বাংলাদেশ নৌবাহিনীতে ১৩তম হতে ২০তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ ২০২৬ | Bangladesh Navy Job Circular 2026

 

বাংলাদেশ নৌবাহিনীতে ১৩তম হতে ২০তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ ২০২৬ | Bangladesh Navy Job Circular 2026

বাংলাদেশ নৌবাহিনীতে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিজ্ঞপ্তি নং ২৩.০২.২৬২৬.১৪৬.১১.০২৭.২৬. ২৮৪২ 

প্রকাশের তারিখ: ০১ জুন ২০২৬


বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:


পদের বিবরণ ও যোগ্যতাঃ-

১। পদের নামঃ কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩

  • পদের সংখ্যাঃ ১টি
  • বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০)
  • যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

২। পদের নাম: জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১৩)

  • পদের সংখ্যা: ৩টি
  • বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
  • যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

৩। পদের নাম: উচ্চমান সহকারী (গ্রেড-১৪)

  • পদের সংখ্যা: ৯টি
  • বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
  • যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৪। পদের নাম: স্টোর হাউসজম্যান (গ্রেড-১৪)

  • পদের সংখ্যা: ৬টি
  • বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
  • যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৫। পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)

  • পদের সংখ্যা: ৭টি
  • বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
  • যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর ও সাঁটলিপির ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে : (অ) ইংরেজিতে: প্রতি মিনিটে ৩০ শব্দ। (আ) বাংলায়: প্রতি মিনিটে ২৫ শব্দ। (ঘ) সাঁটলিপির ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে : (অ) ইংরেজিতে: প্রতি মিনিটে ৭০ শব্দ। (আ) বাংলায়: প্রতি মিনিটে ৪৫ শব্দ।

৬। পদের নাম: ল্যাবরেটরী অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১৪)

  • পদের সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
  • যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যায় স্নাতক বা সমমানের ডিগ্রি।

৭। পদের নাম: সহকারী এক্সামিনার (গ্রেড-১৪)

  • পদের সংখ্যা: ৫টি
  • বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
  • যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

৮। পদের নাম: লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১৪)

  • পদের সংখ্যা: ৪টি
  • বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
  • যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরী বিজ্ঞানে ডিপ্লোমা।

৯। পদের নাম: নার্স (গ্রেড-১৪)

  • পদের সংখ্যা: ৪টি
  • বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
  • যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে অন্যূন ৩ (তিন) বৎসরের নার্সিং এ ডিপ্লোমা।

১০। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

  • পদের সংখ্যা: ৩৩টি
  • বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
  • যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে; এবং (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে : (অ) ইংরেজিতে: প্রতি মিনিটে ২০ শব্দ। (আ) বাংলায়: প্রতি মিনিটে ২০ শব্দ।

১১। পদের নাম: স্টোরম্যান (গ্রেড-১৬)

  • পদের সংখ্যা: ২৭টি
  • বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
  • যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১২। পদের নাম: জুনিয়র টাইম কিপার (গ্রেড-১৬)

  • পদের সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
  • যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৩। পদের নাম: টেলিফোন অপারেটর (গ্রেড-১৬)

  • পদের সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
  • যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

১৪। পদের নাম: প্রুফ রিডার (গ্রেড-১৬)

  • পদের সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
  • যোগ্যতা: ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজে ৩(তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১৫। পদের নাম: ল্যাবরেটরী এটেনডেন্ট (গ্রেড-১৭)

  • পদের সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ৯০০০-২১৮০০ টাকা
  • যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৬। পদের নাম: ট্রেসার (গ্রেড-১৭)

  • পদের সংখ্যা: ৪টি
  • বেতন স্কেল: ৯০০০-২১৮০০ টাকা
  • যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ।

১৭। পদের নাম: আয়া (গ্রেড-১৯)

  • পদের সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
  • যোগ্যতা: ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১৮। পদের নাম: এমটি ক্লিনার (গ্রেড-১৯)

  • পদের সংখ্যা: ৪টি
  • বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
  • যোগ্যতা: (ক) অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১৯। পদের নাম: ফায়ারম্যান (গ্রেড-১৯)

  • পদের সংখ্যা: ৫টি
  • বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
  • যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে; এবং (গ) শারীরিক যোগ্যতা (অন্যূন): উচ্চতা-৫'-৪", ওজন-১১০ পাউন্ড, বুকের মাপ ৩০"-৩২" হতে হবে।

২০। পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)

  • পদের সংখ্যা: ২৫টি
  • বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
  • যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২১। পদের নাম: লস্কর (গ্রেড-২০)

  • পদের সংখ্যা: ২টি
  • বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
  • যোগ্যতা: (ক) অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২২। পদের নাম: বাবুর্চি (গ্রেড-২০)

  • পদের সংখ্যা: ৬টি
  • বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
  • যোগ্যতা: (ক) অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২৩। পদের নাম: ওয়ার্ডবয় (গ্রেড-২০)

  • পদের সংখ্যা: ৩টি
  • বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
  • যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২৪। পদের নাম: ফিল্ড হেলথ ওয়ার্কার (গ্রেড-২০)

  • পদের সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
  • যোগ্যতা: (ক) অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২৫। পদের নাম: গার্ডেনার (গ্রেড-২০)

  • পদের সংখ্যা: ১১টি
  • বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
  • যোগ্যতা: (ক) অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২৬। পদের নাম: অদক্ষ শ্রমিক (গ্রেড-২০)

  • পদের সংখ্যা: ৩৮টি
  • বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
  • যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২৭। পদের নাম: ধাবক (গ্রেড-২০)

  • পদের সংখ্যা: ৬টি
  • বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
  • যোগ্যতা: (ক) অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২৮। পদের নাম: নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)

  • পদের সংখ্যা: ২টি
  • বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
  • যোগ্যতা: (ক) অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২৯। পদের নাম: কবলার (গ্রেড-২০)

  • পদের সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
  • যোগ্যতা: (ক) অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩০। পদের নাম: ওয়াসারম্যান (গ্রেড-২০)

  • পদের সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
  • যোগ্যতা: (ক) অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।


শর্তাবলীঃ-

  • প্রার্থীদের বয়স ৩০ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে (এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে না)।
  • সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না।
  • প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য নথিপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
  • ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
  • পূরণকৃত Application Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং ৩(তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে।
  • জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/পৌর চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রদান করতে হবে।
  • আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার পুত্র/কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র প্রয়োজন হবে।
  • আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
  • আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র দাখিল করতে হবে।
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
  • বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১(এক) কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
  • চারিত্রিক সনদপত্রে এবং সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সিলসহ স্বাক্ষর থাকতে হবে।
  • প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
  • কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা আংশিক বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

Bangladesh Navy Job Circular 2026 pdf

Bangladesh Navy Job Circular 2026 pdf

Bangladesh Navy Job Circular 2026 pdf


Bangladesh Navy Job Circular 2026 pdf

Bangladesh Navy Job Circular 2026 pdf


Bangladesh Navy Job Circular 2026 pdf

সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুঃ ০৭ জুন ২০২৬ সকাল ১০.০০টা।
আবেদন শেষঃ ৩০ জুন ২০২৬ বিকাল ৫.০০টা।
আবেদন লিংকঃ ক্লিক করুন

আবেদনপত্র পূরণ ও আবেদনের সময়সীমা:

  • আগ্রহী প্রার্থীগণ http://bndcp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
  • অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭ জুন ২০২৬ সকাল ১০.০০টা।
  • অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ জুন ২০২৬ বিকাল ৫.০০টা।
  • User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk Pre-Paid Mobile নম্বর থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম:

  • অনলাইন আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে।
  • Online-এ পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে নিজে নিশ্চিত হতে হবে, কারণ ভুল বা অসত্য তথ্য দাখিল করলে প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে সংরক্ষণ করতে হবে।

SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:

আবেদনপত্র Submit করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২(দুই)টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে।

  • ক্রমিক ০১ হতে ১৪ নম্বর পদের জন্য: পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা
  • ক্রমিক ১৫ হতে ৩০ নম্বর পদের জন্য: পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা

SMS পাঠানোর নিয়ম:

প্রথম SMS: BNDCPUser ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

  • Example: BNDCP ABCDEF send to 16222।

দ্বিতীয় SMS: রিপ্লাই SMS-এ প্রাপ্ত PIN ব্যবহার করে BNDCPYESPIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

  • Example: BNDCP YES 12345678 send to 16222।

বিশেষ দ্রষ্টব্য: অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা:

  • দ্বিতীয় SMS পাঠানোর পর প্রাপ্ত ফিরতি SMS-এ একটি পাসওয়ার্ড থাকবে, যা দিয়ে প্রার্থীকে পরবর্তীতে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে।
  • SMS-এ প্রাপ্ত User ID ও Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রসহ প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রার্থীকে প্রবেশপত্রটি রঙিন প্রিন্ট করে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় এটি অবশ্যই প্রদর্শন করতে হবে।
  • অনলাইন আবেদনপত্রে প্রার্থীর দেওয়া মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত সকল যোগাযোগ করা হবে, তাই উক্ত নম্বরটি সবসময় সচল রাখতে হবে।
  • প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bndcp.teletalk.com.bd অথবা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে জানানো হবে এবং যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে SMS করা হবে।

User ID ও PIN পুনরুদ্ধার পদ্ধতি:

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নিম্নোক্ত পদ্ধতিতে তথ্য পুনরুদ্ধার করা যাবে:

  • (i) User ID জানা থাকলে: BNDCPHelpUserUser ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: BNDCP help user ABCDEF)
  • (ii) PIN Number জানা থাকলে: BNDCPHelpPINPIN No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: BNDCP help PIN 12345678)

সহায়তা:

  • আবেদন সংক্রান্ত সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা অন্য যেকোনো অপারেটরের নম্বর থেকে ০১৫০০-১২১১২১ নম্বরে কল করা যাবে। এছাড়া vas.query@teletalk.com.bd এবং alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।
  • ই-মেইল করার সময় Subject-এ Organization: BNDCP, Post Name: *********, Application User IDContact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

অন্যান্য সতর্কতা ও সাধারণ নির্দেশাবলি:

  • প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা Application Form-এ উল্লেখ করতে হবে।
  • লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (ভাতা) প্রদান করা হবে না।
  • নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  • প্রতারক চক্রের সাথে কোনো প্রকার যোগাযোগ বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সকল প্রার্থীকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
  • নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদসমূহ মূলত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে অবস্থিত সংস্থা/ঘাঁটির জন্য। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তরা উক্ত অঞ্চলেই নিযুক্ত হবেন।


আরও দেখুনঃ

সাজেশনঃ

১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।


সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়

সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন

#Bangladesh Navy Jobs 2026

নবীনতর পূর্বতন

نموذج الاتصال