উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি
শর্তাবলীঃ-
(i) শিক্ষাগত যোগ্যতার সকল মূল/ সাময়িক সনদপত্র;(ii) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র;(iii) নাগরিকত্ব ও স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন/ পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;(iv) জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ;(v) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক (নামযুক্ত সিলসহ) প্রদত্ত চারিত্রিক সনদপত্র;(vi) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধাগণের সন্তান/ বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;(vii) শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র;(viii) তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ পত্র;এবং (ix) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
৭।বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।
৮। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুষ্পষ্ট নাম ও পদবীসহ সিল থাকতে হবে।
৯। নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান ও কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
১০। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১১। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।
১২। ১১. অসত্য/ ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য যে কোনো পর্যায়ে অসত্য, ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ, ভুয়া জাল/ মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল করা বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/ নির্বাচন/ নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩। (ক) লিখিত ও মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে বাছাই পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.dyd.gov.bd এবং
অনলাইনে আবেদন দাখিল করার নিয়মাবলি:
আগ্রহী প্রার্থীগণ
এ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: http://dyd.teletalk.com.bd
ii. Online আবেদনে পরীক্ষার ফি (৫০/- টাকা) জমাদান শুরুর তারিখ ও সময় ০২.০৪.২০২৬ সকাল ১০:০০ টা।
iii. Online-এ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় ০১.০৫.২০২৬ বিকাল ০৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদন (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন।
প্রার্থীকে Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
প্রথম SMS: DYD<space>UserID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
দ্বিতীয় SMS: DYD<space>YES<space>PIN লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
(জ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র Download পূর্বক Print করে নিতে হবে।
(ঝ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd এ যোগাযোগ করা যাবে।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনে ডিক্লারেশন দিতে হবে যে সকল তথ্য সঠিক এবং সত্য।
নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পিডিএফ ডাউনলোড
আমরা dyd job circular এর সকল তথ্য নিখুদভাবে শেয়ার করেছি। আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি আপডেট করছি যাতে আপনি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।
নিয়োগ বিজ্ঞপ্তি সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট।
আবেদন শেষ: ০১.০৫.২০২৬ বিকাল ০৫:০০ টা
আবেদন লিংক: ক্লিক করুন




