পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিএলসি) তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
স্মারক নং- ২৭.২১.০০০০.২০১.১১.০০০১.২৬.২৫৭৫
তারিখ: ০৮/০৬/২০২৬
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত। পাওয়ার গ্রিডের নিম্নবর্ণিত শূন্যপদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের নাম ও অন্যান্য যোগ্যথা সমূহঃ
১। পদের নামঃ জুনিয়র হিসাব সহকারী, গ্রেড-১১
- পদের সংখ্যাঃ ১০টি
- বেতন স্কেলঃ ২৩,০০০/- এবং চাকুরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
- যোগ্যতাঃ (ক) ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং/ফাইন্যান্স/ফাইন্যান্স এন্ড ব্যাংকিং/এআইএস বিষয়ে কমপক্ষে বিবিএ/বিবিএস (সম্মান) ডিগ্রি। (খ) গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ/জিপিএ ৫.০০ স্কেলে ন্যূনতম ২.৮২ এবং ৪.০০ স্কেলে ন্যূনতম ২.২৫ থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে (শ্রেণি/বিভাগ) উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। শিক্ষাজীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের কোন পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
২। পদের নামঃ জুনিয়র ব্যক্তিগত সচিব, গ্রেড-১১
- পদের সংখ্যাঃ ০৪টি
- বেতন স্কেলঃ ২৩,০০০/- এবং চাকুরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
- যোগ্যতাঃ (ক) ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে কমপক্ষে স্নাতক/সমমান ডিগ্রি। (খ) গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ/জিপিএ ৫.০০ স্কেলে ন্যূনতম ২.৮২ এবং ৪.০০ স্কেলে ন্যূনতম ২.২৫ থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে (শ্রেণি/বিভাগ) উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। শিক্ষাজীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের কোন পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
৩। পদের নামঃ জুনিয়র প্রশাসনিক সহকারী/ জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী, গ্রেড-১১
- পদের সংখ্যাঃ ১৪টি
- বেতন স্কেলঃ ২৩,০০০/- এবং চাকুরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
- যোগ্যতাঃ (ক) ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে কমপক্ষে স্নাতক/সমমান ডিগ্রি। (খ) গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ/জিপিএ ৫.০০ স্কেলে ন্যূনতম ২.৮২ এবং ৪.০০ স্কেলে ন্যূনতম ২.২৫ থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে (শ্রেণি/বিভাগ) উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। শিক্ষাজীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের কোন পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
৪। পদের নামঃ জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, গ্রেড-১১
- পদের সংখ্যাঃ ০২টি
- বেতন স্কেলঃ ২৩,০০০/- এবং চাকুরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
- যোগ্যতাঃ (ক) ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক/সমমান ডিগ্রি। তবে সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি/সমমান। (খ) গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ/জিপিএ ৫.০০ স্কেলে ন্যূনতম ২.৮২ এবং ৪.০০ স্কেলে ন্যূনতম ২.২৫ থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে (শ্রেণি/বিভাগ) উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। শিক্ষাজীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের কোন পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। (ঘ) সামরিক/আধাসামরিক/আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকুরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে।
৫। পদের নামঃ নিরাপত্তা প্রহরী, গ্রেড- ১৫
- পদের সংখ্যাঃ ১১টি
- বেতন স্কেলঃ ১৪,৫০০/- এবং চাকুরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
- যোগ্যতাঃ (ক) এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) ন্যূনতম জিপিএ ৫.০০ স্কেলের মধ্যে ২.০০ থাকতে হবে। (গ) সামরিক/আধাসামরিক/সশস্ত্র বাহিনী/বিজিবি/পুলিশ/আনসার (নিয়োজিত) সদস্যগণ অগ্রাধিকার পাবেন (এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকুরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে)। (ঘ) উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে। (ঙ) প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
শর্তাবলীঃ
Powergrid Bangladesh (PLC) Job Circular 2026 pdf
সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইটঅনলাইনে আবেদদেরন সময়ঃ ১০/০৬/২০২৬ হতে ৩০/০৬/২০২৬ তারিখের (বিকাল ০৫:০০টা পর্যন্ত) আবেদন লিংকঃ ক্লিক করুন
আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলি:
২. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সাম্প্রতিক তোলা রঙিন (Colour) ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
৩. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়কের হিসেবে প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
৪. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর upload করতে হবে। তারপর আবেদনপত্র Submit করলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকবে কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমান/পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে উপরের টেবিলের ক্রমিক নং ০১-০৪ এর জন্য: টেলিটক এর সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ১১২/- (একশত বারো) টাকা এবং টেবিলের ক্রমিক নং ০৫ এর জন্য: টেলিটক এর সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা যা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
SMS এর নিয়মাবলি: প্রথম SMS: POWERGRIDUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: POWERGRID ABCDEF Reply: Applicant’s Name, Tk-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type POWERGRID YesPIN and send to 16222. দ্বিতীয় SMS: POWERGRIDYESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: POWERGRID YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for XXXX Application for xxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যত প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে।
৮. অনলাইনে আবেদন করতে সমস্যা হলে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd এ ই-মেইল, এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ
৯. অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে না।




