জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
স্মারক নম্বর- ৪৬.০৩.২৬০০.০০০.০৩৫.১১.০০০১.২৬.৫৩১
তারিখ: ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ০৪ জুন ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব/অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এবং নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (Online) আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইনে (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পদের নাম ও যোগ্যতা
শূন্য পদের সংখ্যা: ২৮০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
বয়সসীমা: ১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
আবেদন ও নিয়োগ সংক্রান্ত শর্তাবলী
আবেদনকারীর বয়স ০১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনকারীকে তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে; পরবর্তীতে এটি প্রকাশ করে কোনো সুবিধা দাবি করা যাবে না।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
আবেদন ফরম পূরণের সময় সকল শিক্ষাগত যোগ্যতার তথ্য উল্লেখ করতে হবে, অন্যথায় পরবর্তীকালে কোনো সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি ও প্রযোজ্য ক্ষেত্রে বিধি-বিধান অনুসরণ করা হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং পূরণকৃত আবেদনপত্রের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
এই নিয়োগ কার্যক্রম 'জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৪' অনুযায়ী পরিচালিত হবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
পরীক্ষার সময়সূচী www.dphe.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না।
২৮/০১/২০২৫ তারিখে প্রকাশিত স্মারক নং-৫৩৮-এর বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এবং তাদের ক্ষেত্রে পূর্বের বিজ্ঞপ্তির বয়সসীমা প্রযোজ্য হবে।
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীতা দাবি না করলে পরবর্তীতে তা গ্রহণ করা হবে না।
ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডিত বা কোনো সরকারি/স্থানীয় কর্তৃপক্ষ থেকে বরখাস্ত হওয়া ব্যক্তি (দুই বছর অতিবাহিত না হলে) আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন; তথ্য গোপন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবেদনপত্রে নাম, জন্ম তারিখ বা অন্যান্য তথ্য ভুল থাকলে পরবর্তীতে সংশোধনের সুযোগ নেই এবং এ ধরনের ভুল তথ্য থাকলে প্রার্থিতা বাতিল হবে।
প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সরকারের পূর্বানুমতি ছাড়া বিদেশি নাগরিককে বিয়ে করা বা করার প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
DPHE Job Circular 2026 Pdf
আবেদনপত্র পূরণসংক্রান্ত শর্তাবলি:
(ক) প্রার্থীকে
দ্বিতীয় SMS: DPHEYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DPHE Yes 12345678 and send to 16222.
Reply: Congratulations Applicant's Name Payment completed successfully for DPHE application for Post of office Shohayok User ID is (ABCDEF) and password (XXXXXXXX)
(ছ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
(ঞ) বিজ্ঞপ্টিটি বিভিন্ন পত্রিকা ছাড়াও ওয়েবসাইট www.dphe.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে।
(ট) অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd ও info@dphe.gov.bd মেইলে, এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ
(ঠ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজ দায়িত্বে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
প্রার্থীর যোগ্যতা যাচাই:
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শন করলে পরীক্ষায় উত্তীর্ণ যে-কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক)টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
(ক) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy);
(খ) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ);
(গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
(ঘ) কোটার দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি।
(ঙ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদুর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;
(চ) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি;
(ছ) সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি;
(জ) কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উল্লিখিত পদের পার্শ্বে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে।
এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে-কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।





া্িা্িাআ্িাা্িা্িা্
উত্তরমুছুন55555
উত্তরমুছুন