এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
শারীরিক যোগ্যতা
অনলাইনে আবেদনের নিয়মাবলি।
১ম ধাপঃ
http://police.teletalk.com.bd- এ লগ-ইন করে আসুসদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।
অনলাইনে আবেদনের সময়সীমা ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকা হতে ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে।
আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি User ID পাবে। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে (আটচল্লিশ টাকা) সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (৩০০x৮০) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ Pixel) জ্যাম করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। Online আবেদনপত্রে পূরুঙ্কত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে।
প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপাত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।
অনলাইনে আবেদন ফরমের সবনা অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোন অবস্থাতেই গৃহীত হবে না।
২য় ধাপঃ
প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪৮/- (আটচল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি SMS send করতে হবে।
প্রথম এসএমএস (SMS): ASI <Space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। Example: ASI ABCDEF
Reply: Applicant's Name, TK (48/-) will be charged as service charge for the application of Cadet ASI (Unarmed) Recruitment Exam 2026, Your PIN is xxxxxxxxxx (10 digits). To pay service charge type ASI <Space> Yes <space> PIN arid send to 16222.
দ্বিতীয় এসএমএস (SMS): ASI <Space> Yes <space> PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। Example: ASI YES 1234567890
Reply: Congrats Applicant's Name, Your payment has been successfully completed for the application of Cadirt A51 (Unarmed) Recruitment Exam 2026. User ID is (xxxxxxxxxx) and Password (xxxxxxxx).
যোগ্য প্রার্থী নির্বাচন পদ্ধতি
অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে।
প্রিলিমিনারি স্ক্রিনিং-এ উত্তীর্ণ প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এ ক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও SMS পড়াসহ প্রান্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে।
বাছাইকৃত প্রার্থীদের SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহ।
প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপাত্রের ০২ (দুই) কপি সঙ্গে আনতে হবে।
৬. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা।
৬.১ প্রিলিমিনাতি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের স্ব-স্ব জেলায় নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে Physical Endurance Test (PET) এর ৭টি ইভেন্ট, যথা-দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশআপ, সিটআপ, ড্র্যাগিং ও রোগ ক্লাইম্বিং-এ অংশগ্রহণ করতে হবে।
YouTube- বাংলাদেশ পুলিশ অফিশিয়াল চ্যানেল, বাংলাদেশ পুলিশ ভেরিফাইড ফেসবুক পেজ এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট-এ Physical Endurance Test (PET) সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারেন।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
Admit Card for Physical Endurance Test- ০২ (দুই) কপিশিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি।সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি।জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি।অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র ও পিতা-মাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র।প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি)।সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণকের মূল কপি।ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণকস্বরূপ মূল কপি।শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড (মূলকপি)।তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞাতা সনদপত্রের মূল কপি।৬.২.১৩ সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।
ASI Job Circular 2026 pdf download
পরীক্ষার ধাপগুলো কী কী?
নিয়োগ প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়:
প্রিলিমিনারি স্ক্রিনিং: আবেদনের তথ্যের ভিত্তিতে বাছাই।
শারীরিক সক্ষমতা যাচাই (PET): দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ ৭টি ইভেন্ট।
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা: মোট ২৫০ নম্বরের পরীক্ষা।
কম্পিউটার দক্ষতা পরীক্ষা: টাইপিং ও বেসিক আইটি চেক।
মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা।
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যানলি নিম্নরূপ।
বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের খপ্পরে পড়বেন না। আপনার মেধা ও যোগ্যতাই হবে আপনার সাফল্যের একমাত্র চাবিকাঠি।
সবাইকে শুভকামনা! পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান।

.jpg)