রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্বখাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ৯ম হতে ১৭তম গ্রেডভুক্ত নিয়োগযোগ্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (
পদের তথ্যসমূহ:
১. সহকারী পরিচালক (প্রশাসন)
- পদ সংখ্যা: ০৫
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- ন্যূনতম যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
২. সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি)
- পদ সংখ্যা: ০৪
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- ন্যূনতম যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
৩. সহকারী পরিচালক (হিসাব)
- পদ সংখ্যা: ০২
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- ন্যূনতম যোগ্যতা: ব্যবস্থাপনা, ফিন্যান্স অথবা একাউন্টিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
৪. সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল)
- পদ সংখ্যা: ০১
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- ন্যূনতম যোগ্যতা: সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি; এবং বাংলায় ও ইংরেজীতে প্রেস ব্রিফিং ও প্রতিবেদন তৈরীতে পারদর্শী এবং জনসংযোগ কাজে অভিজ্ঞতা।
৫. সহকারী পরিচালক (ভূমি ব্যবহার)
- পদ সংখ্যা: ০১
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- ন্যূনতম যোগ্যতা: ভূগোল ও পরিবেশ বিদ্যা বা সমাজবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
৬. সহকারী প্রকৌশলী (সিভিল)
- পদ সংখ্যা: ১৪
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- ন্যূনতম যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
৭. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
- পদ সংখ্যা: ০৩
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- ন্যূনতম যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
৮. সহকারী অথরাইজড অফিসার
- পদ সংখ্যা: ১১
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- ন্যূনতম যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
৯. সহকারী নগর পরিকল্পনাবিদ
- পদ সংখ্যা: ০২
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- ন্যূনতম যোগ্যতা: নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
১০. সহকারী স্থপতি
- পদ সংখ্যা: ০১
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- ন্যূনতম যোগ্যতা: স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
১১. সহকারী আইন কর্মকর্তা
- পদ সংখ্যা: ০২
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
- ন্যূনতম যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির এল.এল.বি (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির এল.এল.এম ডিগ্রি এবং বার কাউন্সিলের সদস্যপদ থাকতে হবে।
১২. উপসহকারী প্রকৌশলী (সিভিল)
- পদ সংখ্যা: ১০
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
- ন্যূনতম যোগ্যতা: পুরকৌশল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।
১৩. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
- পদ সংখ্যা: ০২
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
- ন্যূনতম যোগ্যতা: মেকানিক্যাল অথবা শক্তি প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।
১৪. উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)
- পদ সংখ্যা: ০৩
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
- ন্যূনতম যোগ্যতা: তড়িৎ অথবা তড়িৎ প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।
১৫. প্রধান ইমারত পরিদর্শক
- পদ সংখ্যা: ০১
- সর্বোচ্চ বয়সসীমা: ৩৫ বছর
- বেতন স্কেল/২০১৫: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
- ন্যূনতম যোগ্যতা: স্থাপত্য অথবা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন ০৭ (সাত) বছরের চাকুরির অভিজ্ঞতা।
১৬. ইমারত পরিদর্শক
- পদ সংখ্যা: ০৭
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
- ন্যূনতম যোগ্যতা: স্থাপত্য অথবা পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা।
১৭. তত্ত্বাবধায়ক
- পদ সংখ্যা: ০১
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
- ন্যূনতম যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
১৮. হিসাবরক্ষক
- পদ সংখ্যা: ০১
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
- ন্যূনতম যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
১৯. সহকারী পরিসংখ্যানবিদ
- পদ সংখ্যা: ০১
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
- ন্যূনতম যোগ্যতা: পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
২০. ফোরম্যান (যান্ত্রিক)
- পদ সংখ্যা: ০১
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
- ন্যূনতম যোগ্যতা: যান্ত্রিক বা অটোমোবাইল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমাসহ হালকা ও ভারী গাড়ী/হাইড্রোলিক সিস্টেম এর ভারী গাড়ী চালনায় ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।
২১. ফোরম্যান (বৈদ্যুতিক)
- পদ সংখ্যা: ০১
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
- ন্যূনতম যোগ্যতা: তড়িৎ বা তড়িৎ প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
২২. কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০৪
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
- ন্যূনতম যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
২৩. ঊর্ধ্বতন হিসাব সহকারী
- পদ সংখ্যা: ০৬
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
- ন্যূনতম যোগ্যতা: বাণিজ্য বা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা।
২৪. উচ্চমান সহকারী
- পদ সংখ্যা: ০৪
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
- ন্যূনতম যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা।
২৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০৫
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
- ন্যূনতম যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
২৬. নিরাপত্তা তত্ত্বাবধায়ক
- পদ সংখ্যা: ০১
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
- ন্যূনতম যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ নিরাপত্তা বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হইবে।
২৭. সার্ভেয়ার
- পদ সংখ্যা: ১১
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)
- ন্যূনতম যোগ্যতা: ০৪ (চার) বছর মেয়াদী সার্ভে ডিপ্লোমা।
২৮. অপারেটর (হেভী ভেহিক্যাল)
- পদ সংখ্যা: ০২
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)
- ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অটোমোবাইল বা মেকানিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেটসহ হালকা ও ভারী গাড়ী বা হাইড্রোলিক সিস্টেমের ভারী গাড়ী চালনা, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।
২৯. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ১৩
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
- ন্যূনতম যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
৩০. কনিষ্ঠ হিসাব সহকারী
- পদ সংখ্যা: ১০
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
- ন্যূনতম যোগ্যতা: বাণিজ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা।
৩১. ট্রান্সপোর্ট সুপারভাইজার
- পদ সংখ্যা: ০১
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
- ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ অটোমোবাইল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
৩২. ট্রেসার (রেখা্কার)
- পদ সংখ্যা: ০৫
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- বেতন স্কেল/২০১৫: ৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)
- ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ভোকেশনাল সিভিল বা আর্কিটেকচার ড্রাফটিং সার্টিফিকেটসহ বাস্তব অভিজ্ঞতা।
শর্তাবলী:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০১৩ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ০৭ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে।
বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে ঠিক চিহ্ন দিতে হবে।
অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।
এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
২০, ২২, ২৮ ও ২৯ ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে।
লিখিত/মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ/ডি এ প্রদান করা হবে না।
প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না।
লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা গ্রহণের পর কেবল উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সমর্থনে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যায়ন ১নম্বর শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে।
(i) সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
(ii) প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
(iii) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদের সত্যায়িত কপি।
(iv) চাকুরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখপূর্বক) জাতীয়তার সনদের মূল/সত্যায়িত কপি।
(v) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
(vi) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ (মন্ত্রণালয়ের সনদ, বাসমত সনদ), মুক্তিবার্তা/গেজেট নম্বর ও তারিখ, মুক্তিযোদ্ধার বয়স প্রমাণের লক্ষ্যে এসএসসি সনদ/জন্ম সনদ, মৃত মুক্তিযোদ্ধার মৃত্যু সনদ এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে উপরোক্ত কাগজপত্রসহ প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন পত্র
এবং প্রার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। (vii) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy)।
(ছ) যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদনের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
(জ) বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা কম/বেশি হতে পারে।
(ঝ) কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ কার্যক্রম/প্রক্রিয়া স্থগিত/বাতিলের অধিকার সংরক্ষণ করে।
(ঞ) নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।
(ট) কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে অনলাইনে আবেদন দাখিল করলে / চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদনপত্র/নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Rajuk Job Circular 2026 pdf
আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
- (ii) Online-এ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ০৭ জুলাই ২০২৬ তারিখ বিকাল ০৫.০০ টা।
- উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
(গ) Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
দ্বিতীয় SMS: RAJUKYESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: RAJUK YES 12345678।
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for RAJUK Application for User ID is (ABCDEF) and password (xxxxxx)।
(জ) শুধুমাত্র Teletalk pre-paid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং password পুনরুদ্ধার করতে পারবেন:
- (i) User ID জানা থাকলে RAJUKHelpUserUser ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
- Example: RAJUK HELP USER ABCDEF & Send to 16222।
- (ii) PIN Number জানা থাকলে RAJUKHelpPINPIN No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
- Example: RAJUK HELP PIN 12345678 & Send to 16222।
অথবা টেলিটকের জবপোর্টাল
ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে।https://alljobs.teletalk.com.bd নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.rajuk.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য।
*** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া হচ্ছে।
Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।






555
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
মুছুন