SSS NGO Job Circular 2026 – সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি

SSS NGO Job Circular 2026 – সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি
সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) | এমআরএ সনদ নং-০২৫

SSS NGO Job Circular 2026 – সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি

ওয়েবসাইট: www.sss-bangladesh.org | ক্যাটাগরি: NGO Job Circular

সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি সমগ্র বাংলাদেশে ১০ লক্ষাধিক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি/প্রকল্প (ক্ষুদ্র অর্থায়ন, উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও শিশু উন্নয়ন, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ সম্প্রসারণ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল ট্রেনিং, দূর্যোগ, জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ ইত্যাদি) বাস্তবায়ন করছে। সংস্থার বিভিন্ন কর্মসূচি গঠনে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদসমূহে আবেদন আহ্বান করা যাচ্ছে:

আবেদনের শেষ তারিখ: ৩০/১১/২০২৬ তারিখ
আবেদন ফরম জমা/আবেদন করার মাধ্যম: ডাকযোগে, সরাসরি অথবা অনলাইনে (www.sss-bangladesh.org/careers) আবেদন করা যাবে।
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: "সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)"-এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইল, সঞ্চয়ী হিসাব নম্বর "6015234002045"।

পদের বিবরণ, সংখ্যা, বয়স ও বেতন-শিক্ষাগত যোগ্যতা

ক্র. নং পদের নাম পদ সংখ্যা বয়স (সর্বোচ্চ) বেতন, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী
০১ সহকারী পরিচালক (MF) ০১ ৫০ বছর বেতন: শিক্ষানবিসকালে ন্যূনতম ১৩৬,১১২ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ১,৭০,১৪০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: যে কোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে ন্যূনতম ২০ বছর অথবা শীর্ষস্থানীয় ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান/শীর্ষ স্থানীয় কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার প্রধান কার্যালয়/ফাউন্ডেশন অফিস/ডিভিশনাল অফিস।
০২ প্রশাসক (হাসপাতাল) ০১ ৫৫ বছর শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ এমপিএইচ/পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন হতে হবে।
অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি হাসপাতালে (ন্যূনতম ৫০ শয্যাবিশিষ্ট) হাসপাতাল ব্যবস্থাপনায় ন্যূনতম ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। প্রতিষ্ঠানে উল্লিখিত কর্মী নীতি অনুযায়ী সুবিধাদি প্রাপ্য হবেন। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। নিয়োগপ্রাপ্ত প্রার্থীর কর্মস্থল হবে সংস্থার এসএসএস হাসপাতাল।
০৩ সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক (MF) ০৩ ৪৮ বছর বেতন: শিক্ষানবিসকালে ন্যূনতম ১,১৫,০৪৬ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ১,৪৪,১৮৩ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: যে কোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে ন্যূনতম ১৫ বছর অথবা শীর্ষস্থানীয় ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান/শীর্ষ স্থানীয় কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৮ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার প্রধান কার্যালয়/ফাউন্ডেশন অফিস/ডিভিশনাল অফিস।
০৪ কর্মসূচি ব্যবস্থাপক (MF) ০৩ ৪৫ বছর বেতন: শিক্ষানবিসকালে ন্যূনতম ১,০৩,৬৮৪ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ১,২৯,৬০৫ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: যে কোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে ন্যূনতম ১২ বছর অথবা শীর্ষস্থানীয় ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান/শীর্ষ স্থানীয় কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৭ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার প্রধান কার্যালয়/ফাউন্ডেশন অফিস/ডিভিশনাল অফিস।
০৫ কর্মসূচি ব্যবস্থাপক (মানবসম্পদ) ০১ ৫০ বছর বেতন: শিক্ষানবিসকালে ন্যূনতম ১,০৩,৬৮৪ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ১,২৯,৬০৫ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অনার্সসহ মাস্টার্স অথবা বিবিএ ও এমবিএ। মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ, পিজিডিএইচআরএম থাকলে বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, লোক-প্রশাসন, পরিসংখ্যান, পপুলেশন সাইন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, সামাজিককর্ম, নৃবিজ্ঞান এবং বাণিজ্য অনুষদভুক্ত প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে।
অভিজ্ঞতা: যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগে ন্যূনতম ১২ বছর অথবা শীর্ষ স্থানীয় কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কর্মজীবনে বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা প্রয়োগ, এইচআর পলিসি, এইচআরআইএস, এআই অ্যাপ্লিকেশন, এআইআই অপটিমাইজেশন, মাইক্রোফাইন্যান্স ও নন-মাইক্রোফাইন্যান্স কর্মচারীদের কেপিআই নির্ধারণ ও পারফরম্যান্স অ্যাপ্রাইজাল, ডকুমেন্টেশন ও পার্সোনাল ফাইল ব্যবস্থাপনা, জব ডেসক্রিপশন তৈরি, বেতন নির্ধারণ, জেন্ডার ইস্যু প্রভৃতি কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার প্রধান কার্যালয়/ফাউন্ডেশন অফিস।
০৬ কর্মসূচি ব্যবস্থাপক (প্রশাসন) ০১ ৫০ বছর বেতন: শিক্ষানবিসকালে ন্যূনতম ১,০৩,৬৮৪ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ১,২৯,৬০৫ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অনার্সসহ মাস্টার্স অথবা বিবিএ ও এমবিএ। অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, লোকপ্রশাসন, পরিসংখ্যান, পপুলেশন সাইন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, সামাজিককর্ম, নৃবিজ্ঞান এবং বাণিজ্য অনুষদভুক্ত প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে।
অভিজ্ঞতা: যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ১৫ বছর অথবা শীর্ষ স্থানীয় কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কর্মজীবনে বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা প্রয়োগ, লজিস্টিকস, কমিউনিকেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সফটওয়্যার ব্যবহার, এআই অ্যাপ্লিকেশন, সার্ভিস রুল প্রনয়ন, জব ডেসক্রিপশন তৈরি, সিকিউরিটি ব্যবস্থাপনা, লিগ্যাল ইস্যু, পিসফুল ডিসপিউট সেটেলমেন্ট, নিয়োগ প্রক্রিয়া, বিভিন্ন চুক্তি ও লাইসেন্স সংরক্ষণ ও হালনাগাদকরণ, সিআরএম, ইভেন্ট ম্যানেজমেন্ট, স্থায়ী সম্পদের দলিল-দস্তাবেজ সংরক্ষণ, বিভিন্ন দিবস উদযাপন, জেন্ডার সেনসিটিভিটি, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি প্রভৃতি কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার প্রধান কার্যালয়/ফাউন্ডেশন অফিস।
০৭ জোনাল ম্যানেজার (ক্রেডিট) ১০ ৫০ বছর বেতন: শিক্ষানবিসকালে ৭৬,০৬৮ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৯৫,৮৩৫ টাকা। অভিজ্ঞতার যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: স্বনামধন্য যে কোনো প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ টি শাখা ও ১৩০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠানে (সংশ্লিষ্ট পদে ৫ বছর এবং ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ১০ বছর) কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার জোনাল অফিস।
০৮ এরিয়া ম্যানেজার (ক্রেডিট) ৩০ ৪৫ বছর বেতন: শিক্ষানবিসকালে ৫৬,৭০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৭০,৩৭৫ টাকা। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনাসাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: স্বনামধন্য যে কোনো প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৫টি শাখা ও ৩০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানে (সংশ্লিষ্ট পদে ৫ বছর এবং ক্ষুদ্রঋণে ১০ বছর) কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বৈধ ড্রাইভাল লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার এরিয়া অফিস।
০৯ অডিট কর্মকর্তা (ক্রেডিট) ২০ ৩৫ বছর বেতন: শিক্ষানবিসকালে ৫১,৩৫০ টাকা এবং স্থায়ীকরণের পর ৬৭,৩৭৫ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স/একাউন্টিং/ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাস এবং প্রথম সারির নিরীক্ষা প্রতিষ্ঠান হতে সিএ সিসি (কোর্স কমপ্লিট/পার্টলি) সম্পন্ন হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এবং অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার ফাউন্ডেশন অফিস/ডিভিশনাল অফিস।
১০ জোনাল হিসাব কর্মকর্তা (ক্রেডিট) ২০ ৩৫ বছর বেতন: শিক্ষানবিসকালে ৫১,৩৮৬ টাকা এবং স্থায়ীকরণের পর ৬৪,৬০৮ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স/একাউন্টিং/ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাস। প্রথম সারির নিরীক্ষা প্রতিষ্ঠান হতে সিএ সিসি (কোর্স কমপ্লিট/পার্টলি) সম্পন্ন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য ও বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার জোনাল অফিস।
১১ প্রশিক্ষক (প্রশিক্ষণ) ১০ ৪৫ বছর বেতন: শিক্ষানবিসকালে ৪১,৮৮৬ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৫২,১০৮ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: যে কোনো স্বনামধন্য বেসরকারি ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ন্যূনতম ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন ও পদবী আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার প্রধান কার্যালয়/ফাউন্ডেশন অফিস/ডিভিশনাল অফিস।
১২ সিনিয়র অফিসার/শাখা ব্যবস্থাপক (ক্রেডিট) ১০০ ৪০ বছর বেতন: শিক্ষানবিসকালে ৪৪,৪০৪ টাকা এবং স্থায়ীকরণের পর ৫৫,৫৬৫ টাকা। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৫ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানে (সংশ্লিষ্ট পদে ৫ বছর এবং ক্ষুদ্রঋণে ৮ বছর) কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হওয়া আবশ্যক। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার শাখা অফিস।
১৩ অফিসার/সহকারী শাখা ব্যবস্থাপক (ক্রেডিট) ৩০০ ৩২ বছর বেতন: প্রশিক্ষণকালে (ন্যূনতম ৪ মাস) বেতন ১৬,০০০ টাকা, শিক্ষানবিসকালে ৪১,৬৪৪ টাকা এবং স্থায়ীকরণের পর ৫২,০৫৫/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক। বৈধ ড্রাইভিং লাইসেন্স/লার্নার লাইসেন্স থাকতে হবে। বি. দ্র.: এসএসএস-এ কর্মরত কর্মীদের ক্ষেত্রে যথোপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার শাখা অফিস।
১৪ অ্যাসোসিয়েট অফিসার/শাখা হিসাবরক্ষক (ক্রেডিট) ১০০ ৩২ বছর বেতন: শিক্ষানবিসকালে ৩৮,৭৯২ টাকা এবং স্থায়ীকরণের পর ৪৮,৩৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: হিসাব বিজ্ঞান/এআইএস/ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাস। ডাটাফট কোম্পানির "মাইক্রোফিন ৩৬০ নেক্সট" সফটওয়্যারে ব্যবহারের দক্ষতা আবশ্যক। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হওয়া আবশ্যক। কম্পিউটার চালনায় ডিপ্লোমা/দক্ষতাসম্পন্ন এবং সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার শাখা অফিস।
১৫ অ্যাসিস্ট্যান্ট অফিসার/সিনিয়র মাঠ সংগঠক (ক্রেডিট) ১০০০ ৩২ বছর বেতন: প্রশিক্ষণকালে (২ মাস) ১২,০০০ টাকা, শিক্ষানবিসকালে ৩৫,৬৪৮ টাকা এবং স্থায়ীকরণের পর ৪৬,০৫৮ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাস। প্রার্থীর বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। মোটরসাইকেল ব্যবহারকারীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসেবে ১৫,০০০ টাকা জমা রাখতে হবে যা সার্ভিস চার্জসহ ফেরতযোগ্য। আবেদনপত্রে ও খামে পরীক্ষা কেন্দ্র (ঢাকা/টাঙ্গাইল/চট্টগ্রাম/কুমিল্লা/নোয়াখালী/ফরিদপুর/যশোর/ব্রাহ্মণবাড়িয়া/সিলেট) অবশ্যই উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার শাখা অফিস।
১৬ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ১০০ ৩৫ বছর বেতন: সর্বসাকুল্যে ২৯,৮৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ডিপ্লোমা/সার্টিফিকেট ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পাস। সংশ্লিষ্ট পদে ন্যূনতম ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এ পদে নিয়োগপ্রাপ্তগণ চুক্তিভিত্তিক কর্মী হিসেবে বিবেচিত হবেন। সংস্থার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ পলিসি অনুযায়ী সুবিধাদি প্রাপ্য হবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার শাখা অফিস।
১৭ সহকারী টেকনিক্যাল অফিসার (কৃষি) ৫০ ৩৫ বছর বেতন: সর্বসাকুল্যে ২৬,৮৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম কৃষি ডিপ্লোমা বা সমমান পাস। কৃষি প্রযুক্তি, কৃষি উপকরণ ও মাঠ পর্যায় কৃষি প্রকল্প সম্পর্কে ধারনা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে ন্যূনতম ০৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এ পদে নিয়োগপ্রাপ্তগণ চুক্তিভিত্তিক কর্মী হিসেবে বিবেচিত হবেন। সংস্থার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ পলিসি অনুযায়ী সুবিধাদি প্রাপ্য হবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার শাখা অফিস।

অন্যান্য সুযোগ সুবিধা ও শর্তাবলী:

  • সকল পদের (২, ১৬, ১৭ ক্রমিক ব্যতিত) শিক্ষানবিসকাল ন্যূনতম ৬ মাস।
  • সংস্থার চাকরিবিধি অনুযায়ী ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, নিজ অর্থ বিনিয়োগের মাধ্যমে পেনশন সুবিধা, গ্র্যাচুইটি সুবিধা, প্রতিবছর ৩০ দিন অর্জিত ছুটি, মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব বোনাস, মূল বেতনের সমপরিমাণ ২ট বৈশাখী বোনাস (মাইক্রোফাইন্যান্স কর্মীদের), বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রযোজ্য ক্ষেত্রে টি.এ/ডি.এ, লাঞ্চ ভাতা, স্ববান্ধব মোটরসাইকেল, জ্বালানী ও রক্ষণাবেক্ষণ ব্যয়, বাইসাইকেল ও ঢাল স্থান, চিকিৎসা-বিবাহ-শিক্ষা-তীর্থযাত্রা উপলক্ষে সুদমুক্ত কর্মী ঋণ সুবিধা, ৪%-এ সাধারণ কর্মী ঋণ (গৃহ নির্মাণ, জমি ক্রয়, ফ্ল্যাট ক্রয় ইত্যাদি) সুবিধা, মোবাইল বিল, প্রদেয় বেতন-ভাতার বিপরীতে প্রতিষ্ঠান কর্তৃক প্রযোজ্য আয়কর প্রদান, দুর্ঘটনাজনিত আর্থিক সুবিধা, মৃত্যুজনিত আর্থিক সুবিধা, সোনামুখী সঞ্চয় সুবিধা, ৮টি ব্যাংকের মাধ্যমে পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন পদের কর্মীদের উদ্দীপনামূলক সুবিধাসহ আনুষঙ্গিক সুবিধাদি প্রাপ্য হবেন।
  • ৭-১৭ নং ক্রমিকের পদে পুরুষ প্রার্থীদের সকল শাখা অফিসে বিনামূল্যে একক আবাসন সুবিধা এবং ১২-১৭ নং ক্রমিকের পদে নিয়োগপ্রাপ্ত মহিলা প্রার্থীর বাইরে থাকার জন্য অতিরিক্ত বাড়ি ভাড়া ভাতা পাবেন।
  • ৭ নং পদে নিয়োগপ্রাপ্ত প্রাথীদের সার্বক্ষণিক গাড়ি এবং ড্রাইভার সুবিধা প্রদান করা হবে।

আবেদন করার নিয়মাবলী:

  • সরাসরি/ডাকযোগে আবেদন: সরাসরি/ডাকযোগে আবেদনের ক্ষেত্রে উপ-নির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) বরাবর আবেদনপত্র (স্বহস্তে), প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (স্বাক্ষরসহ), শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ল্যাব প্রিন্ট) এবং ২০০/- টাকা (অফেরতযোগ্য) "সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)"-এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইল, সঞ্চয়ী হিসাব নম্বর "6015234002045" তে অনলাইন জমা/ডিডি/পে-অর্ডার জমার স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
  • অনলাইনে আবেদন: অনলাইনে আবেদনের ক্ষেত্রে https://www.sss-bangladesh.org/careers এই লিংক-এর মাধ্যমে অনলাইনে আবেদন করে ২০০/- টাকা (অফেরতযোগ্য) "সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)"-এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইল, সঞ্চয়ী হিসাব নম্বর "6015234002045" তে অনলাইন জমা/ডিডি/পে-অর্ডার জমার স্লিপ স্ক্যান করে অনলাইনে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
  • আবেদন করার ক্ষেত্রে সরাসরি অথবা অনলাইনে যে কোনো এক মাধ্যমে আবেদন করতে হবে।
  • অনলাইনে যারা আবেদন করবেন পরীক্ষায় অংশগ্রহণের সময় অনলাইন আবেদন কপি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট) সাথে আনতে হবে।
আবেদন প্রেরণের ঠিকানা (ডাকযোগে/সরাসরি):
উপ-নির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল।
আবেদনের শেষ তারিখ: ৩০/১১/২০২৬ তারিখ।

উপ-নির্বাহী পরিচালক
সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)

Previous Post Next Post

نموذج الاتصال