এসএসসি পাশে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্ত ২০২৬

BD JOBS INFO
0
এসএসসি পাশে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্ত ২০২৬

সেনাবাহিনীতে  এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

২০২৬ সালে এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে (শুধুমাত্র পুরুষ প্রার্থী) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসিতে যোগদানে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ:

ট্রেডের নামঃ ও আবেদন ফি

একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ (GD) এবং করণিক (CLK) ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া, এমওডিসি সদস্যদের সন্তানগণও (MS) প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে।

যোগ্যতা

ক। বয়স : ০১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

খ। শিক্ষাগত যোগ্যতা :
(১) সাধারণ ট্রেড (GD) : এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ।
(২) করণিক ট্রেড (CLK) : এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

 

গ। উচ্চতা : ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।

ঘ। ওজন : ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।

ঙ। বুকের মাপ : স্বাভাবিক: ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত: ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।

চ। চোখ : ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।

ছ। স্বাস্থ্য পরীক্ষা : স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য (আইএইচকিউসি এবং ডোপ টেস্টসহ)।

জ। সাঁতার : সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ০৩ মিটার)।

ঝ। বৈবাহিক অবস্থা : অবিবাহিত (বিবাহিত/বিপত্নীক/ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রমাণ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।

ঞ। জাতীয়তা : বাংলাদেশী নাগরিক।

ভর্তির সময় নিম্নবর্ণিত সদনপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে

ক। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশীট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।

খ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সংবলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।

গ। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।

ঘ। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।

ঙ। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে।

চ। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি।

ছ। সদ্যতোলা পাসপোর্ট সাইজের (৫ সেঃ মিঃ x ৫ সেঃ মিঃ) ০৬ কপি এবং স্ট্যাম্প সাইজের (২.৫ সেঃ মিঃ x ২.৫ সেঃ মিঃ) ০২ কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল/আকাশী রং এর, পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে (অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে)।

জ। সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক (সাঁতারের নির্ধারিত দিনে)।

ঝ। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।

ঞ। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ স্বরূপ নৃ-গোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান/রাজা/ইউপি চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর সনদপত্র।

নির্বাচন পদ্ধতি

শারীরিক মাপ, শারীরিক পরীক্ষা (দৌড়, পুশআপ, সিটআপ, বীম এ অংশগ্রহণ করতে হবে), লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।


প্রশিক্ষণ

এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী ০৬ (ছয়) মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।


পরীক্ষার কেন্দ্র, পরীক্ষা কেন্দ্রের কোড, ট্রেডের নাম, ট্রেড কোড

পরীক্ষার কেন্দ্রঃ এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস

পরীক্ষা কেন্দ্রের কোডঃ ১১১

ট্রেডের নামঃ করণিক

ট্রেড কোডঃ CLK


পরীক্ষার কেন্দ্রঃ এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস

পরীক্ষা কেন্দ্রের কোডঃ ১১১

ট্রেডের নামঃ করণিক

ট্রেড কোডঃ CLK


নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না

ক। সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্তকৃত।

খ। ফৌজদারী মামলায় দণ্ড/সাজাপ্রাপ্ত।

গ। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত/স্বেচ্ছায় অব্যাহতি প্রাপ্ত।

ঘ। দ্বৈত নাগরিক।

এমওডিসি সৈনিক (আর্মি) হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ

ক। বেতন ও ভাতা : প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০/- এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্ত হবেন।

খ। পদোন্নতি : সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে।

গ। বাসস্থান : নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ।

ঘ। রেশন এবং চিকিৎসা : ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে।


উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে


উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে

এসএসসি পাশে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্ত ২০২৬  পিডিএফ ডাউনলোড

এসএসসি পাশে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্ত ২০২৬  পিডিএফ ডাউনলোড


সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুঃ ০৩/০৫/২-২৬ খ্রি.
আবেদন শেষঃ ৩১/০৫/২০২৬ খ্রি.
আবেদন লিংকঃ ক্লিক করুন


এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী

ভর্তিচ্ছু প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে:

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে :

সাধারণ প্রার্থী যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড (GD) এবং করণিক (CLK) ট্রেডে আবেদন করতে পারবেন।

প্রথম এসএমএস: MODC <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> TRADE CODE

উদাহরণ: MODC DHA 236098 2022 34 GD (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)


এমওডিসি সন্তান (MS) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে : 

এমওডিসি সদস্যদের সন্তানগণ (MS) যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড (GD) এবং করণিক (CLK) ট্রেডে আবেদন করতে পারবেন।

প্রথম এসএমএস: MODC <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> TRADE CODE <space> MS

উদাহরণ: MODC KHU 236098 2022 34 GD MS (খুলনা বোর্ডের জন্য KHU, কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)


৩। প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতঃ টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি PIN নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে ২য় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য ২য় এসএমএস প্রেরণের সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকা কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স ৩০০/- টাকার অধিক থাকা আবশ্যক।

দ্বিতীয় এসএমএস: MODC <space> YES <space> PIN NUMBER <space> CONTACT MOBILE NUMBER and send to 16222

উদাহরণ: MODC YES 236098 01XXXXXXXXX and send to 16222 


৪। ২য় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি USER ID ও Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দ্বারা এ http://modc.teletalk.com.bd লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০x৩০০ (দৈর্ঘ্য ও প্রস্থ) Pixel এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kb) এর মধ্যে হবে।


প্রবেশপত্র

৫। অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ০৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না।

৬। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার্থে লক্ষ্য পরীক্ষার তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না।

৭। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘণ্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে।

হেল্প লাইন

৮। প্রার্থীর USER ID ও Password হারিয়ে/ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যাবলী টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে ১৬১২২ নম্বরে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য। তবে পরীক্ষার ৭২ ঘণ্টা পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ টেলিটক এর ০১৫৫২১৪৬০৩০/০১৫৫১৫৫৫৫৫৫ নম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে ৩/৪ টি এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

  • MODC <space> HELP <space> SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE অথবা MODC <space> HELP <space> PIN <space> PIN NUMBER and send to 6596

  • উদাহরণ: MODC HELP DHA 236098 2017 34 অথবা MODC HELP PIN 894098 and send to 6596

৯। অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ওয়েব-মেইল এ যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject এ Organization Name : MODC, Post Name : MODC Snk, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

ভাড়া বাসা/বর্তমান/অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করে আবেদন করুন।

সতর্কীকরণ: টাকার বিনিময়ে এমওডিসিতে লোক নিয়োগ করা হয় না। এমওডিসিতে কেবল রিক্রুটিং অফিসার কর্তৃক সরাসরি নিয়োগ এবং নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে। এমওডিসিতে নিয়োগের জন্য প্রতারক বা দালালদের কবল হতে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেনের কোন প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। এমওডিসিতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয়। যে কোন সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীদেরকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো।


পরিচালক পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস


কিওয়ার্ডঃ

MODC recruitment 2026, এমওডিসি নিয়োগ ২০২৬, Army MODC circular 2026, সেনাবাহিনী এমওডিসি নিয়োগ, MODC সৈনিক পদে নিয়োগ, MODC soldier circular 2026, এমওডিসি সার্কুলার ২০২৬, MODC teletalk apply, MODC আবেদন করার নিয়ম, MODC apply online, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬, MODC circular, এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, MODC জেলা কোড, MODC admission 2026, MODC sms format, MODC সৈনিক নিয়োগ, Bangladesh Army MODC Job Circular 2026, modc jobs


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
6/related/default