সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
নম্বর: ০৫.৪৪.৮৭০০.০০০.০১১.১১.০০০৩.২৬.১৬৭
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ০৫.০০.০০০০.০০০.২১২.১১.০০০৭.২৩-৯০ নম্বর স্মারকের প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে এবং বিভাগীয় বাছাই কমিটি, খুলনার গত ১২.০৩.২০২৬ খ্রি. তারিখের ০৫.৪৪.০০০০.০১২.৫১.০০৫.২৬.১১৯ নং স্মারক মূলে জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এবং অধীনস্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরমে অনলাইনে (https://dcsatkhira.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
১। পদের নামঃ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ৮
বেতনঃ গ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/-
যোগ্যতাঃ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ (সংশোধিত-২০২৪) মোতাবেক:
(ক) স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসহ ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং এ দক্ষতা থাকতে হবে;
(গ) জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ (সংশোধিত-২০২৪) এর তফসিল ২, ৩ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী:
১। আবেদন গ্রহণের শেষ তারিখে ১১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানসহ সকল আবেদনকারীর ক্ষেত্রে বয়সসীমা সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী অনুসরণযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
৪। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ব্যবহারিক এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
৫। আবেদনের সময়সীমা: ১২ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা হতে ১১ মে ২০২৬ বিকাল ৫:০০ টা পর্যন্ত। সরাসরি বা ডাকযোগে প্রেরিত আবেদন বাতিল গণ্য হবে।
৬। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্রের ০২ (দুই) কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র: অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant's copy), শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, চারিত্রিক সনদ, অনাপত্তিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), কোটার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং কম্পিউটার দক্ষতার সনদ।
৭। কোনো তথ্য জাল বা অসত্য প্রমাণিত হলে আবেদন/নিয়োগ বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৮। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
৯। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
অনলাইন আবেদন ও ফি জমা দেওয়ার নিয়মাবলি:
ওয়েবসাইট:https://dcsatkhira.teletalk.com.bd আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ১০০/- এবং সার্ভিস চার্জ ১২/- সহ মোট ১১২/- টাকা।
বিশেষ ফি: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট ৫৬/- টাকা।
টাকা জমা দেওয়ার সময়সীমা: আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে।
SMS পদ্ধতি:
১ম SMS: DC SATKHIRA <space> User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
DC SATKHIRA <space> Yes <space> PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।Dc office satkhira Job circular 2026 pdf/image download
সাতক্ষীরা ডিসি অফিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল তথ্য আমরা শেয়ার করেছি। আমাদের এই তথ্যগুলো আপনার উপকারে আসবে। এর পরেও আপনার সুবিধার জন্য আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি শেয়ার করছি। যাবে আপনি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারেন।
নিয়োগ বিজ্ঞপ্তি সোর্চ: অফিসিয়াল ওয়েবসাইট।
আবেদন শেষঃ ১১ মে ২০২৬ বিকাল ৫:০০ টা
আবেদন লিংকঃ ক্লিক করুন
কিছু প্রশ্ন?
* সাতক্ষীরা ডিসি অফিসি নিয়োগ ২০২৬
* জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরা নোটিশ বোর্ড
* সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়
* জেলা প্রশাসক সাতক্ষীরা
* Satkhira dc office job circular 2026
* সাতক্ষীরা জেলার চাকরির নিয়োগ জেলা প্রশাসকের কার্যালয়
* satshira dc office jobs
* new Job Circular satkhira dc office
* apply satkhira dc office job circular




