বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Army Job Circular 2026
(চুক্তিভিত্তিক বেসামরিক প্রকৌশলী - ইইই/ ইইসিই/ সিএসই)
বাংলাদেশ সেনাবাহিনীর একটি এডহক ম্যানেজমেন্ট সেল এ নিম্নোক্ত চুক্তিভিত্তিক বেসামরিক প্রকৌশলী পদে নিয়োগের জন্য বাংলাদেশের যোগ্য নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
১. পদের সংখ্যা ও অন্যান্য
| ক্রমিক | পদের নাম | শূন্যপদ সংখ্যা | বিষয় | বেতন (টাকা) |
|---|---|---|---|---|
| ০১ | সিনিয়র প্রকৌশলী | ০১ | ইইই/ ইইসিই | যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে |
| ০২ | প্রকৌশলী (ইইই/ ইইসিই) | ০১ | ইইই/ ইইসিই | |
| ০৩ | প্রকৌশলী (সিএসই) | ০১ | সিএসই |
২. যোগ্যতার মানদণ্ড
- শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশের স্বীকৃত/ স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই/ ইইসিই) অথবা কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এ ন্যূনতম বিএসসি ডিগ্রীধারী হতে হবে।
- সিনিয়র প্রকৌশলী ও প্রকৌশলী (ইইই/ ইইসিই) অগ্রাধিকার: রেডিও ফ্রি কোয়েন্সি ও কমিউনিকেশন থিওরি, ওয়েভফর্ম ডিজাইন, এনক্রিপশন, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং (ডিএসপি) এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা/ জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রকৌশলী (সিএসই) অগ্রাধিকার: অপারেটিং সফটওয়্যার, ওয়েভফর্ম ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন ও ডিজিটাল সিগন্যাল প্রসেসিং (ডিএসপি) বিষয়ে জ্ঞান/ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অভিজ্ঞতা:
- সিনিয়র প্রকৌশলী: টেলিকমিউনিকেশন সেন্টারে ন্যূনতম ০৫ (পাঁচ) বছর চাকরির অভিজ্ঞতা এবং কারিগরি দল পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রকৌশলী: টেলিকমিউনিকেশন অথবা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সেন্টারে ন্যূনতম ০৩ (তিন) বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
৩. নিয়োগের শর্তাবলী
- বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ (পঁয়ত্রিশ) বছর অতিক্রম করা যাবে না। তবে, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীর ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা শিথিল করা যেতে পারে।
- চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে ০৬ (ছয়) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের প্রকল্পের ব্যবস্থাপনায় দেশে ও বিদেশে প্রাসঙ্গিক কারিগরি প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক থাকতে হবে এবং প্রশিক্ষণ শেষে চুক্তির অবশিষ্ট মেয়াদ পর্যন্ত প্রকল্পে চাকরি করতে হবে। কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তীতে চুক্তি পুনঃনিয়োগ/ নবায়নযোগ্য।
- উৎসব ও নববর্ষ ভাতা: নির্বাচিত প্রার্থীকে বাৎসরিক মূল বেновни সমপরিমাণ দুইটি উৎসব ভাতা এবং প্রযোজ্য নববর্ষ ভাতা প্রদান করা হবে।
- বার্ষিক বেতন বৃদ্ধি: যোগ্যতার ভিত্তিতে মূল বেতন বার্ষিক ৫% হারে বৃদ্ধি পাবে।
৪. আবেদনের পদ্ধতি
- আগ্রহী ও যোগ্য প্রার্থীকে সার্কুলারে প্রদত্ত QR Code স্ক্যান করে প্রাপ্ত CV ফরম পূরণ করতে হবে।
- পূরণকৃত CV ফরমের প্রিন্ট আউট কপি, একাডেমিক সনদপত্র/ মার্কশিটের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, ০২ (দুই) কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে হবে।
- অসম্পূর্ণ আবেদনপত্র অথবা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করা হবে না।
- খামের উপরে আবেদন: খামের উপরে আবেদনের বিষয়ে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে (যেমন: “সিনিয়র প্রকৌশলী পদের জন্য আবেদন”)।
- শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/ সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদন ফি ও পে-অর্ডার নির্দেশিকা:
সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনের জন্য প্রত্যেক প্রার্থীকে এডহক ম্যানেজমেন্ট সেল হিসাব নম্বর: ০০০২-০২১০৪৩৬০৩৪, ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল শাখা, রাউটিং নম্বর: ২৪০২৭৫৩৫৮ এর অনুকূলে ৩০০ (তিন শত) টাকার (অফেরতযোগ্য) পে অর্ডার/ ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে হবে।
সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনের জন্য প্রত্যেক প্রার্থীকে এডহক ম্যানেজমেন্ট সেল হিসাব নম্বর: ০০০২-০২১০৪৩৬০৩৪, ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল শাখা, রাউটিং নম্বর: ২৪০২৭৫৩৫৮ এর অনুকূলে ৩০০ (তিন শত) টাকার (অফেরতযোগ্য) পে অর্ডার/ ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
(উক্ত তারিখের মধ্যে সকল আবেদনপত্র নিম্নে স্বাক্ষরকারীর দপ্তরে পৌঁছাতে হবে)
Tags
Government jobs
