Magspot Blogger Template

৫৭ পদে, পল্লী উন্নয়ন একাডেমি, রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । Rdarangpur Job Circular 2026

 

৫৭ পদে, পল্লী উন্নয়ন একাডেমি, রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । Rdarangpur Job Circular 2026

পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

স্মারক নম্বর: ৪৭.৭২.৮৫৯২.০০১.১১.০০১.২৪-৩২০ 
তারিখ: ০৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ। 
২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর এর নিম্নে বর্ণিত নিয়োগযোগ্য শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে https://rdarangpur.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে (online) আবেদনপত্র আহ্বান করা হইলো। অনলাইন (Online) ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হইবে না।

পদের বিবরণ ও যোগ্যতাঃ

০১. পদের নাম: পরিচালক

  • পদের সংখ্যা: ০২ (দুই)
  • বেতন স্কেল: ৫০০০০-৭১২০০/-
  • বয়স সীমা: ৪৫ বছর
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি; (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; (গ) শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না; এবং (ঘ) সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যুগ্মপরিচালক বা সমমানের পদে (৫ম গ্রেডে) ৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির পদে ১৫ (পনেরো) বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে ৮ (আট) টি গবেষণা প্রকাশনা থাকিতে হইবে।

০২. পদের নাম: যুগ্মপরিচালক

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০/-
  • বয়স সীমা: ৪০ বছর
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি; (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; (গ) শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না; এবং (ঘ) সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমমানের পদে (৬ষ্ঠ গ্রেডে) ৫ (পাঁচ) বছরের চাকরির অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির পদে অন্যূন ১২ (বারো) বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে ৬ (ছয়) টি গবেষণা প্রকাশনা।

০৩. পদের নাম: উপপরিচালক

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/-
  • বয়স সীমা: ৩৫ বছর
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি; (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; (গ) শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না; এবং (ঘ) সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক বা সমমানের পদে (৯ম গ্রেডে) ৭ (সাত) বছরের চাকরির অভিজ্ঞতাসহ দেশি বা বিদেশি জার্নালে ৪ (চার) টি গবেষণা প্রকাশনা।

০৪. পদের নাম: সহকারী পরিচালক

  • পদের সংখ্যা: ০৫ (পাঁচ)
  • বেতন: ২২০০০-৫৩০৬০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; (গ) শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না।

০৫. পদের নাম: সহকারী প্রোগ্রামার

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ২২০০০-৫৩০৬০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) কোন পাবলিক পরীক্ষায় ৩য় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না।

০৬. পদের নাম: সহকারী মেইনটেনন্স ইঞ্জিনিয়ার

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ২২০০০-৫৩০৬০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) কোন পাবলিক পরীক্ষায় ৩য় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না।

০৭. পদের নাম: মেডিকেল অফিসার

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ২২০০০-৫৩০৬০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস ডিগ্রি; এবং (খ) বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এর অধীন রেজিস্টার্ডভুক্ত হইতে হইবে।

০৮. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ২২০০০-৫৩০৬০/-
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি।

০৯. পদের নাম: সহকারী গ্রন্থাগারিক

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ১৬০০০-৩৮৬৪০/-
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।

১০. পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর (পুরুষ-১, মহিলা-১)

  • পদের সংখ্যা: ০২ (দুই)
  • বেতন: ১৬০০০-৩৮৬৪০/-
  • যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ডিগ্রিসহ ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা, তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না।

১১. পদের নাম: কারিগরি প্রশিক্ষক

  • পদের সংখ্যা: ০৫ (পাঁচ)
  • বেতন: ১৬০০০-৩৮৬৪০/-
  • যোগ্যতা: (ক) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইন্সটিটিউট হইতে ডিপ্লোমাধারী; (খ) কারিগরি প্রশিক্ষক (সেলাই, বুটিক ও এমব্রয়ডারি) পদটি মহিলাদের জন্য সংরক্ষিত।

১২. পদের নাম: সহকারী ফার্ম ম্যানেজার

  • পদের সংখ্যা: ০৪ (চার)
  • বেতন: ১১০০০-২৬৫৯০/-
  • যোগ্যতা: কোনো স্বীকৃত ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা।

১৩. পদের নাম: ব্যক্তিগত সহকারী (মহাপরিচালক এর জন্য)

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ১১০০০-২৬৫৯০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ৬ (ছয়) মাস মেয়াদী কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ; এবং (গ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

১৪. পদের নাম: হোস্টেল সুপার

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ১১০০০-২৬৫৯০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

১৫. পদের নাম: সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ১১০০০-২৬৫৯০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

১৬. পদের নাম: মূল্যায়ন সহকারী

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ১০২০০-২৪৬৮০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

১৭. পদের নাম: গবেষণা সহকারী

  • পদের সংখ্যা: ০২ (দুই)
  • বেতন: ১০২০০-২৪৬৮০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ বা সামাজিক বিজ্ঞান বিভাগের কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

১৮. পদের নাম: প্রশিক্ষণ সহকারী

  • পদের সংখ্যা: ০২ (দুই)
  • বেতন: ১০২০০-২৪৬৮০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

১৯. পদের নাম: স্টোরকিপার

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ১০২০০-২৪৬৮০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

২০. পদের নাম: হিসাব সহকারী

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ১০২০০-২৪৬৮০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

২১. পদের নাম: মাঠ সহকারী

  • পদের সংখ্যা: ০২ (দুই)
  • বেতন: ৯৭০০-২৩৪৯০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড, ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসসহ ৪ (চার) বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা; অথবা (খ) কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (গ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।

২২. পদের নাম: সহকারী হোস্টেল সুপার

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ৯৩০০-২২৪৯০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

২৩. পদের নাম: রিসার্চ ইনভেস্টিগেটর

  • পদের সংখ্যা: ০২ (দুই)
  • বেতন: ৯৩০০-২২৪৯০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে ২ (দুই) বছরের অভিজ্ঞতা।

২৪. পদের নাম: সেলসম্যান (পুরুষ)

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ৯৩০০-২২৪৯০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

২৫. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদের সংখ্যা: ০৫ (পাঁচ)
  • বেতন: ৯৩০০-২২৪৯০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ (বিশ) শব্দ থাকিতে হইবে।

২৬. পদের নাম: অডিও ভিজ্যুয়াল টেকনিশিয়ান

  • পদের সংখ্যা: ০১ (এক)
  • বেতন: ৮৮০০-২১৩১০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বছরের অভিজ্ঞতা।

২৭. পদের নাম: অফিস সহায়ক

  • পদের সংখ্যা: ১০ (দশ)
  • বেতন: ৮২৫০-২০০১০/-
  • যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হইতে হইবে।

আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি:

যেসব প্রার্থী ১/১০/২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।

প্রার্থীর বয়স ০১/০৬/২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে। তবে ক্রমি -০১ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর, ক্রমিক-০২ নম্বরের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর এবং ক্রমিক-০৩ নম্বরের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর বয়স হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। কর্মরত প্রার্থীদের আবেদনের সময় 'Departmental Candidate' ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।

আবেদন ফরমে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনের পূর্বে অর্জিত অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তী কোনো সংশোধন অনুসরণ করা হবে।

প্রাথমিক বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার তারিখ ওয়েবসাইট (www.rdarangpur.gov.bd) ও এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র প্রদর্শন এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মসহ সত্যায়িত একসেট ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করতে পারেন। নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

Rdarangpur Job Circular 2026 pdf

Rdarangpur Job Circular 2026 pdf

Rdarangpur Job Circular 2026 pdf

Rdarangpur Job Circular 2026 pdf

Rdarangpur Job Circular 2026 pdf

Rdarangpur Job Circular 2026 pdf

Rdarangpur Job Circular 2026 pdf

সোর্চঃ অফিসিয়াল ওয়েসাইট
আবেদন শেষঃ ২৫/০৭/২০২৬, বিকাল ৫:০০ ঘটিকা।
আবেদন লিংকঃ ক্লিক করুন

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি:

  • আগ্রহী ব্যক্তিগণ https://rdarangpur.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
  • আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫/০৬/২০২৬, সকাল ১০:০০ ঘটিকা।
  • আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫/০৭/২০২৬, বিকাল ৫:০০ ঘটিকা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
  • আবেদনের সময় প্রার্থীর স্বাক্ষর (৩০০x৮০ pixel) এবং রঙিন ছবি (৩০০x৩০০ pixel) স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সাবমিট করার আগে প্রার্থীকে তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।
  • পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

পরীক্ষার ফি জমাদান:

  • ০১ হতে ১১ নম্বর পদের জন্য মোট ২২৩/- টাকা (২০০ টাকা ফি + ২৩ টাকা সার্ভিস চার্জ) জমা দিতে হবে।
  • ১২ হতে ২৫ নম্বর পদের জন্য মোট ১১২/- টাকা (১০০ টাকা ফি + ১২ টাকা সার্ভিস চার্জ) জমা দিতে হবে।
  • ২৬ ও ২৭ নম্বর পদের জন্য মোট ৫৬/- টাকা (৫০ টাকা ফি + ৬ টাকা সার্ভিস চার্জ) জমা দিতে হবে।
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ১ হতে ২৭ নম্বর পদের জন্য মোট ৫৬/- টাকা জমা দিতে হবে।
  • অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না।

এসএমএস (SMS) পদ্ধতি:

  • প্রথম এসএমএস: RDARANGPUR<space>User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএস-এ পিন নম্বরসহ কত টাকা চার্জ করা হবে তা জানানো হবে।
  • দ্বিতীয় এসএমএস: RDARANGPUR<space>Yes<space>PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এরপর কনফার্মেশন মেসেজ পাওয়া যাবে।

প্রবেশপত্র ও অন্যান্য:

  • প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট এবং যোগ্য প্রার্থীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
  • এসএমএস-এর মাধ্যমে পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করতে হবে এবং পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় প্রদর্শন করতে হবে।
  • ইউজার আইডি জানা থাকলে RDARANGPUR<space>Help<space>User<space>User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে তা পুনরুদ্ধার করা যাবে।
  • পিন নম্বর পুনরুদ্ধার: পিন নম্বর জানা থাকলে RDARANGPUR<space>Help<space>PIN<space>PIN No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে তা পুনরুদ্ধার করা যাবে।
  • যোগাযোগ ও সহায়তা: অনলাইনে আবেদন করতে সমস্যা হলে ১২১ নম্বরে কল করা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd বা rdarangpur@gmail.com ঠিকানায় ই-মেইল করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজেও যোগাযোগ করা যাবে, তবে মেইল বা মেসেজের সাবজেক্টে Organization Name: RDARANGPUR, Post Name, Applicant's User ID এবং Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
  • ডিক্লারেশন: অনলাইন আবেদনের ডিক্লারেশন অংশে প্রার্থীকে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রদত্ত তথ্য সঠিক ও সত্য। তথ্য অসত্য, মিথ্যা প্রমাণিত হলে, পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • প্রার্থীর যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদ; ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা প্রশাসক/সিটি কর্পোরেশন মেয়র/ক্যান্টনমেন্ট বোর্ড প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ; কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের সনদ; চারিত্রিক সনদ; জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের কপি; এবং অনলাইন আবেদনপত্রের কপি (Applicant's copy) জমা দিতে হবে। এছাড়া নিয়োগের যেকোনো পর্যায়ে ভুল তথ্য বা জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে কর্তৃপক্ষ প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রাখে।

আরও দেখুনঃ

সাজেশনঃ

১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।


সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়

সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন

সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জন্য ক্রয় করুন

সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ সহায়িকা বই: ডাউনলোড করুন

#Rdarangpur Jobs Circular 2026

নবীনতর পূর্বতন

نموذج الاتصال