Magspot Blogger Template

১৬৭ পদে, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BSDB Jobs 2026

 

১৬৭ পদে, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BSDB Jobs 2026

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের গত ০৬-১১-২০২৫ খ্রি. তারিখের স্মারক নং-২৪.০৪.০০০০.১১৬.২৮.০১৬.১৭-২৬৫ মোতাবেক প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৪তম, ১৫তম, ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://bsdb.teletalk.com.bd ওয়েবসাইট) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে:

পদের বিবরণ ও যোগ্যতাঃ

১। পদের নাম: সহকারী হিসাব রক্ষক

  • পদ সংখ্যা: ০৫ (পাঁচ) টি
  • বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/- টাকা (গ্রেড-১৪)
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।

২। পদের নাম: টেকনিক্যাল সুপারভাইজার

  • পদ সংখ্যা: ১৬ (ছিয়ানব্বই) টি
  • বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০/- টাকা (গ্রেড-১৫)
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানসহ ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি।

৩। পদের নাম: ড্রাফটম্যান

  • পদ সংখ্যা: ০১ (এক) টি
  • বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০/- টাকা (গ্রেড-১৫)
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান; এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সিভিল ড্রাফটিং-এ অন্যূন ৬ (ছয়) মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ।

৪। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ১৮ (আঠারো) টি
  • বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে; এবং কম্পিউটার টাইপিং-এ গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

৫। পদের নাম: এক্সপার্ট উইভার

  • পদ সংখ্যা: ০৪ (চার) টি
  • বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) (টেক্সটাইল); অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান।

৬। পদের নাম: অফিস সহায়ক

  • পদ সংখ্যা: ৪৩ (তেতাল্লিশ) টি
  • বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা (গ্রেড-২০)
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান।

শতাবর্লীঃ

১। আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে (https://bsdb.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।

২। বয়সসীমা: ০১-০৬-২০২৬ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে এবং বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৩। চাকরিরত প্রার্থী: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।

৪। পরীক্ষা পদ্ধতি: ১ ও ৪ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা এবং ২, ৩, ৫ ও ৬ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

BSDB Job Circular 2026 pdf

BSDB Job Circular 2026 pdf

BSDB Job Circular 2026 pdf

BSDB Job Circular 2026 pdf

BSDB Job Circular 2026 pdf

সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শেষঃ ২১-০৭-২০২৬ খ্রি.।
আবেদন লিংকঃ ক্লিক করুন

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়ঃ

১। আবেদন ওয়েবসাইট ও সময়সীমা: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://bsdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করবেন।

  • অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ২২-০৬-২০২৬ খ্রি.।
  • অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২১-০৭-২০২৬ খ্রি.।
  • আবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে।

২। ছবি ও স্বাক্ষর: অনলাইন আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

৩। তথ্য যাচাই: আবেদনপত্র সাবমিট করার আগে সকল তথ্যের সঠিকতা প্রার্থীকে নিশ্চিত হতে হবে, কারণ এই তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে।

৪। অ্যাপ্লিকেন্টস কপি: আবেদনপত্র সাবমিট করার পর প্রাপ্ত অ্যাপ্লিকেন্টস কপিটি সংরক্ষণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় এর একটি কপি জমা দিতে হবে।

৫। পরীক্ষার ফি প্রদান পদ্ধতি: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ০২টি এসএমএস-এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।

  • ১ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য: মোট ১১২/- টাকা (১০০ টাকা ফি + ১২ টাকা সার্ভিস চার্জ)।
  • ৬ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য: মোট ৫৬/- টাকা (৫০ টাকা ফি + ৬ টাকা সার্ভিস চার্জ)।
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য: মোট ৫৬/- টাকা (৫০ টাকা ফি + ৬ টাকা সার্ভিস চার্জ)।

অন্যান্য শর্তাবলিঃ

  1. শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে।
  2. মিথ্যা বা জাল তথ্য দিলে বা জালিয়াতি করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  3. পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  4. অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পরীক্ষার ফি প্রদান পদ্ধতিঃ

  • অনলাইনে আবেদনপত্র পূরণ করে সাবমিট করলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না।
  • প্রথম SMS: BSDB<space>User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি SMS-এ একটি পিন নম্বর পাওয়া যাবে।
  • দ্বিতীয় SMS: BSDB<space>Yes<space>PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এরপর ফিরতি SMS-এ অভিনন্দন বার্তা এবং পাসওয়ার্ড পাওয়া যাবে।

প্রবেশপত্র ও অন্যান্য তথ্যাবলিঃ

  • প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে।
  • পরীক্ষার সময় মোবাইল নম্বরটি সচল রাখতে হবে এবং SMS-এর নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে।
  • প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে রঙিন প্রিন্ট করতে হবে এবং লিখিত/ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় প্রদর্শন করতে হবে।
  • নিজেদের User ID বা Password ভুলে গেলে টেলিটক নম্বর থেকে SMS-এর মাধ্যমে তা পুনরুদ্ধার করা যাবে।
  • পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট (www.bsb.gov.bd) বা টেলিটকের জব পোর্টাল (https://alljobs.teletalk.com.bd) ভিজিট করা যাবে।
  • অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে alljobs.query@teletalk.com.bd বা bsb.raj.bd@gmail.com ঠিকানায় ইমেইল করা যাবে অথবা টেলিটকের ফেসবুক পেজে যোগাযোগ করা যাবে।
  • আবেদনকারীকে অনলাইনে ডিক্লারেশন দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং কোনো প্রকার অসত্য তথ্য, জালিয়াতি বা প্রতারণার আশ্রয় নিলে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • অনলাইন আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  • যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আরও দেখুনঃ

সাজেশনঃ

১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।


সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়

সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন


#BSDB Jobs 2026

নবীনতর পূর্বতন

نموذج الاتصال