পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | MOCHTA Job Circular 2026

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | MOCHTA Job Circular 2026

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

নম্বর-২৯.০০.০০০০.২১৩.১১.০০০২.২৬-২৮৭ 
তারিখ: ৩ জুন, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://mochta.teletalk.com.bd ওয়েব সাইট) আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

পদের বিবরণঃ

১। পদের নামঃ কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

  • বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০/-
  • পদের সংখ্যাঃ ০১ (এক)টি
  • যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) তফসিল-২ এ উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ।

২। পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

  • বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০/-
  • পদের সংখ্যাঃ ০১ (এক)টি
  • যোগ্যতাঃ (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; এবং (গ) তফসিল ৩ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

৩। পদের নামঃ ক্যাশিয়ার (গ্রেড-১৪)

  • বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০/-
  • পদের সংখ্যাঃ ০১ (এক)টি
  • যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি; (খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হবে; এবং (গ) তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

৪। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০/-
  • পদের সংখ্যাঃ ০২ (দুই)টি
  • যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; এবং (গ) তফসিল-৩ ও ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

৫। পদের নামঃ ডেসপাচ রাইডার (গ্রেড-১৮)

  • বেতন স্কেল : ৮,৮০০-২১,৩১০/
  • পদের সংখ্যাঃ ০১ (এক)টি
  • যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী; (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (ঘ) তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

৬। পদের নামঃ অফিস সহায়ক (গ্রেড-২০)

  • বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০/-
  • পদের সংখ্যাঃ ০৪ (চার)টি
  • যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) তফসিল-৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

ছকে বর্ণিত তফসিলসমূহ ২ (জ) নং অনুচ্ছেদে বর্ণিত বিধিমালাসমূহের তফসিলকে বুঝানো হয়েছে।

শর্তাবলীঃ

০১। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণীয়:

ক. সকল পদের প্রার্থীর ক্ষেত্রে ১ জুলাই, ২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 

খ. বর্ণিত ছকের ২ ও ৩ নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে। 

ঘ. চাকরির আবেদন ফরমে (Applicants Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। 

ঙ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 

চ. লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি,এ/ডি, এ প্রদান করা হবে না। 

ছ. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। 
জ. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১ নং ক্রমিকের শূন্য পদ পূরণে 'সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, ২০১৯' অনুসরণ করা হবে। ২ ও ৪ নং ক্রমিকের শূন্য পদ পূরণে 'বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০১৪ (সংশোধনী ২০২০)' অনুসরণ করা হবে। ৩ নং ক্রমিকের শূন্য পদ পূরণে 'মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮' অনুসরণ করা হবে এবং ৫ নং ক্রমিকের শূন্য পদ পূরণে 'মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯' অনুসরণ করা হবে। 

ঝ. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ঞ. নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

MOCHTA Job Circular 2026 Pdf

MOCHTA Job Circular 2026 Pdf

MOCHTA Job Circular 2026 Pdf

MOCHTA Job Circular 2026 Pdf

MOCHTA Job Circular 2026 Pdf

সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শেষঃ ১৩/৭/২০২৬ খ্রি. বিকাল ৪.০০ টা।
আবেদন লিংকঃ ক্লিক করুন

অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

ক. পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক প্রার্থীগণ http://mochta.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 

খ. আবেদনের সময়সীমা নিম্নরূপ: 
(i) Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪/৬/২০২৬ খ্রি. সকাল ১০.০০ টা
(ii) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৩/৭/২০২৬ খ্রি. বিকাল ৪.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। 

গ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে। 

ঘ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহার হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। 

ঙ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। 

চ. SMS প্রদানের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করা সম্ভব হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। 

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন।

 Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-৪ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত বার) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বার) টাকাসহ মোট ১১২/- (একশত বার) টাকা; ৫-৬ নম্বর ক্রমিকের পদের জন্য ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-

(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান) টাকা আবেদন ফি ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান) টাকা এবং সকল পদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের জন্য ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান) টাকা আবেদন ফি অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: MOCHTA User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: MOCHTA ABCDEF Send to 16222 Reply: Applicant's Name, Tk-112/56 will be charged as application fee. Your PIN is xxxxxxxx. To pay fee Type MOCHTA YesPIN and send to 16222.

দ্বিতীয় SMS: MOCHTA YesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: MOCHTA Yes xxxxxxxx Reply: Congratulation Applicant's Name, Payment completed successfully for MOCHTA Application for (Name of the post) User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx)

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mochta.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। 

ছ. SMS-এর প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। 

জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। 

i. User ID জানা থাকলে MOCHTA HelpUserUser ID & Send to 16222 Example: MOCHTA Help User ABCDEF and send to 16222 ii. PIN Number জানা থাকলে MOCHTAhelpPINPIN Number & Send to 16222 Example: MOCHTA Help PIN 12345678 and send to 16222 

ঝ. পত্রিকা ছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mochta.gov.bd এ বিজ্ঞপ্তি সহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। এছাড়া QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইট সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। 

ঞ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নাম্বারে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর Subject-এ Organization Name: MOCHTA, Post Name: ***, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

 প্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল বা মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

ক. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

খ. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা উপযুক্ত কর্মকর্তা অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র; 

গ. কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি; 

ঘ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনের কাউন্সিলর/উপযুক্ত কর্মকর্তা অথবা নবম গ্রেড তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; 

ঙ. জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি; 

চ. Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy);

*** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

আরও দেখুনঃ

সাজেশনঃ

১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।


সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়

সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন

#MOCHTA Jobs Circular 2026

নবীনতর পূর্বতন

نموذج الاتصال