বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন
Bangladesh Biman Bahinir ৯৫ বিএফএ কোর্সটি প্রকাশিতে হয়েছে। নিচে আমরা প্রতিটি শাখার প্রয়োজনীয় যোগ্যতা উল্লেখ করছি। উপযুক্ত পদে আবেদন করতে পারেন।
১। শাখাঃ জিডি(পি)
এসএসসি ও এইচএসসি: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-'এ'।
GCE 'O' এবং 'A' লেভেল: 'ও' লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-'বি' এবং 'এ' লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-'বি'।
২। শাখাঃ ইঞ্জিনিয়ারিং
এসএসসি ও এইচএসসি: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-'এ'।
GCE 'O' এবং 'A' লেভেল: 'ও' লেভেলে পদার্থ, রসায়ন ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-'বি' এবং 'এ' লেভেলে পদার্থ, রসায়ন ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-'বি'।
৩। শাখাঃ লজিস্টিক / এটিসি / এডিডব্লিউসি / মেটিওরলজি
এসএসসি ও এইচএসসি: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-'বি'।
GCE 'O' এবং 'A' লেভেল: 'ও' লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-'বি' এবং 'এ' লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-'বি'।
৪। শাখাঃ এডমিন
এসএসসি ও এইচএসসি: উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০।
GCE 'O' এবং 'A' লেভেল: 'ও' লেভেলে কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-'বি' এবং 'এ' লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-'বি'।
সকল পদের জন্য অন্যান্য যোগ্যতা
১। নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।
২। বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
৩। বয়স: ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (২০ ডিসেম্বর ২০২৬ তারিখে)। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
৪। উচ্চতা: * পুরুষ প্রার্থী: কমপক্ষে ৬৪ ইঞ্চি।
- মহিলা প্রার্থী: জিডি(পি)-কমপক্ষে ৬৪ ইঞ্চি; অন্যান্য শাখা-কমপক্ষে ৬২ ইঞ্চি।
৫। বুকের মাপ: * পুরুষ প্রার্থী: কমপক্ষে ৩২ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি)।
- মহিলা প্রার্থী: কমপক্ষে ২৮ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি)।
৬। ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
৭। চোখ: দু'চোখের দৃষ্টিশক্তি: জিডি(পি)-৬/৬, এটিসি ও এডিডব্লিউসি-৬/১২ এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এডমিন ও মেটিওরলজি-৬/৩৬ পর্যন্ত।
প্রার্থীর জন্য অযোগ্যতা/অন্যান্য শর্তাবলী
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় অবসর গ্রহণ।
২। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) এ দু'বার স্ক্রিনড-আউট অথবা দু'বার প্রত্যাখ্যাত (একবার স্ক্রিনড-আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে)।
৩। যে কোনো ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।
৪। সিএমবি অথবা আপীল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত।
৫। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযোগ্য নয়। ১৮ বছর বয়সের পর ল্যাসিক করা হলে, ল্যাসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা/স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডি(পি) শাখার জন্য ১ বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম ৬ (ছয়) মাস অতিবাহিত হতে হবে।
৬। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
সকল শাখার জন্য বিশেষ সুযোগ-সুবিধা
প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০.০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক নির্ধারিত বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন।
প্রশিক্ষণ/কমিশন
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৩ বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে 'ফ্লাইট অফিসার' পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশনপ্রাপ্তির পরবর্তী ১ বছরসহ মোট ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হবে।
প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এর অধীনে বিএসসি (সম্মান) অ্যারোনটিক্স/বিবিএ/ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন।
নির্বাচন পদ্ধতি
১। প্রাথমিক লিখিত পরীক্ষা: আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ। শুধুমাত্র এডমিন শাখার জন্য: আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান।
২। প্রাথমিক ডাক্তারী পরীক্ষা।
৩। প্রাথমিক মৌখিক পরীক্ষা।
৪। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি)।
৫। কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
৬। ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফটিবি)।
অনলাইনে আবেদনের নিয়মাবলী
সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে 'Apply Now'-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। কেবলমাত্র বিমান বাহিনী কর্তৃক নির্ধারিত ক্যাডেট কলেজ এবং বিএনসিসি বিএন সিসি ক্যাডেটদের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন।
পরীক্ষা কেন্দ্র (সকল জেলা)
প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার সময়সূচী লিখিত পরীক্ষার ৭ দিনের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
95 BAFA COURSE PDF DOWNLOAD and apply link
সোর্চঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ১ এপ্রিল ২০২৬
আবেদন শেষঃ ১৯ এপ্রিল ও ০৩ মে ২০২৬
রিক্রুটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস।
বিস্তারিত তথ্যের জন্য: https://joinairforce.baf.mil.bd, Help Desk: 01769-990880 (8 AM-2.30 PM), Email: helpdesk@baf.mil.bd