ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
স্মারক নং-৩১.০২.০০০০.০১১.০৬.০০১.২৬.৪২০
তারিখ: ০২ ভাদ্র ১৪৩৩ ১৭ আগস্ট ২০২৬
ভূমি সংস্কার বোর্ডের নিম্নোক্ত রাজস্বখাতভুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (
পদের নাম ও বিবরণ:
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- বেতন স্কেল: টাকা- ৯৩০০-২২৪৯০/- জাতীয় বেতন স্কেল-২০১৫, (গ্রেড-১৬)
- পদ সংখ্যা: ০১ (এক)টি (উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
২. পদের নাম: গাড়িচালক
- বেতন স্কেল: টাকা- ৯৩০০-২২৪৯০/- জাতীয় বেতন স্কেল -২০১৫, (গ্রেড-১৬)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স; এবং (গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন;
৩. পদের নাম: অফিস সহায়কের
- বেতন স্কেল: টাকা-৮২৫০-২০১১০/- জাতীয় বেতন স্কেল- ২০১৫, গ্রেড-২০
- পদ সংখ্যা: ০২ (দুই) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে :
(খ) আবেদনকারীকে তার অর্জিত (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
(গ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।
(ঘ) চাকরির আবেদন ফরমে (Applicant's Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
(ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ-সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
(চ) লিখিত, মৌখিক এবং ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(ছ) মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form-সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
(জ) নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
(ঝ) নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি, নীতিমালাসমূহের সকল বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
(ঞ) নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
Lrb Job Circular 2026 pdf
সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট
আবেদনের শেষঃ ১৯-০৯-২০২৬খ্রি. বিকাল ০৪.০০ ঘটিকা।
আবেদন লিংকঃ ক্লিক করুন
আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
- i. Online- এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২০-০৮-২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা।
- ii. Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৯-০৯-২০২৬খ্রি. বিকাল ০৪.০০ ঘটিকা।
- উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়কা হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's copy-তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে- মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে-কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১ ও ২ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৩ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: LRB user ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
- Example: LRB ABCDEF
Reply: Applicant's Name, TK- 112/- or 56/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type LRB Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: LRB Yes PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
- Example: LRB Yes 12345678
Reply: congratulations Applicant's Name, payment completed successfully for LRB application for user ID is (ABCDEF) and password (XXXXXXXX)
চ. প্রবে90ত্র প্রাপ্তির বিষয়টিছ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
জ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়ে প্রদর্শন করবেন।
ঝ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলেg LRB HELP USER User ID and send to 16222
Example: LRB HELP USER 12345678
ii. PIN number জানা থাকলে: LRB Help PIN PIN No and send to 16222
Example: LRB HELP PIN 12345678
ঞ. পত্রিকা ছাড়াও ভূমি সংস্কার বোর্ডের ওয়েবসাইটট. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল-এর ফেসবুক পেজ
প্রার্থীর যোগ্যতা যাচাই :
(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
(গ) কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি;
(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি; এবং
(চ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy); এবং
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
যে-কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আরও দেখুনঃ
সাজেশনঃ
১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।
সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়
সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন




