সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

BD JOBS INFO
0

 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা ডিটিসিএ'র রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনকৃত নিম্নলিখিত পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

১। পদের নামঃ ব্যক্তিগত সহকারী
পদের সংখ্যাঃ ৪
বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০/- গ্রেড-১৩
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি নিম্নরূপ হবে: (ক) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ; (খ) ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ।

২। পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ৭
বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০/- গ্রেড-১৪
যোগ্যতাঃ ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে। 

৩। পদের নামঃ স্টোর কিপার
পদের সংখ্যাঃ ১
বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০/- গ্রেড-১৫
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।

৪। পদের নামঃ অ্যাকাউন্টস ক্লার্ক
পদের সংখ্যাঃ ১
বেতন স্কেল ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি।

৫। পদের নামঃ সহকারী স্টোর কিপার
পদের সংখ্যাঃ ১
বেতন স্কেল ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬
যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে, যথা:- (ক) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ; (খ) ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।

৬। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ৪
বেতন স্কেল ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬
যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে, যথা:- (ক) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ; (খ) ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।

৭। পদের নামঃ সার্ভেয়ার
পদের সংখ্যাঃ ১
বেতন স্কেল ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬
যোগ্যতাঃ কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা-ইন-সার্ভে কোর্স সার্টিফিকেটধারী এবং জিআইএস বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। 

৮। পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যাঃ ১
বেতন স্কেল-৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬
যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

৯। পদের নামঃ ড্রাফটসম্যান (অটোক্যাড অপারেটর)
পদের সংখ্যাঃ ৩
বেতন স্কেল ৯০০০-২১৮০০/- গ্রেড-১৭
যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অন্যূন ১৮ (আঠার) মাসের ড্রাফটম্যানশীপ কোর্স উত্তীর্ণ ও অটোক্যাড প্রশিক্ষণপ্রাপ্ত।

শর্তাবলীঃ-

(ক) ১ এপ্রিল, ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা অবশ্যই ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়;

(খ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অন্যদের ক্ষেত্রে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;

(গ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে;

(ঘ) মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি (ক্রমিক নং i-v) প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবেঃ
(i) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
(ii) কোটার সমর্থনে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(iii) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;
(iv) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি;
(v) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy) 

 

(ঙ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নির্ধারিত হবে; 

(চ) 'O' Level এবং 'A' Level এর ক্ষেত্রে দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate), বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে;

(ছ) ক্রমিক নং-১, ২, ৫, ৬ ও ৮ পদে কম্পিউটার টাইপিং এর গতি ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন;

(জ) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন;

(ঝ) উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে;

(ঞ) অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না;

(ট) লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;

(ঠ) চূড়ান্ত মনোনীত প্রার্থীকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

(ঢ) এ নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ 

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dtca.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ 
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৫ এপ্রিল, ২০২৬ বেলা ১২:০০ ঘটিকা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৬ এপ্রিল, ২০২৬ বিকাল ০৪:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। 

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।


(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।


(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।


(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। ১-৮ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি ও টেলিটকের সার্ভিস চার্জসহ সর্বমোট ১১২.০০ (একশত বারো) টাকা এবং ৯নং ক্রমিকের জন্য সর্বমোট ৫৬.০০ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।


প্রথম SMS:

DTCA <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DTCA ABCDEF & send to 16222

দ্বিতীয় SMS:

DTCA <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DTCA Yes 12345678


প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।


DTCA job circular download pdf

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সোর্চ: অফিসিয়াল ওয়েবসাই
আবেদন শেষঃ ২৬ এপ্রিল, ২০২৬ বিকাল ০৪:০০ ঘটিকা।
আবেদন লিংকঃ ক্লিক করুন

কিছু প্রশ্ন?

* DTCA jobs apply online?
* dtca job circular 2026?
* dtca jobs apply link?
* সড়ক পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬?
* সেতু মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি?
* সড়ক পরিবহনে আবেন লিংক ২০২৬


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
6/related/default