কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের নাম ও যোগ্যতা
১। পদের নামঃ পরিসংখ্যান অনুসন্ধানকারী (গ্রেড-১২)
- পদের সংখ্যাঃ ০১ টি
- বেতনঃ ১১,৩০০-২৭,৩০০/-
- যোগ্যতাঃ অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/অর্থনীতি/গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/ ২য় শ্রেণি স্নাতক (সম্মান)।
২। পদের নামঃ কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
- পদের সংখ্যাঃ ০১ টি
- বেতনঃ ১১,০০০-২৬,৫৯০/-
- যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
৩। পদের নামঃ সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
- পদের সংখ্যাঃ ০১ টি
- বেতনঃ ১১,০০০-২৬,৫৯০/-
- যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে; (গ) সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; এবং (ঙ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪। পদের নামঃ উচ্চমান সহকারী (গ্রেড-১৪)
- পদের সংখ্যাঃ ০৬ টি
- বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/-
- যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; এবং ঘ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৫। পদের নামঃ ক্যাশিয়ার (গ্রেড-১৪)
- পদের সংখ্যাঃ ০২ টি
- বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/-
- যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি; এবং (খ) কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৬। পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
- পদের সংখ্যাঃ ০৩ টি
- বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/-
- যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে; (গ) সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; এবং ঙ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৭। পদের নামঃ ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬)
- পদের সংখ্যাঃ ০১ টি
- বেতনঃ ৯,৩০০-২২,৪৯০/-
- যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
৮। পদের নামঃ ডেসপাচ রাইডার (গ্রেড-১৮)
- পদের সংখ্যাঃ ০১ টি
- বেতনঃ ৮,৮০০-২১,৩১০/-
- যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী; এবং (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
৯। পদের নামঃ ফটোকপি অপারেটর (গ্রেড-১৮)
- পদের সংখ্যাঃ ০৪ টি
- বেতনঃ ৮,৮০০-২১,৩১০/-
- যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ; (খ) ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা; এবং (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
শর্তাবলীঃ-
(ক) সকল পদের প্রার্থীর ক্ষেত্রে ০১/০৬/২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বর্ণিত ছকের ৩, ৪ ও ৬ নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারী বুঝাবে, যিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকায় কর্মরত আছেন এবং ঢাকা জেলার স্থায়ী নাগরিক। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(খ) এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ নম্বর ক্রমিকে শূন্য পদ পূরণে Officers and Other Employees (Research and Statistical Wing of the National Board of Revenue and its Subordinate Departments) Recruitment Rules, 1979; ২ ও ৭ নম্বর ক্রমিকে শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯; ৩, ৪, ৬, ৮ ও ৯ নম্বর ক্রমিকে শূন্য পদ মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯; এবং ৫ নম্বর ক্রমিকে শূন্য পদ মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষেয় কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮ অনুসরণ করা হবে। এছাড়া, নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিধান/আদেশ/নিয়াবলি এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে।
(গ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Working in a Government Office/Departmental Candidate এর ঘরে টিক দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
(ঘ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এর সত্যায়িত কপি, এক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর/প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
(ঙ) আবেদনকারীকে তাঁর সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
(চ) অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
(ছ) লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।
(জ) জনবল নিয়োগের ক্ষেত্রে সরকারের জারিকৃত সর্বশেষ পরিপত্র/নীতিমালা/আদেশ/বিধি-বিধান মোতাবেক সকল প্রকার কোটানীতিসহ অন্যান্য নিয়মাবলী অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
(ঝ) আবেদনপত্রে অনরূপ অসত্য বিবরণ বা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা প্রমাণিত হলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঞ) যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
(ট) সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হলো।
(ঠ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫/০৮/২০২৫ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০২০.২৪-২১৭ সংখ্যক পরিপত্র অনুসারে অপেক্ষমান তালিকা সংরক্ষণ করা হবে।
dknvat Job circular 2026 pdf
সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইটআবেদন শুরুঃ ০৮/০৬/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।আবেদন শেষঃ ২৮/০৬/২০২৬ খ্রি. বিকাল ৫:০০ টা।আবেদন লিংকঃ ক্লিক করুন
লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তাঁর সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে দাখিলকৃত Application Form এর রঙিন প্রিন্ট কপি এবং নিম্নোক্ত পত্রাদি/সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে:
(ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙিন ছবি;
(খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি;
(ঘ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/বীর শহিদ/বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে তার স্বপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি, বীর মুক্তিযোদ্ধার সরকারি গেজেটের সত্যায়িত কপি ও পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বীর মুক্তিযোদ্ধার সাথে তাঁর সম্পর্কের বিষয়টি উল্লেখপূর্বক প্রদত্ত সনদের সত্যায়িত কপি;
(ঙ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে;
(চ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে;
(ছ) সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dknvat.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৮/০৬/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।
(ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৮/০৬/২০২৬ খ্রি. বিকাল ৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সাম্প্রতিক তোলা রঙিন (Colour) ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant’s Copy তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি ১ নং ক্রমিকের পদবীর আবেদনের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১৮/- টাকাসহ মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা; ২-৭ নং ক্রমিকের পদবীর আবেদনের জন্য ১০০/- (একশত) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/-(একশত বারো) টাকা; ৮-৯ নং ক্রমিকের পদবির আবেদনের জন্য; এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা; টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ যে, “Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত পূরণকৃত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না”।
প্রথম SMS: DKNVATUser ID লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: DKNVAT ABCDEF।
Reply: Applicant’s Name, Tk-112/56 will charge as application fee. Your PIN is 12345678, To pay fee type DKNVATYesPIN and send 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: DKNVATYesPIN and send করতে হবে ১৬২২২ নম্বরে।
Reply: Congratulation Applicant’s Name. Payment Completed Successful for DKNVAT Application for (post Name) User ID (ABCDEF) and Password (xxxxxxx)।
দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যত প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে।
(চ) বিজ্ঞপ্তিটি পত্রিকায় ছাড়াও QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dknvat.teletalk.com.bd অথবা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকা এর ওয়েবসাইটে (Website: https://www.dknvat.gov.bd ) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময়ে ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়সহ উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন (প্রযোজ্য ক্ষেত্রে): i) User ID জানা থাকলে: DKNVATHelpUserUser ID & Send to ১৬২২২। Example: DKNVAT HELP USER ABCDEF।
ii) PIN Number জানা থাকলে: DKNVATHelpPINPIN No & Send to ১৬২২২। Example: DKNVAT HELP PIN ১২৩৪৫৬৭৮।
(ঝ) অনলাইনে আবেদন করতে সমস্যা হলে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা commdkn@gmail.com এ ই-মেইল, এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: DKNVAT, Post Name: * * *, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ঞ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৫। আবেদনকারী প্রার্থীদের স্থায়ী ঠিকানা তাঁদের জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত ঠিকানা অনুযায়ী যাচাই করা হবে। এ বিজ্ঞপ্তি জারির পর জাতীয় পরিচয়পত্রে ঠিকানা সংশোধন পাওয়া গেলে আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
আবেদনের সময় নামের বানান সতর্কতার সাথে শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে, শিক্ষা সনদে উল্লিখিত নামের বানানের বাইরে পদবি/মুত ইত্যাদি লিখা যাবে না। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ের বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার দরখাস্ত/নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নিয়োগের ক্ষেত্রে যে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকা এর ওয়েবসাইটে (Website: https://dknvat.gov.bd ) ও এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
১১। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তাঁর সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে দাখিলকৃত Application Form এর রঙিন প্রিন্ট কপি এবং নিম্নোক্ত পত্রাদি/সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে:
(ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙিন ছবি;
(খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি;
(ঘ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/বীর শহিদ/বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে তার স্বপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি, বীর মুক্তিযোদ্ধার সরকারি গেজেটের সত্যায়িত কপি ও পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বীর মুক্তিযোদ্ধার সাথে তাঁর সম্পর্কের বিষয়টি উল্লেখপূর্বক প্রদত্ত সনদের সত্যায়িত কপি;
(ঙ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে;
(চ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে;
(ছ) সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
(i) Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৮/০৬/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।
(ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৮/০৬/২০২৬ খ্রি. বিকাল ৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
প্রথম SMS: DKNVATUser ID লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: DKNVAT ABCDEF।
Reply: Applicant’s Name, Tk-112/56 will charge as application fee. Your PIN is 12345678, To pay fee type DKNVATYesPIN and send 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: DKNVATYesPIN and send করতে হবে ১৬২২২ নম্বরে।
Reply: Congratulation Applicant’s Name. Payment Completed Successful for DKNVAT Application for (post Name) User ID (ABCDEF) and Password (xxxxxxx)।
দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যত প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নিয়োগের ক্ষেত্রে যে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকা এর ওয়েবসাইটে (Website: