বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

BD JOBS INFO
0

 

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
৩৬.০৯.০০০০.০০১.১১.০৩৭.২৫/৭৯ বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) শিল্প মন্ত্রণালয় ৯১, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। তারিখঃ ০১ এপ্রিল ২০২৬ খ্রি.

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর রাজস্ব খাতভুক্ত নিম্নের ছকে বর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে (https://bab.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না:

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) পদের বিবরণ ও যোগ্যতা

১। পদের নামঃ উপ-পরিচালক
পদের সংখ্যাঃ ৩
বেতনস্কেল- ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড-৬)
বয়সঃ ৪০ বৎসর
যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন ও কেমি কৌশল, পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসী, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজী, উদ্ভিদবিদ্যা, এগ্রো কেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে- 

(অ) প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী; বা 
(আ) দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রীসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রী; অথবা

(খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স, কেমিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী; 

(গ) এ্যাক্রেডিটেশন বিষয়ে প্রশিক্ষণ সনদ প্রাপ্ত;

(ঘ) সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশন অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত বোর্ডে প্রথম শ্রেণির পদে অন্যূন ৭ (সাত) বৎসরের চাকরির অভিজ্ঞতা; এবং

(ঙ) কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকিতে হইবে। 

২। পদের নামঃ সহকারী পরিচালক/ এ্যাক্রেডিটেশন অফিসার
পদের সংখ্যাঃ ৯
বেতনস্কেল- ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯) 
বয়সঃ ৩২ বৎসর 
যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন ও কেমি কৌশল, পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসী, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজী, উদ্ভিদবিদ্যা, এগ্রো কেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে-

(অ) প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী; অথবা

(আ) দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রীসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী; অথবা

(খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স, কেমিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী; 

(গ) এ্যাক্রেডিটেশন প্রশিক্ষণ সনদ প্রাপ্ত; এবং

(ঘ) কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকিতে হইবে। 

৩। পদের নামঃ সহকারী প্রোগ্রামার
পদের সংখ্যাঃ ১
বেতনস্কেল- ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯) 
বয়সঃ ৩২ বৎসর 
যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্মাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং

(খ) সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এ্যপ্টিচিউড টেস্ট (Standard Aptitude Test) এ উত্তীর্ণ। 

৪। পদের নামঃ সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা
পদের সংখ্যাঃ সংখ্যা- ১ 
বেতনস্কেল- ১২৫০০-৩০২৩০/- (গ্রেড-১১)
বয়ষঃ ৩২ বৎসর 
যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রীসহ স্নাতকোত্তর ডিগ্রী; এবং

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৫ শব্দ। 

৫। পদের নামঃ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ৩
বেতনস্কেল- ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) 
বয়সঃ ৩২ বৎসর 
যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। 

৬। পদের নামঃ ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর
পদের সংখ্যাঃ ১
বেতনস্কেল- ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) 
বয়ষঃ ৩২ বৎসর 
যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। 

৭। পদের নামঃ গাড়ীচালক
পদের সংখ্যাঃ ১
বেতনস্কেল- ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) 
বয়ষঃ ৩২ বৎসর 
যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে; এবং

(গ) হালকা গাড়ি চালনায় ৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। 

৮। পদের নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ ৬
বেতনস্কেল- ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০) 
বয়সঃ ৩২ বৎসর 
যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
 

 আবেদনপত্র দাখিলের শর্তসমূহ:

(১) উপপরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর এবং অন্যান্য পদের জন্য সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ০১/০৪/২০২৬ খ্রি. তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স ১৮-৩২ বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

(২) আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। তবে, কোনক্রমে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার পরিবর্তে নিম্নতর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা যাবে না। নিয়োগকালীন বা নিয়োগ পরবর্তী সময়ে এরূপ বিষয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এলে কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন।

(৩) বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।

(৪) জাতীয়তা:
    ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
     খ) সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশী নাগরিককে বিবাহ করে থাকলে বা     বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

(৫) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে হবে।

(৬) লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১(এক) সেট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ:
    ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র/Applicant's Copy ও প্রবেশপত্র।
    খ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ।
    গ) ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত সদ্য তোলা রঙ্গিন ছবি।
    ঘ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক     প্রদত্ত অনাপত্তিপত্র।
    ঙ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি     কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
    চ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ।
    ছ) বিভিন্ন কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত                     সনদ/    প্রমাণের সত্যায়িত ছায়ালিপি/কোটার স্বপক্ষে প্রমানপত্র।
    জ) কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রীকে উপরোল্লিখিত পদসমূহের পার্শ্বে বর্ণিত         কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি     কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার     বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। 

(৭) প্রার্থী কর্তৃক কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্য পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা নিয়োগ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময়ে বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

(৮) লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

(৯) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে অথবা ক্ষুদ্র-নৃগোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের হলে অনলাইন আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থীতা দাবি গ্রহণযোগ্য হবে না।

(১০) কোনো প্রার্থী যদি ফৌজদারি আদালত কর্তৃক যে কোনো অভিযোগে দন্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের পর ০২ (দুই) বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে তথ্য গোপন রেখে আবেদন করলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(১১) আবেদনপত্রে প্রার্থীর নাম, জন্ম তারিখ ও অন্য কোনোরূপ ত্রুটি থাকলে পরবর্তী সময়ে তা সংশোধনের কোনো সুযোগ থাকবে না এবং এরূপ ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল করা যাবে।

(১২) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি, বিধি-বিধান এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবর্তিত সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করা হবে।

(১৩) পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন করার অধিকার নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

(১৪) নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

(১৫) উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

 BNB Job Circular ডাউনলেড পিডিএফ

আমরা বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর নিয়োগ বিজ্ঞপ্তির ছোট ছোট সকল বিষয় তুলে ধরেছি। আপনার সুবিধার জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করছি যাতে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে সকল বিষয় আরও ভালো করে দেখে নিতে পারেন।
BNB Job Circular ডাউনলেড পিডিএফ


BNB Job Circular ডাউনলেড পিডিএফ

BNB Job Circular ডাউনলেড পিডিএফ

BNB Job Circular ডাউনলেড পিডিএফ

BNB Job Circular ডাউনলেড পিডিএফ

সোর্চঃ অফিসিয়ার ওয়েবসাইট
Online- এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৬/০৪/২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।
আবেদন লিংকঃ ক্লিক  করুন
আবেদন ফিঃ নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:

(ক) আগ্রহী প্রার্থীগণকে https://bab.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। 
১. Online- এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৬/০৪/২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।

২. Online- এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ০৫/০৫/২০২৬ খ্রি., বিকাল: ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন। 

(খ) Online- এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60kb হতে হবে।

(গ) Online- এ আবেদনের সময় পূরণকৃত সকল তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীর নিজে শতভাগ নিশ্চিত হতে হবে।

(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এর এক কপি জমা দিবেন।

(ঙ) Online-এ আবেদনের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোনো তথ্য ভুল থাকে বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় আবেদন করতে পারবেন। আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়।

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bab.teletalk.com.bd অথবা www.bab.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। 

(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

(জ) User ID বা Password হারিয়ে গেলে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পুনরুদ্ধার করা যাবে।

(ঝ) নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য বিএবি'র ওয়েবসাইট www.bab.gov.bd হতে জানা যাবে।

(ঞ) অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর হতে ১২১ নম্বরে কল করতে পারবেন অথবা alljobs.query@teletalk.com.bd বা asee@bab.gov.bd ই-মেইল করতে পারবেন।

(১৭) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে ঘোষণা দিতে হবে যে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। তথ্য অসত্য প্রমাণিত হলে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে।

বিশেষ নির্দেশনা: শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হলো। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
6/related/default