IDRA Job Circular 2026 – বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

IDRA Job Circular 2026 – বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
IDRA Job Circular 2026 – বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA)

সাধারণ বীমা টাওয়ার (৯ম তলা), ৩৭/এ, দিলকুশা বা/এ, ঢাকা।

ওয়েবসাইট: www.idra.org.bd

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

স্মারক নং ৫৩.০৩.০০০০.০০০.০০৯.১১.০০১০.২৬.৪২৯ | তারিখ: ০২ অগ্রহায়ণ ১৪৩৩ / ১৭ নভেম্বর ২০২৬

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে জরুরি নিয়োগ প্রদানের নিমিত্ত খণ্ডকালীন ০১ (এক) জন Institutional Development, Product Standardisation বিষয়ক পরামর্শক অস্থায়ী ভিত্তিতে খণ্ডকালীন (চুক্তিভিত্তিক) ০১ (এক) বছর মেয়াদে (নবায়নযোগ্য) নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

এক নজরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:
• প্রতিষ্ঠানের নাম: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA)
• পদের নাম: Institutional Development, Product Standardisation বিষয়ক পরামর্শক (খণ্ডকালীন/চুক্তিভিত্তিক)
• পদ সংখ্যা: ০১ (এক) টি
• বয়সসীমা: আবেদনের তারিখে ন্যূনতম ৪০ বছর
• বেতন ও ভাতাদি: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে
• আবেদন মাধ্যম: সরাসরি/ডাকযোগে কর্তৃপক্ষের দপ্তরে আবেদনপত্র প্রেরণ
• আবেদনের শেষ তারিখ: ৩০/১১/২০২৬ (অফিস চলাকালীন সময়ে)

পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

ক্রমিক পদের নাম সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
০১। Institutional Development, Product Standardisation বিষয়ক পরামর্শক

(খণ্ডকালীন, অস্থায়ী ভিত্তিতে চুক্তি ভিত্তিক)
০১ (এক) ১. স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), ফিন্যান্স, অর্থনীতি, বীমা (ইন্স্যুরেন্স), অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, লোকপ্রশাসন, ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট), ডেভেলপমেন্ট স্টাডিজ, আইন অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি।
২. বীমা, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, আর্থিক খাত নিয়ন্ত্রণ, কৌশলগত ব্যবস্থাপনা, রিসোর্স মোবিলাইজেশন বিষয়ে প্রাসঙ্গিক স্নাতকোত্তর পেশাদার যোগ্যতা বা বিশেষ প্রশিক্ষণ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৩. সংশ্লিষ্ট ক্ষেত্রে পিএইচডি বা অন্যান্য উচ্চতর পেশাদার যোগ্যতা থাকলে তা অগ্রাধিকার পাবে।
৪. সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ (দশ) বছরের প্রাসঙ্গিক পেশাদার অভিজ্ঞতা।
৫. আবেদনের তারিখে আবেদনকারীর বয়স ন্যূনতম ৪০ বছর হতে হবে।
৬. সরকারি প্রতিষ্ঠান, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা, বীমা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা অথবা আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্পের সাথে কাজ করার অভিজ্ঞতা, প্রকল্প প্রস্তাবনা (প্রজেক্ট প্রপোজাল), কনসেপ্ট নোট, তহবিল সংগ্রহের আবেদন (ফান্ডিং অ্যাপ্লিকেশন) এবং সম্পদ সংগ্রহের কৌশল প্রণয়নে অভিজ্ঞতা থাকলে তা অগ্রাধিকার দেয়া হবে।
Key Responsibilities (মূল দায়িত্বসমূহ):

A. Insurance Product Standardization and Development
  1. Review the existing insurance products and policy documentation available in the Bangladesh insurance market, covering both life and non-life insurance.
  2. Identify gaps, inconsistencies and challenges in existing insurance product structures, policy wording, terms and conditions, disclosures and customer protection provisions.
  3. Develop a comprehensive framework for standardization of new insurance products, policy wording, proposal forms, premium disclosure, policy benefits, exclusions, claims procedures and related documentation.
  4. Identify opportunities for the development and promotion of affordable, accessible and innovative insurance products, including:
    • i. Microinsurance and inclusive insurance products;
    • ii. Agricultural and climate-risk insurance;
    • iii. Health and personal accident insurance;
    • iv. SME and small business insurance;
    • v. Digital and technology-enabled insurance products;
    • vi. Other priority life and non-life insurance products.
B. Standardisation of Products under the Jamuna River Project
  1. Review the existing products, services and development initiatives under the Jamuna River Sustainable Management Project-1.
  2. Identify gaps, inconsistencies and opportunities for improvement.
  3. Develop standardised product frameworks, specifications, guidelines and implementation procedures.
C. Proposal Development
  1. Identify potential national and international development partners and funding opportunities.
  2. Prepare concept notes, project proposals and funding applications to prospective donors.
  3. Develop project objectives, intervention strategies, logical frameworks, implementation plans and monitoring indicators.
আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী:
  • ০২। আবেদনকারীকে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতার পূর্ণ বিবরণ, অভিজ্ঞতার বিবরণসহ চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি ছবি (রঙিন), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
  • ০৩। আবেদন আগামী ৩০/১১/২০২৬ তারিখের মধ্যে চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাধারণ বীমা টাওয়ার (৯ম তলা), ৩৭/এ, দিলকুশা বা/এ, ঢাকা অফিস চলাকালীন সময়ে কর্তৃপক্ষের দপ্তরে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
  • ০৪। নির্বাচিত প্রার্থীর যোগদানের তারিখ হতে ০৩ (তিন) মাস পর্যন্ত তাঁর এ নিয়োগ অস্থায়ী বলে গণ্য হবে এবং তার সেবাপ্রদান কার্যক্রম সন্তোষজনক বিবেচিত হলে সম্পাদিত চুক্তি অনুসারে অবশিষ্ট সময় বহাল রাখা হবে। নির্বাচিত প্রার্থীর বেতন ও ভাতাদি আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
  • ০৫। পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ যে কোন শর্ত সংশোধন/ সংযোজন/বিয়োজন/ পরিমার্জন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
  • ০৬। এ সংক্রান্ত বিস্তারিত Terms of Reference (ToR) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইটে (https://idra.org.bd) পাওয়া যাবে।
  • ০৭। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
DG-204/26 (10" x 4)
মো: বদিউজ্জামান
উপসচিব
পরিচালক (প্রশাসন)
ফোন: ৪১০৫১৩৮২
ই-মেইল: directoradmin@idra.org.bd
Previous Post Next Post

نموذج الاتصال