হলো:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্লট নং#২৩-২৬, রোড নং#৪৬, গুলশান-২, ঢাকা www.dncc.gov.bd

এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ. SMS- এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ও PIN পুনরুদ্ধার করতে পারবেন। (i) User ID জানা থাকলে DNCC <space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: DNCC Help User ABCDEF & send to 16222. (ii) Pin Number জানা থাকলে DNCC <space> Help <space> PIN <space> PIN Number & Send to 16222. Example: DNCC Help PIN 12345678 & send to 16222

ঝ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর থেকে ১২১ এ কল করুন অথবা ই-মেইল করুন vas.query@teletalk.com.bd অথবা alljobs.query@teletalk.com.bd (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: DNCC, Post Name: Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের http://dncc.teletalk.com.bd ওয়েব সাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে এবং নিয়োগের ফলাফলসহ যাবতীয় তথ্যাদি সময়ে সময়ে হালনাগাদ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

৫। প্রার্থীর যোগ্যতা যাচাই: (ক) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে বা বিজ্ঞপ্তিতে চাওয়া যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোন তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা নিয়োগের যেকোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ: ১) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant Copy); ২) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি; ৩) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি। ৪) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ; ৫) সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি; ৬) জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি। ৭) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র; ৮) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/ প্রমাণকের সত্যায়িত অনুলিপি।

৬। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ডিএনসিসি’র ওয়েবসাইটে পাওয়া যাবে।

৭। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

৮। নিয়োগে সরকারের প্রচলিত বিধি-বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৯। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আপনার দেওয়া ছবিটির তথ্যগুলো নিচে হুবহু টাইপ করে দেওয়া হলো:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্লট নং#২৩-২৬, রোড নং#৪৬, গুলশান-২, ঢাকা www.dncc.gov.bd

১০। আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তির ২ নং কলামের ১ নং পদের জন্য ১৫০/- পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ১৮/- সর্বমোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা এবং ২নং কলামের ২-১০ নং পদের জন্য ১০০/- পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ১২/- সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং অনগ্রসর নাগরিকগণের (সকল পদের জন্য) ৫০/- পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ৬/- সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা Teletalk pre-paid mobile ব্যবহার করে প্রদান করতে হবে।

১১। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১২। উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।


আরও দেখুনঃ

সাজেশনঃ

১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।


সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়

সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন

#DNCC Jobs Circular 2026

নবীনতর পূর্বতন

نموذج الاتصال