বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি-২০২৬
personBD JOBS INFO
মে ২৬, ২০২৬
0
share
বাংলাদেশ নেভি তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি প্রতি বছরের মতো এ বছরেও প্রকাশিত হয়েছে। আপনার বাংলাদেশের সকল জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবেন। শুধু এসএসসি পাশ করেই নেভির এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে। নিচে পদের বিবরণ দেওয়া হলো-
১। ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদের সংখ্যাঃ ৩০০
যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান (মাদ্রাসা (বিজ্ঞান) ও ভোকেশনালসহ), জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব
২। রেগুলেটিং
পদের সংখ্যাঃ ১০
যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব
৩। রাইটার
পদের সংখ্যাঃ ১৮
যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব
৪। স্টোর
পদের সংখ্যাঃ ১৬
যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব
৫। মেডিকেল
পদের সংখ্যাঃ ১৮
যোগ্যতাঃ জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব
৬। কুক
পদের সংখ্যাঃ ২০
যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব
৭। স্টুয়ার্ড
পদের সংখ্যাঃ ২০
যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব
৮। টোপাস
পদের সংখ্যাঃ ২০
যোগ্যতাঃ ন্যূনতম ৮ম শ্রেণি পাস
৯। এমওডিসি (নৌ)
পদের সংখ্যাঃ ৪০
যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
পদঃ সিম্যান
উচ্চতাঃ ১৬৭.৫ সেঃমিঃ (৫'-৬")
বুকের মাপঃ ৭৬-৮১ সেঃমিঃ (৩০"-৩২")
ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী
পদঃ রেগুলেটিং
উচ্চতাঃ ১৭২.৫ সেঃমিঃ (৫'-৮")
বুকের মাপঃ নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন
ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী
পদঃ অন্যান্য শাখা (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস)
উচ্চতাঃ ১৬২.৫ সেঃমিঃ (৫'-৪")
বুকের মাপঃ ৭৬-৮১ সেঃমিঃ (৩০"-৩২")
ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী
পদঃ এমওডিসি (নৌ)
উচ্চতাঃ ১৬৭.৫ সেঃমিঃ (৫'-৬")
বুকের মাপঃ ৭৬-৮১ সেঃমিঃ (৩০"-৩২")
ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী
বিশেষ দ্রষ্টব্য: ক্ষুদ্রজাতি গোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার জন্য উচ্চতা ১৬২.৫ সেঃমিঃ (৫'-৪") গ্রহণযোগ্য ।
* বয়স (০১ জুলাই ২০২৬ তারিখে): (১) নাবিক: ১৭ থেকে ২০ বছর ।, (২) এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর ।, বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
প্রার্থীর কিছু অযোগ্যতা
ক। বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত বলবৎযোগ্য কোন আইন ও বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোন মামলায় অভিযুক্ত হয়ে কোন আদালতে বিচারাধীন থাকলে ।
খ। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত হলে ।
গ। দ্বৈত নাগরিকত্ব ।
ঘ। সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে ।
প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ
ক। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র: (১) এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র । (২) এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল এডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। (৩) অধিক শিক্ষাগত যোগ্যতার কোন প্রার্থীকে ভর্তি করা হলে ভর্তিকালীন সময়ে উক্ত সনদ সঙ্গে আনতে হবে, তবে এজন্য অতিরিক্ত ভাতা বা সুবিধা পাবেন না । (৪) সর্বশেষ প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ইস্যুকৃত টেস্টিমোনিয়াল/প্রশংসাপত্রের দুই কপি সঙ্গে আনতে হবে । (৫) ৮ম শ্রেণি পাস প্রার্থীদের স্কুল হতে সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে ।
খ। জাতীয়তা, চারিত্রিক ও অবিবাহিত সনদপত্র: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে সদ্য স্বাক্ষরিত সনদপত্র ।
গ। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্র: প্রার্থীর জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয় পত্র (যদি থাকে) এবং পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ১ম শ্রেণির গেজেটেড অফিসার/চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত ফটোকপি ।
ঘ। অভিভাবকের সম্মতিপত্র: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে ।
ঙ। ছবি: সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের ১৫ কপি, পিতার ১ কপি এবং মাতার ১ কপি রঙিন ছবি ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে ।
চ। চাকরিরত প্রার্থী: নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে ।
বাংলাদেশ নৌবাহিনী র নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড
নেভির নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও বিজ্ঞপ্তি ছোট-খাটো বিষয়গুলো আপনার সাথে শেয়ার করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি শেয়ার করছি।
সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট
অনলাইনে আবেদনের তারিখ: ১৮ মার্চ হতে ২০ এপ্রিল ২০২৬ ।
বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন পদ্ধতি খুবেই গুরুত্বপূর্ণ। কারণ একটু ভূলের কারণে আপনাকে নেভি র মাঠ থেকে বাদ দেওয়া হতে পারে। আপনার সুবিধার জন্য আবেদনের পুরো পদ্ধতির উপর ভিডিও মেক করেছি যাতে আপনি ছোট-ছোট ভূল থেকে বিরত থাকতে পারেন। সো পুরো ভিডিওটি দেখে নিজের আবেদন নিজেই করুন।
ভর্তি পদ্ধতি
১। প্রাথমিক বাছাই পর্বে কাগজপত্রের সঠিকতা যাচাই করা হবে ।
২। প্রাথমিকভাবে বাছাইকৃতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে ।
৩। উত্তীর্ণদের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা নেওয়া হবে ।
৪। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (HbsAg ও Dope Test সহ) ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ।
৫। মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএস-এর মাধ্যমে প্রকাশ করা হবে ।
চাকরির সুবিধাদি
ক। বেতন ও ভাতাদি: সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে ।
খ। অন্যান্য: বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা । পারিবারিক রেশন সুবিধা । অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাচুইটির সুবিধা । যোগ্যতার ভিত্তিতে নন-কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিশেষ ক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযোগ । চাকরিকালীন মৃত্যু বা পঙ্গুত্ব বরণ করলে বীমা ও বেনেভোলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা । বিদেশে প্রশিক্ষণ, শুভেচ্ছা সফর ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের সুযোগ । বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ । নিরাপদ ও সুসজ্জিত বাসস্থান এবং সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসা সুবিধা ।
ভর্তি কেন্দ্রের সময়সূচী (সকাল ০৮০০ ঘটিকা)
কেন্দ্রঃ ভর্তি কেন্দ্রের সময়সূচী (সকাল ০৮০০ ঘটিকা)
তারিখঃ ২৬ এপ্রিল - ৩০ এপ্রিল ২০২৬
শাখা ও জেলাঃ রেগুলেটিং, রাইটার, স্টোর, এমওডিসি (নৌ) ইত্যাদি (ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ইত্যাদি জেলা)
কেন্দ্রঃ বানৌজা তিতুমীর, খুলনা
তারিখঃ ০২ মে - ১৩ মে ২০২৬
শাখা ও জেলাঃ ডিই/ইউসি, মেডিকেল, কুক, স্টুয়ার্ড ইত্যাদি (খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ইত্যাদি জেলা)
কেন্দ্রঃ নৌবাহিনী ভর্তি কেন্দ্র, চট্টগ্রাম
তারিখঃ ১১ মে - ১৯ মে ২০২৬
শাখা ও জেলাঃ সকল শাখা (চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নোয়াখালী ইত্যাদি জেলা)
ফলাফল প্রকাশ: ২৪ মে ২০২৬ (অনলাইন, পত্রিকা ও এসএমএস) ।
বিশেষ নির্দেশনা ও সতর্কীকরণ
* নির্বাচিত প্রার্থীদের বানৌজা শের-ই-বাংলা, পটুয়াখালীতে যোগদান করতে হবে ।
* ভর্তি কেন্দ্রে মোবাইল বা ইলেকট্রনিক গেজেট আনা সম্পূর্ণ নিষিদ্ধ ।
* অনৈতিক আর্থিক লেনদেন বা ঘুষ গ্রহণ ও প্রদানকারী সমান অপরাধী ।
* প্রতারক চক্র বা দালালের খপ্পরে পড়বেন না; নৌবাহিনীতে ভর্তি কেবলমাত্র নির্ধারিত পদ্ধতিতেই হয় ।
* মিথ্যা তথ্য বা ঠিকানা জালিয়াতি করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ও চাকরি হতে বহিষ্কার করা হবে ।
অভিযোগের জন্য যোগাযোগ: ০২-৯৮৩৬১৪১-৯ বর্ধিত ২১৪৭ অথবা ০১৭৬৯-৭০২১৪৫ ।
BD JOBS INFO-তে আপনাকে দ্রুত সেবা দিতে আমরা কুকিজ ব্যবহার করি। এতে আপনি ⚡ ব্রাউজিং স্পিড বেশি পাবেন, সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট পাবেন এবং সাইটটি ব্যবহার করতে পারবেন আরও সহজে।