রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rajshahi University of Engineering and Technology Job Circular 2026

 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rajshahi University of Engineering and Technology Job Circular 2026

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

স্মারক নং- ৫১৮৭ 
তারিখঃ ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ 
০৮ জুন, ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতের নিম্নলিখিত পদসমূহ পূরণের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত এবং স্থায়ী নাগরিকের নিকট হতে নির্ধারিত ফরমেটে Online portal (https://career.ruet.ac.bd) -এর মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।


পদের বিবরণ

১। পদের নামঃ অধ্যাপক (রাজস্ব) :

  • পদের সংখ্যাঃ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ -০১টি
  • বেতনঃ ৫৬ ৫০০ - ৭৪৪০০/-
  • যোগ্যতাঃ ১ম শর্ত: বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং বা সমমান ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.৭ (৪.০ স্কেলে) এবং সংশ্লিষ্ট বিষয়ে এম.এস.সি. ইঞ্জিনিয়ারিং/এম. ইঞ্জিনিয়ারিং ও পিএইচ.ডি. বা সমমান ডিগ্রি থাকতে হবে। সাথে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা, যার মধ্যে ন্যূনতম ৫ বছর সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব পদে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে (এর মধ্যে অন্তত ১ বছর সহযোগী অধ্যাপক পদে থাকতে হবে)। এছাড়া, ৬টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ৩টি পিয়ার-রিভিউড জার্নালে হতে হবে (যার মধ্যে অন্তত ১টি সহযোগী অধ্যাপক পর্যায়ে হতে হবে)।

    অথবা ২য় শর্ত: বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং বা সমমান ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.৭ (৪.০ স্কেলে) এবং সংশ্লিষ্ট বিষয়ে এম.এস.সি. ইঞ্জিনিয়ারিং/এম. ইঞ্জিনিয়ারিং ও পিএইচ.ডি. বা সমমান ডিগ্রি থাকতে হবে। সাথে ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা, যার মধ্যে ন্যূনতম ১০ বছর সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব পদে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে (এর মধ্যে ৭ বছর সহযোগী অধ্যাপক পদে থাকতে হবে)। এছাড়া, ৬টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ৩টি পিয়ার-রিভিউড জার্নালে হতে হবে (যার মধ্যে অন্তত ১টি সহযোগী অধ্যাপক পর্যায়ে হতে হবে)।


২। পদের নামঃ সহযোগী অধ্যাপক (রাজস্ব) :

  • পদের সংখ্যাঃ (ক) যন্ত্রকৌশল বিভাগ -০২টি

    (খ) ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ-০১টি

    (গ) ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ -০১টি

    (ঘ) আর্কিটেকচার বিভাগ -০১টি

    (ঙ) ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি -০১টি

  • বেতনঃ ৫০০০০ - ৭১২০০/-
  • যোগ্যতাঃ ১ম শর্ত: বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং বা সমমান ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.৭ (৪.০ স্কেলে) এবং সংশ্লিষ্ট বিষয়ে এম.এস.সি. ইঞ্জিনিয়ারিং/এম. ইঞ্জিনিয়ারিং ও পিএইচ.ডি. বা সমমান ডিগ্রি থাকতে হবে। সাথে ৭ বছরের পেশাগত অভিজ্ঞতা, যার মধ্যে ন্যূনতম ৩ বছর সহকারী অধ্যাপক পদে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া, অন্তত ৪টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ২টি পিয়ার-রিভিউড জার্নালে হতে হবে।

    অথবা ২য় শর্ত: বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং বা সমমান ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.৭ (৪.০ স্কেলে) এবং সংশ্লিষ্ট বিষয়ে এম.এস.সি. ইঞ্জিনিয়ারিং/এম. ইঞ্জিনিয়ারিং বা সমমান ডিগ্রি থাকতে হবে। সাথে ১২ বছরের পেশাগত অভিজ্ঞতা, যার মধ্যে ন্যূনতম ৬ বছর সহকারী অধ্যাপক পদে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া, অন্তত ৪টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ২টি পিয়ার-রিভিউড জার্নালে হতে হবে। ১ম শর্ত: বি.আর্ক ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.৪ (৪.০ স্কেলে) এবং সংশ্লিষ্ট বিষয়ে এম.আর্ক ও পিএইচ.ডি. বা সমমান ডিগ্রি থাকতে হবে। সাথে ৭ বছরের পেশাগত অভিজ্ঞতা, যার মধ্যে ন্যূনতম ৩ বছর সহকারী অধ্যাপক পদে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া, অন্তত ৪টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ২টি পিয়ার-রিভিউড জার্নালে হতে হবে।


    অথবা ২য় শর্ত: বি.আর্ক ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.৪ (৪.০ স্কেলে) এবং সংশ্লিষ্ট বিষয়ে এম.আর্ক বা সমমান ডিগ্রি থাকতে হবে। সাথে ১২ বছরের পেশাগত অভিজ্ঞতা, যার মধ্যে ন্যূনতম ৬ বছর সহকারী অধ্যাপক পদে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া, অন্তত ৪টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ২টি পিয়ার-রিভিউড জার্নালে হতে হবে।



৩। পদের নামঃ সহকারী অধ্যাপক (রাজস্ব) :

  • পদের সংখ্যাঃ (ক) পুরকৌশল বিভাগ-০১টি

    (খ) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ-০১টি (পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পদের বিপরীতে)

    (গ) ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি -০১টি

  • বেতনঃ ৩৫৫০০ - ৬৭০১০/-
  • যোগ্যতাঃ ১ম শর্ত: বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.৭ (৪.০ স্কেলে) এবং সংশ্লিষ্ট বিষয়ে এম.এস.সি. ইঞ্জিনিয়ারিং/এম. ইঞ্জিনিয়ারিং ও পিএইচ.ডি. বা সমমান ডিগ্রি থাকতে হবে। সাথে ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও অন্তত ১টি প্রকাশনা থাকতে হবে।

    অথবা ২য় শর্ত: বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.৭ (৪.০ স্কেলে) এবং সংশ্লিষ্ট বিষয়ে এম.এস.সি. ইঞ্জিনিয়ারিং/এম. ইঞ্জিনিয়ারিং বা সমমান ডিগ্রি থাকতে হবে। সাথে ২ বছরের পেশাগত অভিজ্ঞতা, যার মধ্যে ১ বছর শিক্ষকতার অভিজ্ঞতা ও অন্তত ১টি প্রকাশনা থাকতে হবে।


    অথবা ৩য় শর্ত: বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.৭ (৪.০ স্কেলে) এবং সংশ্লিষ্ট বিষয়ে এম.এস.সি. ইঞ্জিনিয়ারিং/এম. ইঞ্জিনিয়ারিং বা সমমান ডিগ্রি থাকতে হবে। সাথে ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা ও অন্তত ১টি প্রকাশনা থাকতে হবে।


    অথবা ৪র্থ শর্ত: বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.৭ (৪.০ স্কেলে) থাকতে হবে। সাথে ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা, যার মধ্যে ১ বছর শিক্ষকতার অভিজ্ঞতা ও অন্তত ১টি প্রকাশনা থাকতে হবে।


Rajshahi University of Engineering and Technology Job Circular 2026 Pdf

Rajshahi University of Engineering and Technology Job Circular 2026 Pdf


Rajshahi University of Engineering and Technology Job Circular 2026 Pdf

Rajshahi University of Engineering and Technology Job Circular 2026 Pdf

Rajshahi University of Engineering and Technology Job Circular 2026 Pdf

সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শেষ ঃ ০১/০৭/২০২৬ তারিখ বিকাল ৪.০০ ঘটিকা
আবেদন লিংকঃ ক্লিক করুন

শর্তাবলীঃ

  • আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমেট ও সিভি (Proforma) অনুযায়ী অনলাইনে (https://career.ruet.ac.bd) আবেদন করতে হবে। আবেদনের সাথে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত সনদের সত্যায়িত কপি (ট্রান্সক্রিপ্টসহ নম্বর বা গ্রেড পয়েন্ট উল্লেখপূর্বক), অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের সত্যায়িত অনুলিপি এবং প্রথম শ্রেণীর কর্মকর্তার নিকট থেকে প্রাপ্ত চারিত্রিক সনদ স্ক্যান করে Single PDF আকারে আপলোড করতে হবে। অনলাইন থেকে পূরণকৃত ফরম ডাউনলোড করে আনুষঙ্গিক কাগজপত্রসহ অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য মোট ৮ সেট এবং সহকারী অধ্যাপক পদের জন্য মোট ১০ সেট হার্ডকপি ০১/০৭/২০২৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় জমা দিতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে (প্রযোজ্য ক্ষেত্রে) ন্যূনতম সিজিপিএ ৩.৭০ বা সমমান (সনাতন পদ্ধতিতে ৭০% নম্বর) থাকতে হবে। এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় সিজিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৪.০০ থাকতে হবে, তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে Non Attainable CGPA শিথিলযোগ্য।

  • পরীক্ষায় যোগ্যতা: তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়, তবে বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে যোগ্যতা শিথিলযোগ্য।

  • আবেদন ফি: অনলাইনে আবেদনের সময় ৬০০ টাকা (SSL সার্ভিস মারফত) পরিশোধ করতে হবে।

  • অন্যান্য শর্ত: চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কর্মরত শিক্ষকদের চাকুরীর কাল গণনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বিধিমালা অনুসরণ করা হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী কার্যকর হবে। অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং পদের সংখ্যা প্রয়োজনে বাড়তে বা কমতে পারে। নিয়োগ পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।


আরও দেখুনঃ

সাজেশনঃ

১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।


সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়

সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন

#Rajshahi University of Engineering and Technology Jobs Circular 2026


নবীনতর পূর্বতন

نموذج الاتصال