একাদশ শ্রেণিতে ভর্তি নীতি ও সময়সূচি ২০২৬-২০২৭
স্মারক নং- ২২৭/ক/শিম/২০১২(কলেজ)/১৫৯০
তারিখ: ২৪/০৮/২০২৬
সূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০.০৬৭.১৪.০১.২০১৬-২৪২
উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আওতাভুক্ত উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রোক্ত স্মারকে জারিকৃত “একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬” অনুসরণ করতে হবে। উল্লেখ্য, বর্ণিত নীতিমালার নীতি ৬.০ অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত সিডিউল এ সঙ্গে প্রকাশ করা হলো।
অনুলিপি সদয় জ্ঞাতার্থে/কার্যার্থে (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়):
১। সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা;
২। মহা-পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকা।
৩। চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা/রাজশাহী/কুমিল্লা/যশোর/চট্টগ্রাম/ বরিশাল/সিলেট/দিনাজপুর /ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড;
৪। জেলা প্রশাসক (সকল);
৫। মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা;
৬। সচিব মহোদয়ের একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা;
৭। অধ্যক্ষ/ প্রধান শিক্ষক (সকল প্রতিষ্ঠান);
৮। পি,এস,টু চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা;
১.০ সংজ্ঞা :
এই নীতিমালায়
ক) বোর্ড: সরকার কর্তৃক আইন দ্বারা স্বীকৃত কোন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বুঝাবে;
খ) কলেজ/সমমানের শিক্ষা প্রতিষ্ঠান: দেশের কোন বোর্ড হতে উচ্চমাধ্যমিক/সমমানের স্তরে পাঠদানের জন্য অনুমতিপ্রাপ্ত বা স্বীকৃতিপ্রাপ্ত যে কোন শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝাবে;
গ) বিভাগ: সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড কর্তৃক অনুমতিপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, ইসলাম শিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান এবং সংগীত বিভাগকে বুঝাবে;
ঘ) নির্ধারিত ফরম: ভর্তির জন্য অনলাইন প্লাটফর্মে নির্ধারিত আবেদন ফরম বুঝাবে;
ঙ) শিক্ষার্থী/প্রার্থী: উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি ইচ্ছুক ছাত্র ও ছাত্রী উভয়কে বুঝাবে;
চ) দপ্তর/সংস্থা: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৮ (আঠাশ) দপ্তর/সংস্থাকে বুঝাবে;
ছ) বিশেষ চাহিদা সম্পন্ন: সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী কার্ডধারী উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বুঝাবে;
জ) বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন আইন দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত বিভিন্ন শিক্ষা বোর্ডের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত কমিটিকে বুঝাবে।
২.০ ভর্তির যোগ্যতা ও বিভাগ নির্বাচন:
২.১ যে কোন শিক্ষাবর্ষে এস.এস.সি/সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাল এবং ধারাবাহিকভাবে পূর্ববর্তী দুই সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এস.এস.সি. বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নীতিমালার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে।
২.২ বিদেশি কোন বোর্ড বা অনুরূপ কোন প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর উপনীতি-২.১ এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে।
২.৩ ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ বিভাগ নির্বাচন করতে পারবে:
২.৩.১ বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ এর যে কোনটি;
২.৩.২ মানবিক বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ এর যে কোনটি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ এর যে কোনটি;
২.৩.৩ যে কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত বিভাগ এর যে কোনটি;
২.৩.৪ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ এর যেকোনটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ ব্যতীত যেকোনটি।
২.৩.৫ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যেকোন বিভাগে এবং দাখিল (ভোকেশনাল) গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান, সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ এর যেকোন গ্রুপে ভর্তির আবেদন করতে পারবে।
৩.০ প্রার্থী নির্বাচনে অনুসরনীয় পদ্ধতি:
৩.১ ভর্তির জন্য কোন বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এস.এস.সি. বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
৩.২ কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ৯৩% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য ১% এবং অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে ১% সহ মোট ২% আসন মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে। যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। আবেদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী কর্তৃক দপ্তর প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা নিজসংস্থ দপ্তরের প্রধান হলে সেক্ষেত্রে তাঁর একধাপ উপরের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র/গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ
৩.৩ উপনীতি-৩.২ এ বর্ণিত কোটা পদ্ধতি শুধুমাত্র ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।
-০৩-
৩.৪
৩.৪.১ সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণ করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। তাছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে।
৩.৪.২ বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বরপ্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত/জীব বিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
৩.৪.৩ উপনীতি ৩.৪.২ এর বিধান সত্ত্বেও যদি প্রার্থী বাছাই এর ক্ষেত্রে উদ্ভূত জটিলতা নিরসন না হয়, তবে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
৩.৪.৪ মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
৩.৪.৫ এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে জি.পি.এ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রার্থী বাছাই এর ক্ষেত্রে উদ্ভূত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
৩.৫ এ নীতিমালায় যা কিছুই থাকুক না কেন স্কুল এন্ড কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্ব স্ব বিভাগে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে ভর্তি নিশ্চিত করেই কেবল অবশিষ্ট শূন্য আসনে প্রযোজ্য ক্ষেত্রে ধারা ৩.০ এর উপনীতি ৩.২, ৩.৩ ও ৩.৪ অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করানো যাবে। তবে এ সকল প্রতিষ্ঠানের সকল ভর্তি প্রক্রিয়া অনলাইনে হবে।
৩.৬ কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে।
৩.৭ কলেজ/সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে।
৩.৮ সকল কলেজ /উচ্চমাধ্যমিক/সমমানের প্রতিষ্ঠান শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির জন্য নির্ধারিত আসন মোতাবেক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত তালিকা ও সময় অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে। কোন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ও বোর্ড নির্ধারিত আসন, তালিকা ও সময়ের বাইরে নিজ ইচ্ছামাফিক ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
৩.৯ এস.এস.সি./সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পরবর্তী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রত্যেক বোর্ড প্রজ্ঞাপন জারি করে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত সিডিউল ঘোষণা করবে।
-০৪-
৪.০ অনলাইনে ভর্তি:
৪.১ শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
৪.২ ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করা হবে। ভর্তির ফি বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুমোদন গ্রহণপূর্বক প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে।
৫.০ বিজ্ঞপ্তি, ভর্তি ও ফি:
৫.১ উপনীতি ৪.২ অনুসরণপূর্বক কলেজ/সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ, শিফট, ছাত্র/ছাত্রী/সহশিক্ষা, ভার্সন) এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফি সহ অনুমোদিত অন্যান্য সকল ফি, ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদি তথ্যসমূহ ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে।
৫.২ বোর্ডে নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত কিংবা পাঠদানের অনুমতি নেই এমন কোন বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা যাবে না। বোর্ডসমূহ স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে এই বিধান বাস্তবায়নে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।
৫.৩ অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধারক্রম তালিকা সংশ্লিষ্ট কলেজ নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে;
৫.৪ ভর্তির সময় প্রার্থীকে অনলাইনে প্রাপ্ত মার্কশীট দাখিল করতে হবে এবং পরবর্তীতে বোর্ড হতে প্রাপ্তি সাপেক্ষে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র দাখিল করতে হবে;
৫.৫
৫.৫.১ সরকারি কলেজসমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে।
৫.৫.২ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
৫.৬ ভর্তি প্রক্রিয়ার পূর্বেই বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফি সহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচ এর তালিকা স্ব স্ব কলেজের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে;
৫.৭ কোন শিক্ষার্থীর নিকট হতে বোর্ড অনুমোদিত ফি-এর অতিরিক্ত কোন অর্থ গ্রহণ করা যাবে না এবং অনুমোদিত সকল ফি যথাযথ রশিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে;
৫.৮ ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বোর্ডের বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষার্থীরা বোর্ডের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ফি প্রদান করে কলেজ, বিভাগ ও বিষয় পরিবর্তন করতে পারবে। তবে অন্যান্য বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য বিভাগে ভর্তি হওয়ার পর পরবর্তীতে বিজ্ঞান বিভাগে প্রত্যাবর্তনের কোন সুযোগ নেই;
৫.৯ কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন অবস্থাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে এস.এস.সি. বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উক্ত শিক্ষার্থী বা তার অভিভাবক ব্যতীত অন্য কোন ব্যক্তি বা শিক্ষা প্রতিষ্ঠানে হস্তান্তর করতে পারবে না বা অন্য কোন অজুহাতে কোন শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্ট আটক
৫.১০ ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা জমাদানের সময় প্রত্যেক প্রতিষ্ঠান কে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি'র বিবরণীর সাথে প্রতিষ্ঠান কর্তৃক খাতওয়ারি গৃহীত অন্যান্য ফি'র বিবরণী আলাদাভাবে জমা দিতে হবে।
৬.০ ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু:
উপনীতি-৩.৯ ও উপনীতি-৪.২ মোতাবেক প্রজ্ঞাপন প্রকাশের পূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।
৭.০ কলেজ/সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন:
৭.১ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তিকৃত কোন ছাত্র/ছাত্রীর ছাড়পত্র ইস্যু করা যাবে না। কিংবা বোর্ডের পূর্বানুমতি ব্যতীত্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের মাধ্যমে ভর্তি করা যাবেনা। ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ/সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ ধরনের ভর্তিকৃত শিক্ষার্থী ভর্তির ১৫ (পনের) দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।
৮.০ অনুমতি বা স্বীকৃতিবিহীন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তি নিষিদ্ধ:
৮.১ স্থাপনের অনুমতি আছে কিন্তু পাঠদানের প্রাথমিক অনুমতি নেই এরূপ কলেজ/সমমানের প্রতিষ্ঠান কোন অবস্থাতেই ছাত্র/ছাত্রী ভর্তি করাতে পারবে না।
৮.২ পাঠদানের প্রাথমিক অনুমতিপ্রাপ্ত অথবা স্বীকৃতিপ্রাপ্ত কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে অননুমোদিত ক্যাম্পাস/শাখায় এবং অননুমোদিত কোন বিষয়ে ছাত্র/ছাত্রী ভর্তি করা যাবেনা।
৯.০ নীতিমালার প্রবর্তন ও প্রয়োগ:
৯.১ দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ছাত্র/ছাত্রী ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে;
৯.২ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এই নীতিমালার কোনরূপ ব্যত্যয় ঘটানো হলে বেসরকারি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজটির এম.পি.ও.ভুক্তি বাতিল করা হবে এবং সরকারি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
স্মারক নং- ৩৭.০০.০০০.০৬৭.১৪.০১.২০১৬- ২৪২
তারিখ: ০৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ / ২৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ
সদয় জ্ঞাতার্থে/কার্যার্থে (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়):
১। অতিরিক্ত সচিব (সকল), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা;
২। বিভাগীয় কমিশনার, (সকল);
৩। মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকা;
৪। মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা;
৫। চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (ঢাকা/রাজশাহী/দিনাজপুর/যশোর/কুমিল্লা/চট্টগ্রাম/ বরিশাল/সিলেট/ময়মনসিংহ/বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড/বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড);
৬। পরিচালক, ব্যানবেইস, পলাশী, নীলক্ষেত, ঢাকা;
৭। যুগ্মসচিব (সকল), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা;
৮। জেলা প্রশাসক (সকল);
৯। মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা;
১০। সচিব মহোদয়ের একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা;
১১। অধ্যক্ষ/প্রধান শিক্ষক (সকল)।
১২। সিস্টেম এনালিস্ট, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (ওয়েব সাইটে প্রকাশের অনুরোধসহ);
১৩। অফিস কপি।
বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি
স্মারক নং- ২২৭/ক/শিম/২০১২(কলেজ)/১৫৯০
তারিখ: ২৪/০৮/২০২৬
বিষয়: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে “একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬” এবং উক্ত নীতিমালার নীতি ৬.০ অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত সিডিউল প্রকাশ প্রসঙ্গে।
সূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০.০৬৭.১৪.০১.২০১৬-২৪২, তারিখ-২৪/০৮/২০২৬
উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আওতাভুক্ত উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রোক্ত স্মারকে জারিকৃত “একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬” অনুসরণ করতে হবে। উল্লেখ্য, বর্ণিত নীতিমালার নীতি ৬.০ অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত সিডিউল এ সঙ্গে প্রকাশ করা হলো।
প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান
সভাপতি, বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
মেমো নং-১৫৯০(৭), তারিখ: ২৪/০৮/২০২৬
অনুলিপি সদয় জ্ঞাতার্থে/কার্যার্থে (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়):
১। সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা;
২। মহা-পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকা।
৩। চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা/রাজশাহী/কুমিল্লা/যশোর/চট্টগ্রাম/ বরিশাল/সিলেট/দিনাজপুর /ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড;
৪। জেলা প্রশাসক (সকল);
৫। মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা;
৬। সচিব মহোদয়ের একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা;
৭। অধ্যক্ষ/ প্রধান শিক্ষক (সকল প্রতিষ্ঠান);
৮। পি,এস,টু চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা;
৯। অফিস কপি।
উপনীতি-৪.২ অনুযায়ী নিম্নোক্ত সেশন চার্জ ও ভর্তি ফি আদায়যোগ্য
ক) “একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা”এর উপনীতি ৪.১ অনুযায়ী অনলাইনে আবেদনের ক্ষেত্রে ভর্তি ফি ২২০/- (দুইশত বিশ) টাকা;
খ) প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ (৪০/- টাকার ৬০%) ২৪/- টাকা গ্রহণ করবে;
গ) প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৪০০/- (চারশত) টাকা বোর্ডে প্রেরণ করতে হবে;
ঘ) এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্ত ভাবে সেশনচার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে।
ঙ) ননএমপিও/আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি নিম্নোক্ত ভাবে গ্রহণ করতে হবে।
চ) শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করবে:
Class XI Admission Policy and Timetable 2026-2027pdf
“একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ (সংশোধিত)” এর নীতি ৬.০ অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত সিডিউল:
১. ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ (পুনঃনিরীক্ষণসহ পুনঃমূল্যায়নের জন্য যারা আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে):
০২/০৯/২০২৬ (বুধবার) থেকে ১০/০৯/২০২৬ (বৃহস্পতিবার রাত ৮:০০ টা পর্যন্ত)
২. পুনঃনিরীক্ষণসহ পুনঃমূল্যায়নে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ:
১২/০৯/২০২৬ (শনিবার) থেকে ১৩/০৯/২০২৬ (রবিবার রাত ৮:০০ টা পর্যন্ত)
৩. পছন্দক্রম পরিবর্তনের সময়:
১২/০৯/২০২৬ (শনিবার) থেকে ১৩/০৯/২০২৬ (রবিবার রাত ৮:০০ টা পর্যন্ত)
৪. নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ:
১৬/০৯/২০২৬ (বুধবার রাত ৮:০০ টা)
৫. শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল হবে):
নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ১৮/০৯/২০২৬ (শুক্রবার রাত ৮:০০ টা পর্যন্ত)
৬. পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ:
১৯/০৯/২০২৬ (শনিবার রাত ৮:০০ টা)
৭. ভর্তি:
২০/০৯/২০২৬ (রবিবার) থেকে ২২/০৯/২০২৬ (মঙ্গলবার)
৮. ক্লাস শুরু:
২৩ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার)
আরও দেখুনঃ
সাজেশনঃ
১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।
সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়
সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন

.jpg)


.jpg)




