বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৬

BD JOBS INFO
0

 

বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৬
বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং: ২৫/২০২৬ তারিখ: ২৯ মার্চ ২০২৬ (১৫ চৈত্র ১৪৩২) আপনারা  যারা ব্যাংক এ চাকরি করতে আগ্রহী আছেন। তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ব্যাংকে চাকরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ হতে পারে। নিচে আমরা বিস্তারিত আলোচনা করছি।

বাংলাদেশ ব্যাংক এর ১০৮ পদের বিবরণ ও যোগ্যতা

পদের নামঃ সহকারী পরিচালক
পদের সংখ্যাঃ ১০৮
গ্রেড এবং বেতন স্কেল: ক. নবম গ্রেড, খ. জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০-২৫৪৮০-২৬৭৬০-২৮১০০-২৯৫১০-৩০৯৯০-৩২৫৪০-৩৪১৭০-৩৫৮৮০-৩৭৬৮০-৩৯৫৭০-৪১৫৫০-৪৩৬৩০-৪৫৮২০-৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা:

ক. স্বীকৃত বোর্ড হতে এইচ.এস.সি/সমমান পরীক্ষা পাসের পর স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে ০৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী অথবা স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতকসহ যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী

খ. স্নাতকোত্তর ডিগ্রীর ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীর সম্মিলিত মেয়াদ ন্যূনতম ০৪ বছর হতে হবে।

গ. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২ টিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি.এ থাকতে হবে।

ঘ. শিক্ষা জীবনের কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি.এ গ্রহণযোগ্য হবে না।

ঙ. SSC ও HSC পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বিভাগ নির্ধারণ (শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী):

জি.পি.এ ৩.০০ বা তদূর্ধ্ব = প্রথম শ্রেণি/বিভাগ
জি.পি.এ ২.০০ থেকে ৩.০০ এর কম = দ্বিতীয় শ্রেণি/বিভাগ
জি.পি.এ ১.০০ থেকে ২.০০ এর কম = তৃতীয় শ্রেণি/বিভাগ 

 চ. বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সি.জি.পি.এ-এর ক্ষেত্রে বিভাগ নির্ধারণ (শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী):

৪.০০ পয়েন্ট স্কেলে: ৩.০০ বা তদূর্ধ্ব = প্রথম শ্রেণি; ২.২৫ থেকে ৩.০০ এর কম = দ্বিতীয় শ্রেণি।

৫.০০ পয়েন্ট স্কেলে: ৩.৭৫ বা তদূর্ধ্ব = প্রথম শ্রেণি; ২.৮১৩ থেকে ৩.৭৫ এর কম = দ্বিতীয় শ্রেণি। 

ছ. O' Level, A' Level বা বিদেশী ডিগ্রীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী তথ্য প্রদান করতে হবে।

৩) বয়সসীমা (সর্বোচ্চ ০১/১২/২০২৫ তারিখে এবং সর্বনিম্ন ২৭/০৪/২০২৬ তারিখে):

ক. সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২১ হতে ৩২ বছর (জন্ম তারিখ: ০২/১২/১৯৯৩ থেকে ২৮/০৪/২০০৫ এর মধ্যে)।

খ. প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। 

আবেদন পদ্ধতি: 

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০/০৩/২০২৬ তারিখ হতে ২৭/০৪/২০২৬ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

২৭/০৪/২০২৬ তারিখ বা তৎপূর্বে যাদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে/হবে তারা আবেদনের যোগ্য হবেন। 

আবেদন ফি :

অফেরতযোগ্য টাঃ ২০০/- আবেদনের সময় Bangla QR এর মাধ্যমে প্রদান করতে হবে।
ফি প্রদান ও Payment Verification এর শেষ সময়: ৩০/০৪/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা। 

পেমেন্ট ভেরিফিকেশন: 

অনলাইনে আবেদনের পর Bangla QR স্ক্যান করে ফি পরিশোধ করতে হবে। এরপর SMS প্রাপ্তি সাপেক্ষে ওয়েবসাইটে 'Verify Payment Link'-এ ক্লিক করে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। ভেরিফিকেশন শেষে Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।

ছবি ও স্বাক্ষর: 

যাদের CV নেই তারা নতুন CV তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। 

পরীক্ষার ধাপ: 

প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

দলিলাদি যাচাই: 

প্রাথমিকভাবে কোনো দলিলাদি পাঠাতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় সকল প্রয়োজনীয় দলিলাদি ও স্থায়ী ঠিকানার সপক্ষে সনদপত্র দাখিল করতে হবে।

চাকুরিরত প্রার্থী: 

চাকুরিরত প্রার্থীগণ কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র (NOC) দাখিল করবেন। 

প্রার্থিতা বাতিল: 

কোনো প্রার্থী অসত্য তথ্য প্রদান, জাল সনদ দাখিল, প্রতারণা বা আবেদনে গুরুতর ত্রুটি করলে নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। 

চূড়ান্ত সিদ্ধান্ত: 

নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে। 

Bangladesh bank Job Circular ডাউনলোড  পিডিএফ 

এই বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল বিষয় আপনার সাথে শেয়ার করেছি। আশা করি আমাদের দেওয়া তথ্যগুলো আপনার উপকারে আসবে। আপনার আরও সুবিধার জন্য আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি আপলোড করছি।

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড  পিডিএফ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড  পিডিএফ

সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন লিংকঃ ক্লিক করুন
আবেদন শেষঃ ৩০/০৩/২০২৬ তারিখ হতে ২৭/০৪/২০২৬
আবেদন ফিঃ ২০০

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
6/related/default