Magspot Blogger Template

সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার সেনানিবাসে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Army Public School and College Savar Cantonment Big Job Circular 2026

 

সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার সেনানিবাসে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Army Public School and College Savar Cantonment Big Job Circular 2026

সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার সেনানিবাসে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

আপনি কি শিক্ষাকতা কিংবা মানসিক স্বাস্থ্য সেবা খাতে একটি সম্মানজনক ক্যারিয়ার গড়ার সুযোগ খুঁজছেন? সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা সম্প্রতি ২টি পদে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৬ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

  • প্রতিষ্ঠানের নাম: সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা
  • ওয়েবসাইট: www.spscsavarcantt.edu.bd
  • আবেদনের লিঙ্ক: spscsavarcanttjobs.apply.ac
  • আবেদন শুরুর তারিখ: ১১ আগস্ট ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)
  • সর্বোচ্চ বয়সসীমা: ২৬ আগস্ট ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।
  • আবেদন ফি: ৫০০/- টাকা (সার্ভিস চার্জ প্রযোজ্য)।

পদের বিবরণ, শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা

১. পদের নাম: ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

  • পদ সংখ্যা: ০১ জন
  • বেতন গ্রেড: ৯ম গ্রেড
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) এবং এমএস/এমএসসি ডিগ্রীধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমান জিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবহারিক প্রশিক্ষণ/ইন্টার্নশিপ সম্পন্নকারী এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২. পদের নাম: সহকারী শিক্ষক (ইংরেজি)

  • পদ সংখ্যা: ০২ জন
  • বেতন গ্রেড: ১০ম গ্রেড
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমান জিপিএ থাকতে হবে।

সুবিধা ও ভাতা

প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি যেমন— বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, উৎসাহ ভাতা, প্রভিডেন্ট ফান্ড (PF), গ্র্যাচুয়েটিসসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

Army Public School and College Savar Cantonment Big Job Circular 2026 pdf

Army Public School and College Savar Cantonment Big Job Circular 2026 pdf

বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক ইত্তেফাক, ১১ আগস্ট ২০২৬

আবেদনের শেষ সময়ঃ ২৬ আগস্ট ২০২৬ রাত ১১ঃ৫৯ টায়

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

আবেদন লিংকঃ ক্লিক করুন

আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা

১. অনলাইন আবেদন: সকল প্রার্থীকে অনলাইনে www.spscsavarcantt.edu.bd অথবা https://spscsavarcanttjobs.apply.ac ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 

২. আবেদন ফি প্রদেয়: ৫০০/- টাকা ফি প্রদান করতে হবে। 

৩. মানি রিসিট ও এডমিট কার্ড: আবেদন সম্পন্ন করার পর প্রদেয় Money Receipt প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে এডমিট কার্ড (Admit Card) সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। 

৪. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।

পরীক্ষার তারিখ ও সময়সূচী

লিখিত পরীক্ষা:

  • মোট নম্বর: ১০০ (বিষয়ভিত্তিক - ৭০, ইংরেজি - ১০, গণিত - ১০, সাধারণ জ্ঞান - ১০)
  • সময়: ২ ঘণ্টা
  • তারিখ ও সময়: ২৯ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা
  • স্থান: সেনা পাবলিক স্কুল ও কলেজ ক্যাম্পাস, সাভার সেনানিবাস।

মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা (সম্ভাব্য):

  • তারিখ: ৩১ আগস্ট ২০২৬ (লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল ফোন/এসএমএস/ই-মেইলের মাধ্যমে জানানো হবে)।
  • নোট: কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদনপত্র বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

আরও দেখুনঃ

সাজেশনঃ

১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।


সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়

সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال