১২৩০ পদে, অভিজ্ঞতা ছাড়াই, কর্মী নিয়োগ দিচ্ছে শক্তি ফাউন্ডেশন

BD JOBS INFO
0
১২৩০ পদে অভিজ্ঞতা ছাড়াই কর্মী নিয়োগ দিচ্ছে শক্তি ফাউন্ডেশন

শক্তি ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

“শত্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন” একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং ০০১৭৬-০০০৫৯-০০০১৮), যা ১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। শত্তি ফাউন্ডেশন বিগত বছর হতে বাংলাদেশের বিভিন্ন জেলায় বহু সংখ্যক নতুন শাখা খোলার মাধ্যমে আরো বেশি সুবিধাবোগীদের মধ্যে সংস্থার কার্যক্রম সম্প্রসারণ এর পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ), চট্টগ্রাম বিভাগের (ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি), সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ), বরিশাল বিভাগের (ভোলা, পটুয়াখালী) জেলাসমূহে কাজ করতে আগ্রহী প্রার্থীদের হতে মাইক্রোফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

পদের নাম ও যোগ্যতা সমূহঃ-

১। পদের নামঃ মাইক্রোফাইন্যান্স অফিসার।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম স্নাতক।
বয়সঃ সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞতা আবশ্যক নয়।
পদের সংখ্যাঃ ১,০০০ জন।
বেতনঃ ২৭,৫০০ টাকা।


২। পদের নামঃ জুনিয়র অ্যাকাউন্টেন্ট।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক (এসএসসি ও এইচএসসি তে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে)।
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর।
অভিজ্ঞতাঃ পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয়, তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে (শাখা পর্যায়ে) অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ERP/অফিস অ্যাপ্লিকেশন সমূহে দক্ষতা থাকতে হবে।
পদের সংখ্যাঃ ২০০ জন।
বেতনঃ ২৬,০০০ টাকা।



৩। পদের নামঃ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/ প্যারামেডিক (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)।
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের MATS (Diploma) কোর্স সম্পন্ন হতে হবে অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।
অভিজ্ঞতাঃ MATS এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ০২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের সংখ্যাঃ ৩০ জন।
বেতনঃ ২০,০০০ টাকা।


প্রশিক্ষণকাল :

১ ও ২ নং পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ৩ সপ্তাহ ট্রেইনি অফিসার হিসেবে প্রশিক্ষণে থেকে হাতে কলমে কাজ শিখবেন। উক্ত প্রশিক্ষণকাল সন্তোষজনক ভাবে সম্পন্ন করলে প্রার্থীকে ৬ মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে সংস্থায় নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকাল শেষে কর্মীর কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে।


কর্মীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা:

১) ১ ও ২ নং পদের ক্ষেত্রে নির্দিষ্ট জেলাসমূহে কর্মরতদের জন্য ১,৫০০ টাকা করে “স্ট্র্যাটেজিক রিজিওনাল এলাউন্স” প্রদান করা হবে, ২) সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা ৭৫০-২,৫০০/- টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী), ৩) নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়, ৪) বৈশাখী ভাতা সহ বছরে ৩ টি উৎসব বোনাস সুবিধা, ৫) স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা, ৬) থাকাকালীন অবস্থায় দুর্ঘটনায় আহত কর্মীর চিকিৎসা খরচের ১০০% পর্যন্ত সহায়তা প্রদান, ৭) দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপূরণের সমপরিমাণ এককালীন সহায়তা প্রদান, ৮) কর্মীর মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান, ৯) নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ (ছয়) মাস স্ব-বেতন ও ৬ (ছয়) মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ (সাত) দিন এর সুবিধা, ১০) কর্মীর সন্তানদের জন্য শিক্ষাভিত্তি সুযোগ, ১১) সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারসমূহে প্যাথলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুবিধা।


জামানত: ১, ২ ও ৩ নং পদের জন্য জামানত বাবদ ১৫,০০০/- টাকা জমা দিতে হবে যা পরবর্তীতে কর্মীকে শর্তসাপেক্ষে ফেরত দেওয়া হবে। জামানত বাবদ প্রদত্ত টাকার উপর সংস্থা কর্তৃক নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হবে।


আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত শক্তি ফাউন্ডেশন এর ওয়েবসাইটের Career পৃষ্ঠা https://www.shakti.org.bd/career এর মাধ্যমে আগামী ০৭ জুন ২০২৩ তারিখের মধ্যে পাঠাতে হবে *সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে *শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে *১ নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল/স্কুটি ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে মোটরসাইকেল/স্কুটি চালানোয় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।


১ নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের মাধ্যমে লক্ষ্যমাত্রা ভিত্তিক সদস্য সংগ্রহ, যাচাই বাছাই পূর্বক ঋণ বিতরণ, ঋণ আদায় এবং সঞ্চয় আদায় সংক্রান্ত কাজ করতে হবে। * ২ নং পদের প্রার্থীরা শাখা পর্যায়ে কর্মী ও সদস্যদের নিকট হতে ঋণ ও সঞ্চয় টাকা গ্রহণ, ঋণ বিতরণ এবং শাখার হিসাব ব্যবস্থাপনার কাজ করতে হবে। * অধ্যয়নরত ছাত্র- ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই *নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যাবলি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে * লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS (Shakti-০১৬১৭-০৩১৪৪০) এর মাধ্যমে জানানো হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র টাকা দাবী করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো।


Shakti Foundation Job Circular 2026 pdf Download 


সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট।
আবেদন শুরুঃ চলমান।
আবেদন শেষঃ ৭/৬/২০২৬ খ্রি. তারিখ রাত ১২টায়।
আবেদন লিংকঃ ক্লিক করুন

নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে

শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন শক্তি ভবন, বাড়ি নং- ০৪, রোড নং- ০১ (মেইন রোড), ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।


আরও দেখুনঃ


সাজেশনঃ


১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।



Keywords ‍Start
Shakti Foundation Job Circular 2026, শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, Shakti Foundation Career, শক্তি ফাউন্ডেশন এনজিও চাকরি, Shakti Foundation NGO Job Circular, মাইক্রোফাইন্যান্স অফিসার নিয়োগ ২০২৬, Microfinance Officer Job Circular, জুনিয়র অ্যাকাউন্টেন্ট নিয়োগ, NGO Junior Accountant Job, শক্তি ফাউন্ডেশন হেলথ প্রোগ্রাম চাকরি, Medical Assistant NGO Job, প্যাথলজিক্যাল টেস্ট জব, শক্তি ফাউন্ডেশন চাকরির আবেদন পদ্ধতি, www.shakti.org.bd career, বিনা অভিজ্ঞতায় এনজিও চাকরি, NGO Jobs for Females in Bangladesh, শক্তি ফাউন্ডেশন নিয়োগ পরীক্ষার তারিখ, শক্তি ফাউন্ডেশন বেতন ও সুযোগ-সুবিধা, Field Officer NGO Job, এনজিও মাঠ কর্মী নিয়োগ, Shakti Foundation Job Salary, শক্তি ফাউন্ডেশন ট্রেনিং বা ভাতা, সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, NGO Job Circular in Bangladesh, শক্তি ফাউন্ডেশন ঢাকা বিভাগ নিয়োগ, শক্তি ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ নিয়োগ, Shakti Foundation Recruitment 2026, শক্তি ফাউন্ডেশন অনলাইন আবেদন, আজকের এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, BD Jobs NGO Circular.
Keywords End

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
6/related/default