বাংলাদেশ বিমান বাহিনী তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
যেসকল প্রার্থী আবেন করতে পারবেন না
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত।২। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।৩। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত।
আবেদনপত্র জমাদানের নিয়মাবলী
প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতঃ ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবর্ণিত সনদ/কাগজ পত্রাদিসহ (দুই সেট) লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে:
১। সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রসমূহের সত্যায়িত ফটোকপি।
২। স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ (বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখসহ) এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ।
৩। স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের/পিতা/মাতা বা পিতামহ/পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর/খাজনা পরিশোধের প্রমাণপত্র অথবা পিতা/মাতা বা পিতামহ/পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের উল্লিখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে।
৪। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ (বার) কপি রঙিন ছবি (ল্যাব প্রিন্ট ও কলারসহ শার্ট পরিহিত)।
৫। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
৬। চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীতার জন্য অনুমতিপত্র।
৭। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি।
৮। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৯। প্রযোজ্য ক্ষেত্রে দাবীকৃত সম্মানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।
১০। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি।
১১। ভূমিহীন এবং ভাড়া বাসায়/সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়িতে বসবাসকারী তাদের সংশ্লিষ্ট প্রশাসন (উপজেলা নির্বাহী কর্মকর্তা/ইউনিয়ন পরিষদ/কাউন্সিলর) হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
১২। প্রার্থীর বয়স ১৮ বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলী
এমওডিসি (এয়ার) হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ
বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০/-। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি।
উচ্চ শিক্ষা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষার সুযোগ।
জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে গমনের সুযোগ।
সন্তানদের অধ্যয়ন: সন্তানদের যোগ্যতার ভিত্তিতে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন কলেজ (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম)-এ অধ্যয়নের সুযোগ।
বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ।
রেশন: ভর্তুকিমূল্যে রেশন প্রাপ্তির সুযোগ।
যাতায়াত: বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বাহিনীর বিমান/হেলিকপ্টার/বাসযোগে যাতায়াতের সুযোগ।
চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ।
নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ
বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা (এসএসসি সমমানের), ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা।
বিঃ দ্রঃ পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি) এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষা গ্রহণের দিন সকাল ০৮০০ ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
রিক্রুটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস। বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
বাংলাদেশ বিমান বাহিনী তে এমওডিসি (এয়ার) নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ
Air force job circular 2026 এর সকল তথ্য শেয়ার করেছি। আমাদের তথ্যগুলোর পাশা-পাশি নিয়োগ বিজ্ঞপ্তিতে চোখ বুলিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।
অনলাইন আবেদনের সময়ঃ ০৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ এপ্রিল ২০২৬।
আবেদন লিংকঃ ক্লিক করুন
আপনার কিছু প্রশ্ন?
* air force jobs apply online?


