৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স সার্কুলার ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন
৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স
১। যোগ্যতা :
বয়স : ০১ জুলাই ২০২৭ তারিখে ১৬½ হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স ১৮ হতে ২৩ বছর।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম) :
ক। উচ্চতা :
- পুরুষ প্রার্থী: ১.۶৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
- মহিলা প্রার্থী: ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
খ। ওজন :
- পুরুষ প্রার্থী: ৫৪.০০ কিলোগ্রাম (১২০ পাউন্ড)
- মহিলা প্রার্থী: ৪৭.০০ কিলোগ্রাম (১০০ পাউন্ড)
গ। বুক :
- পুরুষ প্রার্থী: স্বাভাবিক - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ - ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)
- মহিলা প্রার্থী: স্বাভাবিক - ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) :
ক। জাতীয় মাধ্যম : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
খ। ইংরেজি মাধ্যম : 'O' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড ও ১টিতে C গ্রেড এবং 'A' লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম B গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
গ। ২০২৩ সালের পরীক্ষার্থী : ২০২৩ সালের এইচএসসি/ 'A' লেভেলের পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ এবং 'O' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড ও ১টিতে C গ্রেড থাকতে হবে।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
জাতীয়তা : জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।
অযোগ্যতা :
৬। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যেকোন সরকারি চাকরি/প্রশিক্ষণ হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে।
৭। আইএসএসবি (ISSB) পরীক্ষায় দু'বার স্ক্রিন্ড আউট অথবা দু'বার প্রত্যাখ্যাত হলে (তবে একবার স্ক্রিন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
৮। যেকোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে।
৯। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে।
১০। প্রতিটি চোখের ক্ষীণদৃষ্টি ও দূরদৃষ্টি ২.৫ ডায়প্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডায়প্টার এর বেশি হলে।
১১। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) অপারেশন করা হলে তা গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে।
১২। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
১৩। ভর্তি প্রক্রিয়ার যেকোন পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স সার্কুলার ২০২৬ pdf
র্সোঃ অফিসিয়াল ওয়েবসাইটআবেদন শেষঃ ২৯ জুলাই ২০২৬ হতে ১৭ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।আবেদন লিংকঃ ক্লিক করুন
অনলাইনে আবেদনের পদ্ধতি :
১৪। আবেদনের সময়সীমা : ২৯ জুলাই ২০২৬ হতে ১৭ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
১৫। আবেদন প্রক্রিয়া : আবেদনকারী প্রার্থীগণকে
১৬। আবেদন ফি : আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, VISA/Master Card, TAP, Bkash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা আবেদন ফি এবং ১,০০০ (এক হাজার) টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ২,০০০ (দুই হাজার) টাকা (অফেরতযোগ্য) প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যাবে।
১৭। হেল্পলাইন : অনলাইনে আবেদন করতে যেকোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বরে (+৮৮০১৭১৩১৬১৯৭৯) এবং ই-মেইল: joinarmy.helpdesk@gmail.com এ যোগাযোগ করা যাবে।
নির্বাচন পদ্ধতি :
১৮। প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) : প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ২৮ অক্টোবর ২০২৬ হতে ১২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে অপরাগ হলে, পরীক্ষার দিনের পূর্বেই সরাসরি নিজ কেন্দ্রে যোগাযোগ পূর্বক পরবর্তীতে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
১৯। লিখিত পরীক্ষা : প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার) সকাল ০৯০০ ঘটিকায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর ২০২৬ মাসের ২য় সপ্তাহে
২০। আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা : লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইট
২১। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা : আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২২। চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র প্রদান : সকল পরীক্ষায় সুপারিশ প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান করা হবে।
বিএমএ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা :
২৩। প্রশিক্ষণ : চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএ'তে ৩ (তিন) বৎসরের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপনান্তে 'লেফটেন্যান্ট' পদে কমিশন লাভ করবেন।
২৪। বেতন/ভাতা : সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ মাসিক বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।
অন্যান্য বিশেষত্ব :
ক। বিদেশ প্রশিক্ষণ : প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণ বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
খ। চিকিৎসা : সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের আধুনিক চিকিৎসা সুবিধা ও দূরারোগ্য ব্যাধিতে বিধি মোতাবেক বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন।
গ। সন্তানদের অধ্যয়ন : নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্বনামধন্য স্কুল/কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন।
বিশেষ নির্দেশনা :
২৬। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএ'তে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য বিশেষ উপদেশ দেওয়া হলো।
২৭। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ'তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র (NID) প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো।
২৮। বিএনসিসি/ক্যাডেট কলেজ/এমএনসিসিতে এর ক্যাডেটদের স্ব স্ব কলেজ/রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে।
২৯। নৌ ও বিমান বাহিনী হতে ছাড়পত্র (NOC) গ্রহণকৃত প্রার্থীগণ মূল ছাড়পত্রসহ আবেদনপত্র জমা করতঃ আবেদন পরবর্তী সেনাবাহিনীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ততা সাপেক্ষে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ রয়েছে।
৩০। বিজ্ঞপ্তির যেকোন অংশ পরিবর্তন বা পরিমার্জনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
৩১। চূড়ান্ত নির্বাচন, যোগদান পত্র প্রদান অথবা বাতিলের পূর্ণ ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
সাপোর্ট নম্বর: +৮৮০১৭১৩১৬১৯৭৯ | ই-মেইল: joinarmy.helpdesk@gmail.com
১০০% প্রস্তুতি নেওয়ার জন্য সাজেশন দেখুন
আরও দেখুনঃ
সাজেশনঃ
১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।
সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়
সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন
Tags
Defense Jobs



Uuu
উত্তরমুছুন