মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি
ইতঃপূর্বে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ২৩ অক্টোবর ২০২৩ তারিখের ০৫.০৪.০০০০.০০৯.১১.২৩/২২৩২(৩) নং স্মারকে ৫১২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তন্মধ্যে রিট পিটিশন নং ১৪৫১৭/২০২৩ এবং রিট পিটিশন নং ১৪৫১৮/২০২৩ এর প্রেক্ষিতে মহামান্য আদালতের আদেশ অনুসরণক্রমে যথাক্রমে ৬১ ও ১৪টি পদসহ মোট ৭৫টি পদ ফাঁকা (Vacant) রেখে অবশিষ্ট পদসমূহের মধ্যে রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (
পদের বিবরণ ও যোগ্যতাঃ
১. পদের নাম: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
- পদের সংখ্যা: ১
- বেতন: ১১০০০-২৬৫৯০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
যোগ্যতা:
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে;
২. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
- পদের সংখ্যা: ২
- বেতন: ১১০০০-২৬৫৯০/-
- বয়স: ১৮-৩২ বৎসর (তবে কেবল বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য)
যোগ্যতাঃ
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পন্ন হতে হবে; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে; (ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;
৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
- পদের সংখ্যা: ৩
- বেতন: ১০২০০-২৪৬৮০/-
- বয়স: ১৮-৩২ বৎসর (তবে কেবল বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য)
যোগ্যতা:
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি সম্পন্ন হতে হবে; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে; (ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;
৪. পদের নাম: লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) (গ্রেড-১৪)
- পদের সংখ্যা: ১
- বেতন: ১০২০০-২৪৬৮০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
- যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে;
৫. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) (গ্রেড-১৪)
- পদের সংখ্যা: ১
- বেতন: ১০২০০-২৪৬৮০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
- যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে;
৬. পদের নাম: গাড়িচালক (গ্রেড-১৫)
- পদের সংখ্যা: ৪
- বেতন: ৯৭০০-২০৪১০/-
- বয়স: ১৮-৩০ বৎসর
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। হালকা ও ভারী গাড়ি চালনার বৈধ লাইসেন্সসহ যানবাহন চালনায় কমপক্ষে ০৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন;
৭. পদের নাম: অফিস সহকারী-কাম-কমিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
- পদের সংখ্যা: ৫৪
- বেতন: ৯৩০০-২২৪৯০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
যোগ্যতা:
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে; (ঘ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;
৮. পদের নাম: হিসাব সহকারী (এল, ডি, এ) (গ্রেড-১৬)
- পদের সংখ্যা: ৩১
- বেতন: ৯৩০০-২২৪৯০/-
- বয়স: ১৮-৩২ বৎসর (কেবল কর্মরত ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য)
যোগ্যতা:
(ক) কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; অথবা (খ) কর্মরত ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে অন্যূন ০৩ (তিন) বৎসরের চাকুরীরসহ কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ;
৯. পদের নাম: সহকারী স্টোরকিপার (গ্রেড-১৬)
- পদের সংখ্যা: ১০
- বেতন: ৯৩০০-২২৪৯০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
- যোগ্যতা: স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতাসহ কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ;
১০. পদের নাম: সেলসম্যান (গ্রেড-১৬)
- পদের সংখ্যা: ১
- বেতন: ৯৩০০-২২৪৯০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
- যোগ্যতা: কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ;
১১. পদের নাম: পানি পাম্প চালক/পাম্প চালক (গ্রেড-১৮)
- পদের সংখ্যা: ৩
- বেতন: ৮৮০০-২১৩১০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। পাম্প চালনায় অভিজ্ঞতাসহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন;
১২. পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)
- পদের সংখ্যা: ৩২
- বেতন: ৮২৫০-২০০১০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
১৩. পদের নাম: নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)
- পদের সংখ্যা: ৩
- বেতন: ৮২৫০-২০০১০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
- যোগ্যতা: অন্যূন অষ্টম শ্রেণি পাস। শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে;
১৪. পদের নাম: পোর্টার (গ্রেড-২০)
- পদের সংখ্যা: ৮৭
- বেতন: ৮২৫০-২০০১০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
- যোগ্যতা: অন্যূন অষ্টম শ্রেণি পাস;
১৫. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড-২০)
- পদের সংখ্যা: ১
- বেতন: ৮২৫০-২০০১০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
- যোগ্যতা: অন্যূন অষ্টম শ্রেণি পাস। জাত হরিজন সম্প্রদায়ের জন্য শিথিলযোগ্য;
১৬. পদের নাম: কপিহোল্ডার (গ্রেড-১৬)
- পদের সংখ্যা: ২৫
- বেতন: ৯৩০০-২২৪৯০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
যোগ্যতা:
(ক) কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) শুদ্ধ উচ্চারণসহ পান্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে;
১৭. পদের নাম: সহকারী চেকার (গ্রেড-১৬)
- পদের সংখ্যা: ৬
- বেতন: ৯৩০০-২২৪৯০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
যোগ্যতা:
(ক) কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান; (গ) খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিং-এর জন্য বাতিল শীট পরীক্ষা করার সক্ষমতা;
১৮. পদের নাম: মেকানিক (মেকানিক্যাল) (গ্রেড-১৬)
- পদের সংখ্যা: ১
- বেতন: ৯৩০০-২২৪৯০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
যোগ্যতা:
(ক) কোন অনুমোদিত ভিটিআই/টিটিসি হতে সনদপত্র/প্রশিক্ষণ প্রাপ্ত; (খ) ভিটিআই/টিটিসি হতে সনদপত্র/প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলে কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (গ) প্রিন্টিং, বাইন্ডিং ও অন্যান্য মেরামত ও ওভারহোলিং-এ পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা;
১৯. পদের নাম: ইলেকট্রিশিয়ান (গ্রেড-১৬)
- পদের সংখ্যা: ১
- বেতন: ৯৩০০-২২৪৯০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
যোগ্যতা:
(ক) কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কোন অনুমোদিত প্রতিষ্ঠান/ইনস্টিটিউট হতে লাইসেন্সধারী/সনদধারী; (গ) যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান; (ঘ) যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
২০. পদের নাম: বাইন্ডার (গ্রেড-১৬)
- পদের সংখ্যা: ১৬২
- বেতন: ৯৩০০-২২৪৯০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
যোগ্যতা:
(ক) কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
২১. পদের নাম: কাউন্টার (প্রেসের জন্য) (গ্রেড-১৯)
- পদের সংখ্যা: ২
- বেতন: ৮৭০০-২০৫৭০/-
- বয়স: ১৮-৩২ বৎসর
যোগ্যতা:
(ক) ৮ম শ্রেণি পাস। কাগজ গণনা ও প্যাকিং-এর কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন; এবং (খ) যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে :
- ক. ১ জুন ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা পদ অনুযায়ী বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- খ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে চাকরিরত প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী/কর্মরত প্রার্থী হিসেবে গণ্য হবেন। বিভাগীয় প্রার্থীদের/কর্মরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। বিভাগীয় প্রার্থী/কর্মরত প্রার্থী ব্যতীত অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
- গ. আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
- ঘ. চাকরির আবেদন ফরমে (Applicant's Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
- ঙ. মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Formসহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
- চ. নিয়োগের ক্ষেত্রে কোটাসহ সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
- ছ. সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- জ. নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, যৌক্তিক/আইনগত কারণে এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল/স্থগিত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
- ঝ. সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময়ে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।
- ঞ. অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
DPP Job Circular 2026 Pdf
সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শেষঃ ১৭ জুলাই ২০২৩ তারিখ, বিকাল: ৫টা।
আবেদন লিংকঃ ক্লিক করুন
আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ
ক. আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ
- i) Online আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮ জুন ২০২৩ তারিখ, সকাল: ১০ টা
- ii) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ জুলাই ২০২৩ তারিখ, বিকাল: ৫টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণের Online আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০$\times$প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০$\times$প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ
প্রথম SMS : DPP<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে
- Example: DPP ABCDEF
- Reply: Applicant's Name, Tk.112/56 will be charged as application fee, Your PIN is ********. To pay fee Type DPP<space>Yes<space>PIN and send to 16222.
- দ্বিতীয় SMS : DPP<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে
- Example: DPP YES ********
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
ছ. SMS-এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে: DPP<space>Help<space>User<space>User ID & send to 16222.
- Example: DPP Help User ABCDEF.
- (ii) PIN Number জানা থাকলে: DPP<space>Help<space>PIN<space>PIN No & send to 16222.
- Example: DPP Help PIN 12345678.
ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ওয়েবপোর্টাল (www.dpp.portal.gov.bd) এবং
ট. ডিক্লারেশন : প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে :
ক. অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Application Form) ও প্রবেশপত্র (Admit Card);খ. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ) ;
গ. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ;
ঘ. জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত কপি ;
ঙ. কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি ;
চ. আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ;
ছ. বিভাগীয় প্রার্থী/কর্মরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র ;
জ. গাড়ি চালক পদের প্রার্থীর ক্ষেত্রে হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি;
ঝ. দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ নির্দেশাবলী প্রযোজ্য হবে;
ঞ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ;






