বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড
BMU Super Specialized Hospital Job Circular 2026 – বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে (কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে নিবন্ধিত শেয়ার দ্বারা সীমাবদ্ধ একটি প্রাইভেট কোম্পানি; নিবন্ধন নম্বর: সি-২১১৪০১/২০২৬) নিম্নোক্ত পদসমূহে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে:
নিবন্ধিত কার্যালয়: ২/১২/সি, ময়মনসিংহ রোড (কাজী নজরুল ইসলাম এভিনিউ), শাহবাগ, ঢাকা
ব্যাংকে টাকা জমা প্রদানের তারিখ: ০১/১১/২০২৬ খ্রি. থেকে ১২/১১/২০২৬ খ্রি. পর্যন্ত
আবেদনপত্র দাখিলের তারিখ: ০১/১১/২০২৬ খ্রি. থেকে ১৩/১১/২০২৬ খ্রি. পর্যন্ত
বিস্তারিত লিংক: https://ssh.bmu.ac.bd/bn/recruitment-2026
ব্যাংকে টাকা জমা প্রদানের তারিখ: ০১/১১/২০২৬ খ্রি. থেকে ১২/১১/২০২৬ খ্রি. পর্যন্ত
আবেদনপত্র দাখিলের তারিখ: ০১/১১/২০২৬ খ্রি. থেকে ১৩/১১/২০২৬ খ্রি. পর্যন্ত
বিস্তারিত লিংক: https://ssh.bmu.ac.bd/bn/recruitment-2026
পদের ক্যাটাগরি ও বিভাগসমূহ:
- সিনিয়র কনসালট্যান্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার, কনসালট্যান্ট, চিকিৎসক ও অন্যান্য পদ:
- সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি, ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, রেডিওলজি এন্ড ইমেজিং ও ল্যাবরেটরি সার্ভিসেস)।
- চিফ এক্সিকিউটিভ অফিসার।
- কনসালট্যান্ট: সার্জারি (জেনারেল সার্জারি, কার্ডিয়াক সার্জারি, নিউরো সার্জারি, হেপাটোবিলিয়ারি এন্ড লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি, ইউরোলজি এন্ড কিডনি ট্রান্সপ্লান্ট সার্জারি, অ্যানেশেসিয়া, অবস এন্ড গাইনি, কোলোরেক্টাল সার্জারি, সার্জিক্যাল অনকোলজি, পেডিয়াট্রিক সার্জারি, ইনফার্টিলিটি), মেডিসিন (ইন্টারনাল মেডিসিন, কার্ডিওলজি, নিউরোলজি, হেপাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নেফ্রোলজি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ইমার্জেন্সি মেডিসিন ও ফিজিক্যাল মেডিসিন), পেডিয়াট্রিক ও নিওনেটলজি, রেডিওলজি এন্ড ইমেজিং, ল্যাবরেটরি সার্ভিসেস।
- সিনিয়র মেডিকেল অফিসার (মেডিসিন, সার্জারি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, অ্যানেশেসিয়া ও ইমার্জেন্সি মেডিসিন)।
- মেডিকেল অফিসার।
- চিফ ফাইন্যান্সিয়াল অফিসার।
- লিগ্যাল অফিসার।
- কোম্পানি সচিব।
- চিফ সিকিউরিটি অফিসার।
- নর্সিং ও ক্লিনিক্যাল সাপোর্ট: হেড অব নার্স, স্পেশালাইজড নার্স (আইসিইউ, সিসিইউ, ওটি কমপ্লেক্স, ইমার্জেন্সি, লিভার/কিডনি ট্রান্সপ্লান্ট, ডায়ালাইসিস, নিউরোসার্জারি, কার্ডিয়াক সার্জারি), জেনারেল নার্স, ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, পারফিউশনিস্ট, ফিজিওথেরাপিস্ট, চিফ মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি, ল্যাব ও ক্যাথল্যাব), টেকনিশিয়ান (ওটি, হেমোডায়ালাইসিস, ল্যাব, ইসিজি, পেস মেকার, ইলেকট্রোফিজিওলজি, ইটিটি ও ইকোল্যাব), এন্ডোস্কোপি ও কোলোনস্কোপি সহকারী, ইআরসিপি সহকারী, এমব্রায়োলজিস্ট।
- প্রশাসন, প্রকৌশল ও পরিচালন বিভাগ: ম্যানেজার (ফুড এন্ড বেভারেজ, ফার্মেসি, হাউসকিপিং), হেড অব ইঞ্জিনিয়ারিং, ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, বায়োমেডিকেল), জুনিয়র ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, বায়োমেডিকেল), হেড অব আইটি, ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার (আইটি), জুনিয়র ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার (আইটি), অডিটর, স্টোর অফিসার, এক্সিকিউটিভ (একাউন্টস), এক্সিকিউটিভ (এডমিন এন্ড এইচ আর), ব্যক্তিগত সহকারী টু সিইও, ফ্রন্ট ডেস্ক অফিসার, কম্পিউটার অপারেটর (রিপোর্টিং), সুপারভাইজার (পেশেন্ট কেয়ার)।
- কারিগরি ও সাধারণ সহায়ক পদ: টেকনিশিয়ান (ইঞ্জিনিয়ারিং, আইটি-নেটওয়ার্ক/হার্ডওয়্যার, মেডিকেল গ্যাস), ড্রাইভার (অ্যাম্বুলেন্স), চিলার অপারেটর, বয়লার অপারেটর, প্লাম্বার, সাবস্টেশন এটেনডেন্ট, অপারেটর (সিএসএসডি), এটেনডেন্ট (ইমেজিং, ওটি, ল্যাব, ইকো ল্যাব ও ক্যাথল্যাব)।
আবেদন ও নিয়োগ সংক্রান্ত শর্তাবলী:
পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত, আবেদন পদ্ধতি এবং নিয়োগের বিস্তারিত শর্তাবলী হাসপাতালের ওয়েবসাইটে প্রদান করা হয়েছে: https://ssh.bmu.ac.bd/bn/recruitment-2026
(অধ্যাপক ডা. মো : আবুল কালাম আজাদ)
ব্যবস্থাপনা পরিচালক
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড