Magspot Blogger Template

টিএমএসএস (TMSS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – টিআইএসআই (TISI) বগুড়া | TMSS Recruitment Circular 2026 – TISI Bogra

 

টিএমএসএস (TMSS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – টিআইএসআই (TISI) বগুড়া | TMSS Recruitment Circular 2026 – TISI Bogra

টিএমএসএস (TMSS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার আইসিটি এ্যান্ড এনভায়রনমেন্ট সেন্টারের এখতিয়ারে পরিচালিত টিএমএসএস ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি (TISI) বগুড়া-এর নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদ বিবরণী ও শিক্ষাগত যোগ্যতা

০১. কো-অর্ডিনেটর (জাপানীজ ল্যাংগুয়েজ)

  • পদ সংখ্যা: ০১ জন
  • শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রী।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ০১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

০২. জুনিয়র ইনস্ট্রাক্টর (কম্পিউটার সায়েন্স)

  • পদ সংখ্যা: ০১ জন
  • শিক্ষাগত যোগ্যতা: বিএসসি-ইন-কম্পিউটার সায়েন্স।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ০১ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং NSDA / BTEB Level সম্পন্ন করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

০৩. ইনস্ট্রাক্টর কাম পরীক্ষা নিয়ন্ত্রক (Accounting & Business Studies)

  • পদ সংখ্যা: ০১ জন
  • শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রী।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ০১ বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

০৪. ইনস্ট্রাক্টর (Math, Physics & Chemistry)

  • পদ সংখ্যা: ০১ জন
  • শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রী।
  • অভিজ্ঞতা: ০১ বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

০৫. প্রশাসনিক কর্মকর্তা

  • পদ সংখ্যা: ০১ জন
  • শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রী।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

০৬. এ্যাডমিশন অফিসার

  • পদ সংখ্যা: ০১ জন
  • শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রী।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ০১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

TMSS Recruitment Circular 2026 pdf

TMSS Recruitment Circular 2026 pdf

বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক করতোয়া, ২০ আগস্ট ২০২৬

আবেদনের শেষ সময়ঃ ০৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের পদ্ধতিঃ ডাকযোগে / সরাসরি


আবেদনের শর্তাবলী

১. আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সচল মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং ই-মেইল এ্যাড্রেসসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী ০৫/০৯/২০২৬ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া-৫৮০০ ঠিকানায় পৌঁছাতে হবে।

২. নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে (এজন্য আবেদনে সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে)।

৩. নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।

৪. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

৫. ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।

৬. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৭. কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।


যোগাযোগ ও অন্যান্য তথ্য:

  • ফোন: ০২৫৮৮৮৭৭৩০৫, ০২৫৮৮৮৭৭৩০৯
  • ওয়েবসাইট: www.tmss-bd.org
  • সূত্র / পিটি: ৬৪/২৬
  • প্রচারে: পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন)

প্রোফেশনাল সিভি বানানোর জন্য হোয়াটসঅ্যাপ করুন: 01755358403

আরও দেখুনঃ

সাজেশনঃ

১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।


সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়

সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন 

নবীনতর পূর্বতন

نموذج الاتصال