গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
স্মারক নং-২৫.৩৬.০০০০.২১১.১১.৪০২.২০২৬-৮৫
তাং: ১২ শ্রাবণ ১৪৩৩ / ২৭ জুলাই ২০২৬
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নং-২৫.০০.০০০০.০১৪.৯৯.০০৫.১৯-৩৩৮, তারিখঃ ০৯/০৬/২০২৬ এর প্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের গ্রেড-১৩ হতে ২০ গ্রেডভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের (পুরুষ/মহিলা) নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম ও বিবরণঃ
১। পদের নামঃ স্টেনোগ্রাফার/ স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর ( গ্রেড-১৩ )
পদের সংখ্যাঃ ০৬টি
বেতনঃ ১১,০০০-২৬,৫৯০/-,
যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) বাংলা ও ইংরেজিতে সাঁটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ ; এবং (ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪/০১/২০১৯ তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। (ঙ) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২। পদের নামঃ ইমাম ( গ্রেড-১৪ )
পদের সংখ্যাঃ ০৩টি
বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/-,
যোগ্যতাঃ (ক) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কোন কওমী মাদ্রাসা হতে দাওরায়ে হাদীস অথবা যে কোন বিশ্ববিদ্যালয় হতে আরবীতে বা ইসলামিক যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি; (খ) হাদীস ও ফিকাহ শাস্ত্রে যথেষ্ট জ্ঞানের অধিকারী; (গ) কিরাত পাঠে দক্ষতা; (ঘ) সুন্নতের অনুসারী; (ঙ) বিবাহিত হতে হবে; (চ) ধর্মীয় এবং সামাজিক বিষয়ে লেখার এবং বলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। (ছ) বয়স ২৫ হতে ৪০ বছরের মধ্যে হতে হবে।
৩। পদের নামঃ স্টেনোটাইপিস্ট/ স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর ( গ্রেড-১৪ )
পদের সংখ্যাঃ ০৬টি
বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/-,
যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোন বিষয় হতে অন্যুন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) বাংলা ও ইংরেজিতে সাঁটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ ; এবং (ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪/০১/২০১৯ তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। (ঙ) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
৪। পদের নামঃ নকশাকার ( গ্রেড-১৫ )
পদের সংখ্যাঃ ০৬টি
বেতনঃ ৯,৭০০-২৩,৪৯০/-
যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রসহ এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। (ক) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
৫। পদের নামঃ ভি টি এটেনডেন্ট ( গ্রেড-১৫ )
পদের সংখ্যাঃ ০৩টি
বেতনঃ ৯,৭০০-২৩,৪৯০/-
যোগ্যতাঃ (ক) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এস,এস,সি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ; (খ) সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টিটিসি হতে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্স উত্তীর্ণ (গ) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
৬। পদের নামঃ অফিস সহায়ক/এম,এল,এস,এস ( গ্রেড-২০ )
পদের সংখ্যাঃ ১২৩টি
বেতনঃ ৮,২৫০-২০,০১০/-
যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪/০১/২০১৯ তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-৫ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। (গ) বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
শর্তসমূহঃ
এখানে ইমেজ থেকে বাকি অংশটুকুও হুবহু টাইপ করে দেওয়া হলো:
৩। একজন ব্যক্তি উপরে উল্লিখিত পদসমূহের যে কোন একটির জন্য আবেদন করতে পারবেন। ৪। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত আবেদন পত্রের মুদ্রিত কপিসহ সত্যায়িত এক সেট সনদপত্রাদি দাখিল করতে হবে। ৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, অসত্য অথবা বিজ্ঞপ্তিতে চাওয়া শর্তের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা যে কোন পর্যায়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ৬। আবেদনপত্রে ব্যক্তিগত ও সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে। ৭। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সর্বশেষ কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে। ৮। এ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ৯। কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, বাতিল বা প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন। ১০। নিয়োগপত্র জারির পরেও স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোন প্রকার অসংগতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। ১১। এ নিয়োগ বিজ্ঞপ্তি গণপূর্ত অধিদপ্তরের নিজস্ব ওয়েব সাইটে (www.pwd.gov.bd) পাওয়া যাবে।
১২। আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০২/০৮/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১/০৮/২০২৬ খ্রি. তারিখ বিকাল ৫.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সদ্য তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application's Copy পাবেন। উক্ত Application's Copy-তে যদি কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Application's Copy-তে তাঁর সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Application's Copy প্রার্থী রঙিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন।
Application's Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা Teletalk -এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৬ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা Teletalk -এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না”।
প্রথম SMS: PWD<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: PWD ABCDEF Reply: Applicant's Name, Tk.112 or Tk. 56 will be charged as application fee. Your PIN is xxxxxxxxx. To pay fee Type PWD<Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: PWD<space>Yes<space>PIN নম্বর লিখে Send করতে হবে 16222 নম্বরে Example: PWD YES xxxxxxxxxx Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for PWD Application for xxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx).
Public Works Department Job Circular 2026 pdf
সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইটআবেদন শেষঃ ৩১/০৮/২০২৬ খ্রি. তারিখ বিকাল ৫.০০ টা।আবেদন লিংকঃ ক্লিক করুনচ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://pwd.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা গণপূর্ত অধিদপ্তরের Website: https://pwd.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলে PWD<space>Help<space>User<space> User ID & Send to 16222
Example: PWD Help User ABCDEF & send to 16222
ii. PIN Number জানা থাকলে PWD<space>Help<space>PIN<space>PIN No & send to 16222
Example: PWD Help PIN 1234567 & send to 16222
ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও গণপূর্ত অধিদপ্তরের ওয়েবপোর্টাল (https://pwd.gov.bd ) এবং https://pwd.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/pwd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (https://pwd.gov.bd ) ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ঞ. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক হেল্প লাইন নম্বর ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (মেইল/মেসেজ এর Subject-এ Organization Name: PWD, Post Name: ****, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
ট. ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন। i. User ID জানা থাকলে PWD<space>Help<space>User<space> User ID & Send to 16222 Example: PWD Help User ABCDEF & send to 16222 ii. PIN Number জানা থাকলে PWD<space>Help<space>PIN<space>PIN No & send to 16222 Example: PWD Help PIN 1234567 & send to 16222
ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও গণপূর্ত অধিদপ্তরের ওয়েবপোর্টাল (
ঞ. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক হেল্প লাইন নম্বর ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ
ট. ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।





