ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
তারিখঃ ১০-০৬-২০২৬খ্রি.
স্মারক নং-৪৭.৬৫.০০০০.০৬১.১১.১১৭.২৪.১৭০৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান "ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন" এর স্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে ফাউন্ডেশনের নিম্নোক্ত বেতন গ্রেডে সরাসরি জনবল নিয়োগ ও প্যানেলভুক্তির লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://sfdf.teletalk.com.bd ওয়েবসাইট) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না :
পদের বিবরণঃ
১। পদের নামঃ উপজেলা ব্যবস্থাপক, গ্রেড-১০
- পদের সংখ্যাঃ ১০টি
- বেতনঃ ১৬০০০-৩৮৬৪০/-
- যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর/সম্মান ডিগ্রি। সরকারি/ বেসরকারি সংস্থার দারিদ্র্য বিমোচন/ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসহ স্নাতক/সম্মান ডিগ্রিধারী ০৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞানসম্পন্ন বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
২। পদের নামঃ মাঠ কর্মকর্তা, গ্রেড-১৪
- পদের সংখ্যাঃ ২৫টি
- বেতনঃ ১০২০০-২৪৬৮০/-
- যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সম্মান ডিগ্রি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
৩। পদের নামঃ অফিস সহকারী-কাম-ডাটা-এন্ট্রি অপারেটর, গ্রেড-১৬
- পদের সংখ্যাঃ ০৭টি
- বেতনঃ ৯৩০০-২২৪৯০/-
- যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাস। তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় (Aptitude Test) উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
৪। পদের নামঃ ড্রাইভার, গ্রেড-১৮
- পদের সংখ্যাঃ ০২টি
- বেতনঃ ৮৮০০-২১৩১০/-
- যোগ্যতাঃ কোন শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত স্কুল হতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
শর্তাবলীঃ
০১। ক) বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিপরীতে প্রদত্ত সর্বোচ্চ বয়সসীমা ০১-০৬-২০২৬ তারিখ পর্যন্ত গণনা করতে হবে এবং এই তারিখে বর্ণিত পদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর হতে হবে;
খ) বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
গ) বিভাগীয় প্রার্থী বলতে এসএফডিএফ-এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীকে বুঝাবে;
০২। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮-০৬-২০২৬ তারিখ সকাল ১০:০০ টা হতে ২৭-০৭-২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে হবে। সরাসরি/ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে;
০৩। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এসব কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জমা দিতে হবে:
ক) অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র ফটোকপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি;
খ) সদ্য তোলা ৪ (চার) কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র ও সর্বশেষ কর্মস্থলের কর্তৃপক্ষর নিকট থেকে বেতন-ভাতার প্রমাণক (কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফোন নম্বর উল্লেখসহ), জম্মনিবন্ধন সনদপত্র/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি এবং স্থায়ী ঠিকানার সমর্থনে নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি;
গ) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফোন নম্বর উল্লেখসহ)।
০৪। প্রার্থীকে অনলাইন আবেদন ফরমে তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে পূরণ করতে হবে।
০৫। অসত্য/ত্রুটিপূর্ণ/সম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য, নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ভুয়া/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে আবেদনপত্র, নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
০৬। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৭। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
০৮। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা নিয়োগ প্রদানের সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
০৯। এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং বর্ণিত নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ফাউন্ডেশনের ওয়েব সাইট (www.sfdf.gov.bd) এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট (www.rdcd.gov.bd) এ পাওয়া যাবে।
১০। স্মারক নং-৪৭.৬৫.০০০০.০৬১.১১.১০৬.২৩.২৪৫৪; তারিখ: ০৩-১০-২০২৩খ্রি. এর মাধ্যমে ০৪-১০-২০২৩ তারিখে ‘দৈনিক ইত্তেফাক’ ও ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ এবং স্মারক নং-৪৭.৬৫.০০০০.০৬১.১১.১১৭.২৪.১০১৮; তারিখ: ১৪-০৫-২০২৬খ্রি. এর মাধ্যমে ১৬-০৫-২০২৬ তারিখে ‘দৈনিক আমার দেশ’ ও ১৭-০৫-২০২৬ তারিখে ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
SFDF Job Circular 2026 Pdf
সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শেষঃ ২৭-০৭-২০২৬খ্রি., বিকাল: ৫:০০টা।
আবেদন লিংকঃ ক্লিক করুন
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://sfdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮-০৬-২০২৬খ্রি., সকাল: ১০:০০টা;
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭-০৭-২০২৬খ্রি., বিকাল: ৫:০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন;
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষর সর্বোচ্চ ৬০ KB হতে হবে;
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন;
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে প্রমাণক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন;
SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতা বিষয়টি নিশ্চিত করে PDF কপি ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's copy প্রার্থী রঙিন অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে কোনো Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ এবং Teletalk এর সার্ভিস চার্জ নিম্নবর্ণিত ছক অনুযায়ী অফেরতযোগ্য টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন: আবেদন ফি উপরে পিডিএফ দেখুন।
বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি এবং Teletalk এর সার্ভিস চার্জ জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: SFDFUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: SFDF ABCDEF
Reply: Applicant's Name, Tk-223/112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type SFDFYesPIN and Send to 16222.
দ্বিতীয় SMS: SFDFYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: SFDF YES 12345678
Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for SFDF Application for post Name User ID is (ABCDEF) PIN and Password (xxxxxxxx)
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি শুধুমাত্র যোগ্য প্রার্থীদের https://sfdf.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। Online আবেদনে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনায় তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এর প্রেরিত User ID এবং Password ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলে: SFDFHelpUserUser ID & send to 16222 নম্বরে।
Example: SFDF Help User ABCDEF & send to 16222
ii. PIN Number জানা থাকলে: SFDFHelpPINPIN No & send to 16222 নম্বরে।
Example: SFDF Help PIN 12345678 & send to 16222
ঝ. বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও https://sfdf.gov.bd ওয়েবসাইট, https://rdcd.gov.bd এবং https://sfdf.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/sfdf ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করা পাওয়া যাবে।
ঞ. অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ট. Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল থেকে ১২১ এ কল করা যাবে অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেইজে https://www.facebook.com/alljobsbdteletalk প্রবেশ করে মেসেজ এ যোগাযোগ করা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: SFDF, Post Name, Applicant's User ID ও Contract number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ঠ. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিম্বা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা/চাকরি বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১১। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
আরও দেখুনঃ
সাজেশনঃ
১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।
সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়
#SFDF Jobs Circular 2026