পাট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
স্মারক নম্বর-২৪.০১.০০০০.০০১.১১.০২৯১.২০২৫-২৯৩
তারিখ: ০২ আষাঢ় ১৪৩৩
১৬ জুন ২০২৬
বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তরের নিম্নোক্ত রাজস্বখাতভুক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://dgjute.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
পদের বিবরণ ও যোগ্যতাঃ
১। পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০২ টি
- বেতন স্কেল ও গ্রেড: ১১০০০-২৬৫৯০/- টাকা (গ্রেড-১৩)
- যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ; এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২। পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০২ টি
- বেতন স্কেল ও গ্রেড: ১০২০০-২৪৬৮০/- টাকা (গ্রেড-১৪)
- যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ; এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩। পদের নাম: উচ্চমান সহকারী
- পদ সংখ্যা: ০৫ টি
- বেতন স্কেল ও গ্রেড: ১০২০০-২৪৬৮০/- টাকা (গ্রেড-১৪)
- যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং-এর অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
৪। পদের নাম: হিসাব সহকারী (উচ্চতর স্কেল)
- পদ সংখ্যা: ০৩ টি
- বেতন স্কেল ও গ্রেড: ১০২০০-২৪৬৮০/- টাকা (গ্রেড-১৪)
- যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং-এর অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
৫। পদের নাম: হিসাব সহকারী (নিম্নতর স্কেল)
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন স্কেল ও গ্রেড: ৯৩০০-২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৬। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ০৯ টি
- বেতন স্কেল ও গ্রেড: ৯৩০০-২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজিতে ২৮ শব্দের গতি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৭। পদের নাম: গাড়ি চালক
- পদ সংখ্যা: ০২ টি
- বেতন স্কেল ও গ্রেড: ৯৩০০-২২৪৯০/- টাকা (গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতা: ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৮। পদের নাম: অফিস সহায়ক
- পদ সংখ্যা: ২০ টি
- বেতন স্কেল ও গ্রেড: ৮২৫০-২০০১০/- টাকা (গ্রেড-২০)
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন ও নিয়োগের শর্তাবলিঃ
১। বয়সসীমা: সকল পদের প্রার্থীর ক্ষেত্রে ০১ জুন, ২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। তবে ১ ও ২ নং পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। চাকরিরত প্রার্থী: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। চাকরিরত/বিভাগীয় প্রার্থীদের আবেদনপত্রের সময় 'Departmental Status'-এ সঠিক অপশন সিলেক্ট করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূল কপি জমা দিতে হবে।
৩। শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। আবেদনের পর যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে সুযোগ-সুবিধা দাবি করা যাবে না। এছাড়া, অ্যাপ্লিকেশন কপিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সনদ ছাড়া অন্য কোনো সনদ পরবর্তীতে যোগ করার সুযোগ থাকবে না।
৪। পরীক্ষা সংক্রান্ত: লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং আবেদনের সময় প্রদত্ত অ্যাপ্লিকেশন ফর্মসহ জাতীয় পরিচয়পত্র ও সকল সনদের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।
৫। নিয়োগ বিধিমালা: ১ ও ২ নং পদের ক্ষেত্রে 'মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯' এবং ৩-৮ নং পদের ক্ষেত্রে 'পাট অধিদপ্তরের (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৯' অনুসরণ করা হবে।
৬। কর্তৃপক্ষের ক্ষমতা: নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
DGJUTE Job Circular 2026 pdf
সোচঃ অফিসিয়াল ওয়েবসাইটআবেদন শেষঃ ১৭ জুলাই ২০২৬ তারিখ বিকাল ০৫:০০টা।আবেদন লিংকঃ ক্লিক করুন
অন্যান্য শর্তাবলীঃ
১। আবেদন প্রক্রিয়া ও সময়সীমা: আগ্রহী প্রার্থীগণ
- অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০:০০টা।
- অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ জুলাই ২০২৬ তারিখ বিকাল ০৫:০০টা।
২। ছবি ও স্বাক্ষর: অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
৩। তথ্য যাচাই: অনলাইন আবেদনপত্র সাবমিট করার আগে প্রার্থীকে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে হবে, কারণ এই তথ্য পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে।
৪। অ্যাপ্লিক্যান্টস কপি: আবেদনকারীকে আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেটি জমা দিতে হবে।
৫। পরীক্ষার ফি প্রদান: আবেদনপত্র সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২টি এসএমএস করে ফি প্রদান করতে হবে।
- ১-৭ নংgক্রমিকে বর্ণিত পদের জন্য মোট ১১২/- টাকা (পরীক্ষার ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকা)।
- ৮ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট ৫৬/- টাকা (পরীক্ষার ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা)।
- অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রেও মোট ৫৬/- টাকা (পরীক্ষার ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা) ফি প্রযোজ্য।
এসএমএস পদ্ধতি:
- প্রথম এসএমএস:
DGJUTE<space>USER IDলিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। - দ্বিতীয় এসএমএস: ফিরতি এসএমএস-এ প্রাপ্ত পিন নম্বর ব্যবহার করে
DGJUTE<space>YES<space>PINলিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রবেশপত্র সংক্রান্ত:
১। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট (http://dgjute.teletalk.com.bd অথবা www.dgjute.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে।
২। অনলাইন আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরটি সবসময় সচল রাখতে হবে এবং SMS-এর নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে।
৩। SMS-এর মাধ্যমে প্রাপ্ত User ID ও password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে নিতে হবে এবং লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
User ID ও password পুনরুদ্ধার:
- User ID জানা থাকলে:
DGJUTE<space>Help<space>User<space>User IDলিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। - PIN Number জানা থাকলে:
DGJUTE<space>Help<space>PIN<space>PIN Noলিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
সহায়তা ও তথ্য:
- নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পাট অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgjute.gov.bd) এবং টেলিটকের জব পোর্টালে (
) পাওয়া যাবে।http://alljobs.teletalk.com.bd - আবেদনে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ইমেইল করা যাবে।
- টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজেও (
) যোগাযোগ করা যাবে।https://www.facebook.com/alljobsbdteletalk
প্রার্থীর যোগ্যতা যাচাই:
কোনো ভুল, মিথ্যা বা জাল তথ্য প্রদান করলে বা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রয়োজনে অভিজ্ঞতার সনদসহ), ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রতিটি সনদের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড বা তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি।
অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের কপি (Application Copy)।
এছাড়া, উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়াও, যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন উত্তম কুমার মন্ডল, যুগ্মসচিব, পরিচালক (পাট) ও সভাপতি, বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটি, পাট অধিদপ্তর।
আরও দেখুনঃ
সাজেশনঃ
১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।
সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়
সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন
#dgjute Jobs 2026
Tags
Government jobs





