কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তির ২০২৬
সূত্র নম্বর-৫৩.১৭.০০০০.০০০.১১০.১১.০০০১.২৬-২৮৪৫
তারিখ: ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
২১ মে ২০২৬
কর্মসংস্থান ব্যাংকের নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তাদি পূরণ সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (
পদসমূহ ও বেতন স্কেল:
সহকারী অফিসার (সাধারণ): গ্রেড-১৩,
- বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা
- পদ সংখ্যা: ১২৫টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
- স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা
- পদ সংখ্যা: ৬৩টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
- বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা
- পদ সংখ্যা: ৯৯টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি; টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি; এবং কম্পিউটার বা ডাটা এন্ট্রি বিষয়ে অন্যূন ৬ (ছয়) মাসের প্রশিক্ষণ সনদসহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুড টেস্টে উত্তীর্ণ হতে হবে
শর্তাবলিঃ
০১। 'O' Level ও 'A' Level পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) এবং বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য প্রদান করতে হবে।
০২। সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণী নির্দেশনা: শ্রেণি পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন নংশিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ ও শিম/শাঃ১১/৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে:
- (i) এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে- জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব = প্রথম বিভাগ জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম = দ্বিতীয় বিভাগ
- (ii) অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে- ৪.০০ পয়েন্ট স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব (৫.০০ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব) = প্রথম বিভাগ/শ্রেণি ৪.০০ পয়েন্ট স্কেলে ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম (৫.০০ পয়েন্ট স্কেলে ২.৮৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম) = দ্বিতীয় বিভাগ/শ্রেণি
০৩। বয়সসীমা (০১/০৫/২০২৬ অনুযায়ী): (ক) আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ১৮-৩২; (খ) বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
০৪। শুধুমাত্র https://kb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
০৫। সকল গ্রেডের প্রার্থীদের পরীক্ষার ফি ১০০/-(একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে অন্যান্য শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
০৬। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রদর্শন করতে হবে না। ক্রমিক নং (১) ও (২) এ বর্ণিত পদে MCQ ও লিখিত পরীক্ষায় এবং ক্রমিক নং (৩) এ বর্ণিত পদে MCQ, লিখিত ও স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের নিকট হতে আবেদনে বর্ণিত তথ্যাবলির সমর্থনে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/১ম শ্রেণির ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নবর্ণিত সনদপত্র/কাগজপত্রের অনুলিপি আহ্বান করা হবে। দাখিলকৃত সনদপত্র/কাগজপত্রের সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে:
(ক) সাম্প্রতিক তোলা ০৪ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি;
(খ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের Applicant's Copy;
(গ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল মূল/সাময়িক সনদপত্র;
(ঘ) ডাটা এন্ট্রি অপারেটর এর ক্ষেত্রে কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত অন্যূন ০৬ (ছয়) মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র;
(ঙ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন ের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
(চ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ছ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সম্পর্কের সনদপত্র উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
(জ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ঝ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র; এবং
(ঞ) MCQ ও লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।
(খ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের Applicant's Copy;
(গ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল মূল/সাময়িক সনদপত্র;
(ঘ) ডাটা এন্ট্রি অপারেটর এর ক্ষেত্রে কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত অন্যূন ০৬ (ছয়) মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র;
(ঙ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন
(চ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ছ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সম্পর্কের সনদপত্র উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
(জ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ঝ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র; এবং
(ঞ) MCQ ও লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।
০৭। আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোন বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
KB Job Circular 2026 pdf
সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইটআবেদন শুরুঃ ২৪/০৫/২০২৬ স্থানীয় সময় সকাল ১০.০০ ঘটিকা।আবেদন শেষঃ ২৩/০৬/২০২৬ স্থানীয় সময় বিকাল ০৫:০০ ঘটিকা। আবেদন লিংকঃ ক্লিক করুন
০৮। ক্রমিক নং (১) ও (২) নং এ বর্ণিত পদে প্রার্থীদের MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষায় এবং ক্রমিক নং (৩) এ বর্ণিত পদে MCQ, লিখিত, স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুড টেস্ট ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
০৯। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
১০। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
১১। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলি: ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://kb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: - i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪/০৫/২০২৬ স্থানীয় সময় সকাল ১০.০০ ঘটিকা।
- ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩/০৬/২০২৬ স্থানীয় সময় বিকাল ০৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থীর তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. এমসিকিউ/লিখিত পরীক্ষা/স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুড টেস্ট এর সময়, স্থান এবং Admit Card ডাউনলোড সম্পর্কিত তথ্য জাতীয় দৈনিক, কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইট ও https://kb.teletalk.com.bd এ এবং প্রার্থীর মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
চ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন।
উক্ত Applicant's copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্তনের সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's copy-তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।
Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২(দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য ১০০/-(একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: KBUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: KB ABCDEF
Reply (সকল পদের জন্য): Applicant's Name, Tk-112 / Tk-56 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type KBYesPIN and send to 16222.
Reply
সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীরা: Applicant's Name, Tk-56 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type KBYesPIN and send to 16222.
দ্বিতীয় SMS: KBYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: KB YES 12345678
Reply: Congratulations Applicant's Name, payment Completed Successfully for KB Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
ছ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://kb.teletalk.com.bd অথবা কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইট https://kb.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ স ম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
জ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, ছবি, ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
ঝ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
i) User ID জানা থাকলে: KBHelpUSERUser ID & Send to 16222.
Example: KB HELP USER ABCDEF
ii) PIN Number জানা থাকলে: KBHelpPINPIN No & Send to 16222.
Example: KB HELP PIN 12345678
ঞ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে www.kb.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর হতে ১২১ নম্বরে কল করতে পারবেন অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ করতে পারবেন।
এছাড়া alljobs.query@teletalk.com.bd এ ই-মেইল করে জানতে পারবেন। এছাড়া টেলিটকের জব পোর্টাল-এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: KB, Post Name: ***, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ট. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১২। অসম্পূর্ণ/ভুল তথ্যাবলিসম্বলিত দরখাস্ত কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল বলে বিবেচিত হবে।
১৩। চাকরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ০৬ নং ক্রমিকে উল্লিখিত শর্ত মোতাবেক দলিলাদি নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে।
১৪। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান এবং পরিবর্তিত প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে।
১৫। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৬। প্রার্থী কর্তৃক প্রদত্ত/দাখিলকৃত কোনো তথ্য বা কাগজপত্র অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ বাতিল করাসহ আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৭। নির্বাচিত প্রার্থীদের পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে।
১৮। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো/সকল আবেদন বাতিল/গ্রহণ/পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির অধিকার ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
১৯। আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করার পরামর্শ প্রদান করা হলো।
২০। যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
২১। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য https://kb.teletalk.com.bd এবং কর্মসংস্থান ব্যাংকের https://kb.gov.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।
- i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪/০৫/২০২৬ স্থানীয় সময় সকাল ১০.০০ ঘটিকা।
- ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩/০৬/২০২৬ স্থানীয় সময় বিকাল ০৫:০০ ঘটিকা।



