বিষয়ঃ বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা ২০২৬-এর ১৩/০৭/২০২৬ তারিখের অনুপস্থিত পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে।
উপরিউক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ১৩/০৭/২০২৬ তারিখের পদার্থবিজ্ঞান ১ম পত্র (বিষয় কোড-১৭৪), হিসাববিজ্ঞান ১ম (বিষয় কোড-২৫৩) পত্র ও যুক্তিবিদ্যা ১ম পত্র (বিষয় কোড-১২১) বিষয়ের পরীক্ষায় যে সকল পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে তাদের স্ব স্ব কেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে সে সকল পরীক্ষার্থীদের পরীক্ষা আগামী ২৪/০৮/২০২৬ তারিখ সোমবার সকাল ১০:০০টায় ঢাকা মহানগরীর কেন্দ্র ঢাকা-৫১, কেন্দ্র কোড-১১৮, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশীবাজার, চকবাজার, ঢাকা-এ অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের আগামী ২৪/০৮/২০২৬ তারিখ সোমবার পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের পূর্বে অর্থাৎ সকাল ৯:৩০টার মধ্যে উক্ত কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরি।
স্বাক্ষর প্রফেসর জেসমিন তাসলিমা বানু পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ফোন : ০২-২২৩৩৬৯৮১৫
ভারপ্রাপ্ত কর্মকর্তা ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা ২০২৬-এর সকল কেন্দ্রসমূহ।
অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে: ১. চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী/কুমিল্লা/যশোর/চট্টগ্রাম/সিলেট/বরিশাল/দিনাজপুর/ময়মনসিংহ/বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড/বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২. মহাপরিচালক মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা ৩. চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ৪. অফিস কপি।
আরও দেখুনঃ
সাজেশনঃ
১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।
সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়
সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন

