Magspot Blogger Template

টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | TMSS NGO Job Circular 2026

 

টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | TMSS NGO Job Circular 2026

টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

টিএমএসএস মেডিকেল কলেজ, টিএমএসএস ক্যান্সার সেন্টার, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল এবং টিএমএসএস নার্সিং কলেজ, বগুড়া

টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেন্টার কর্তৃক পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজ, টিএমএসএস ক্যান্সার সেন্টার, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল এবং টিএমএসএস নার্সিং কলেজ, বগুড়া-এ জনবল নিয়োগের উদ্দেশ্যে নিম্নবর্ণিত পদসমূহের জন্য পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদসমূহ ও যোগ্যতার বিবরণ:

১. টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল

০১. পদের নাম: আর এস (RS)

  • পদ সংখ্যা: সার্জারী-০১, অবস্ এ্যান্ড গাইনী-০১ জন করে মোট ০২ জন।
  • বিভাগ: সার্জারী ও অবস্ এ্যান্ড গাইনী বিভাগ।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস ও সংশ্লিষ্ট বিষয়ে বিএম এ্যান্ড ডিসি এর স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন ভাতা: পে-স্কেল THS এর ০৫নং গ্রেড অনুসারে।

০২. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার

  • পদ সংখ্যা: ০২ জন।
  • বিভাগ: আইসিইউ।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস। ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ বা ডিপ্লোমা থাকতে হবে। অভিজ্ঞতা: জেনারেল আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কমপক্ষে ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন ভাতা: আলোচনা সাপেক্ষে।

০৩. পদের নাম: মেডিকেল অফিসার

  • পদ সংখ্যা: সার্জারী-০২, আইসিইউ-০১, ইউরোলজি-০১, হেমাটোলজি-০১, হিস্টোপ্যাথলজি ল্যাব-০১, বায়োমলিকুলার ল্যাব-০১ জন করে মোট ১৩ জন।
  • বিভাগ: সার্জারী, আইসিইউ, ইউরোলজি, হেমাটোলজি বিভাগ, হিস্টোপ্যাথলজি ল্যাব ও বায়োমলিকুলার ল্যাব।
  • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস। বিএম এ্যান্ড ডিসি কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন ভাতা: পে-স্কেল THS এর ০৮নং গ্রেড অনুসারে।

০৪. পদের নাম: টেকনিশিয়ান

  • পদ সংখ্যা: ০৪ জন।

০৫. পদের নাম: অপারেটর

  • পদ সংখ্যা: ০৬ জন।

০৬. পদের নাম: এসিস্ট্যান্ট

  • পদ সংখ্যা: ০৪ জন।

(০৪, ০৫ ও ০৬ নং পদের জন্য)

  • বিভাগ: সিএসএসডি।
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ সমমান।
  • অভিজ্ঞতা: সিএসএসডি বিভাগে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন ভাতা: আলোচনা সাপেক্ষে।
  • বয়স: ১৮-৩৫ বছর।

২. টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া

০৭. পদের নাম: প্রভাষক
  • পদ সংখ্যা: ০১ জন।
  • বিভাগ: মাইক্রোবায়োলজি বিভাগ।
  • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস। বিএম এ্যান্ড ডিসি কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন ভাতা: পে-স্কেল THS এর ০৮নং গ্রেড অনুসারে।

৩. টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া

০৮. পদের নাম: মেডিকেল অফিসার (ইনডোর)
  • পদ সংখ্যা: ০৪ জন।
  • বিভাগ: অনকোলজি বিভাগ।
  • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস। বিএম এ্যান্ড ডিসি কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন ভাতা: পে-স্কেল THS এর ০৮নং গ্রেড অনুসারে।

৪. টিএমএসএস নার্সিং কলেজ, বগুড়া

০৯. পদের নাম: প্রভাষক (আইসিটি)
  • পদ সংখ্যা: ০১ জন।
  • শিক্ষাগত যোগ্যতা: B.Sc in CSE তবে M.Sc in CSE ডিগ্রী প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন ভাতা: আলোচনা সাপেক্ষে।
  • বয়স: ১৮-৩৫ বছর।
১০. পদের নাম: লাইব্রেরীয়ান
  • পদ সংখ্যা: ০১ জন।
  • শিক্ষাগত যোগ্যতা: BSS (Information Science & Library Management) সহ MSS ডিগ্রী প্রাপ্ত হতে হবে।
  • বেতন ভাতা: আলোচনা সাপেক্ষে।
  • বয়স: ১৮-৩৫ বছর।


TMSS NGO Job Circular 2026 pdf
TMSS NGO Job Circular 2026 pdf

                                           সোর্চঃ  দৈনিক করতোয়া, ৯ আগস্ট ২০২৬

আবেদনের শেষ সময়ঃ ২৩ আগস্ট ২০২৬

আবেদনের পদ্ধতিঃ ইমেইল / সরাসরি / বিডিজবস

আবেদনের নিয়ম ও শর্তাবলী:

১। আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙীন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, ই-মেইল এ্যাড্রেস, সচল মোবাইল নম্বরসহ, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে। সকল পদের আবেদন জমাদানের শেষ তারিখ ২৩/০৮/২০২৬ইং।

২। ০১-০৩ ও ০৭-০৯নং পদের আবেদনকারীগণকে আবেদনপত্র টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ ঠিকানায় পৌঁছাতে হবে অথবা bdjobs.com-এর মাধ্যমে অথবা আবেদনপত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও চাহিদাকৃত নথিপত্রাদির স্ক্যান কপি প্রদত্ত ই-নেইল jobstmss@gmail.com / tmsshealth@gmail.com-এ প্রেরণ করতে হবে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএম এ্যান্ড ডিসি)-এর হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে/ ই-মেইলের মাধ্যমে আবেদন প্রেরণের ক্ষেত্রে Subject-এ আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।

৩। ০৪-০৬ ও ১০নং পদের আবেদন ডাক/ কুরিয়ার/ সরাসরি টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ ঠিকানায় পৌঁছাতে হবে। উক্ত পদসমূহের ই-মেইলে প্রেরিত কোন আবেদন গ্রহণ করা হবে না।

৪। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/ ই-মেইল/ মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে (এজন্য আবেদনে সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে)।

৫। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।

৬। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

৭। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৮। কর্তৃপক্ষ কোন কারন বা ব্যাখ্যা ব্যতিরেকে আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।


আরও দেখুনঃ

সাজেশনঃ

১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।


সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়

সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال