এসএসসি পরীক্ষা ২০২৬ ফলাফল পুনঃনিরীক্ষণ (Board Challenge) নিয়মাবলি ও আবেদন পদ্ধতি
এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশের পর যারা প্রত্যাশিত ফলাফল পাননি বা খাতা পুনরায় চেক/পুনঃনিরীক্ষণ করাতে চান, তাদের জন্য ঢাকা শিক্ষাবোর্ড বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আজকের এই পোস্টে আমরা জানবো কীভাবে ঘরে বসেই খুব সহজে অনলাইনের মাধ্যমে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (Board Challenge) আবেদন করা যায়, আবেদনের সময়সীমা, ফি এবং প্রয়োজনীয় নিয়মাবলি।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
- আবেদন শুরুর তারিখ: ১১/০৮/২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১৭/০৮/২০২৬
পুনঃনিরীক্ষণ ফি (Application Fee)
- প্রতি পত্রের ফি: ১৫০/- (একশত পঞ্চাশ টাকা মাত্র)।
- উল্লেখ্য: দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে (যেমন: বাংলা ১ম ও ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র) উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন করার ধাপসমূহ (Step-by-Step Rules)
১. ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে
২. তথ্য প্রদান: নির্দিষ্ট স্থানে আপনার রোল (Roll) এবং রেজিস্ট্রেশন (Registration) নম্বর সঠিকভাবে পূরণ করুন।
৩. বোর্ড নির্বাচন: ড্রপ ডাউন (Drop Down) মেনু থেকে আপনার সম্পর্কিত শিক্ষাবোর্ড নির্বাচন করুন এবং ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন।
৪. মোবাইল নম্বর প্রদান: পরবর্তী ধাপে শিক্ষার্থীর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরেই এসএমএস (SMS)-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
৫. বিষয় নির্বাচন: পরবর্তী স্ক্রিনে বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে এক বা একাধিক বিষয়ে পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করুন।
৬. ফি পরিশোধ (Payment): পরবর্তী ধাপে প্রদেয় ফি-এর পরিমাণ দেখতে পাবেন। বিকাশ (bKash), নগদ (Nagad), অথবা সোনালী সেবা (Sonali Seba)-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। (ফি পরিশোধের বিস্তারিত দেখতে পোর্টালে থাকা “হেল্প” বাটনে ক্লিক করতে পারেন)
৭. আবেদন চূড়ান্ত জমা: ফি সফলভাবে পরিশোধ করার পর পোর্টালে এসে “জমা দিন” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।
বিশেষ দ্রষ্টব্য ও গুরুত্বপূর্ণ নিয়মাবলি
বিষয় পরিবর্তন/মুছে ফেলা: ফি পরিশোধের আগেই যদি আবেদনে কোন ভুল সংশোধন বা বিষয় পরিমার্জন করতে চান, তবে “মুছে ফেলুন” বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয় বাতিল করে নতুন বিষয় নির্বাচন করতে পারবেন।
ফি অফেরতযোগ্য: একবার ফি জমা দিয়ে আবেদন করে ফেললে তা আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।
ম্যানুয়াল আবেদন অগ্রহণযোগ্য: সরাসরি বা ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

