ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তাদের প্রধান প্রকৌশলীর দপ্তরে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপযুক্ত যোগ্যতাসম্পন্ন সকল বাংলাদেশী নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণঃ
পদের নাম: স্টোর কিপার গ্রেড-২
- পদসংখ্যা: ০১টি
- বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০/- (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, ১৩তম গ্রেড)
প্রয়োজনীয় শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪.০০ স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সম্মান পাস হতে হবে।
- জিপিএ শর্তাবলী: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ২য় বিভাগ/ জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য হবে না।
- কম্পিউটার দক্ষতা: সরকার বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ০৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। (অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য)
গুরুত্বপূর্ণ নির্দেশাবলী
- তথ্য গোপন: আবেদনকারীকে আবেদনপত্রে তার শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে। কোনো তথ্য গোপন করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাসের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- আবেদন ফি: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে প্রদেয় ৩০০/- (তিনশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) সংযুক্ত করতে হবে।
- আবেদন প্রেরণের উপায়: সাদা কাগজে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক সকল পরীক্ষার সনদ ও প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপিসহ রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন পাঠাতে হবে।
বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক মানবকণ্ঠ, ২০ আগস্ট ২০২৬
আবেদনের শেষ সময়ঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের পদ্ধতিঃ সরাসরি
আবেদন ফরমঃ ডাউনলোড করুন
আবেদনের শেষ সময় ও ঠিকানা
- আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ (৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ)
- আবেদন পৌঁছানোর ঠিকানা: প্রধান প্রকৌশলী, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কার্যালয়।
আরও দেখুনঃ
সাজেশনঃ
১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।
সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়
সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন
Tags
University Jobs


