ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় (www.iau.edu.bd)
IAU Job Circular 2026 – ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি শিক্ষক নিয়োগের লক্ষ্যে পদসমূহের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে:
প্রতিষ্ঠানের নাম: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, রেজিস্টারের কার্যালয়, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা-১২৩১
ওয়েবসাইট: www.iau.edu.bd
স্মারক নং: ইআবি/রেজি/নিয়োগ/শিক্ষক/২০২৬/১৩৩৮
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৬ (বিকাল ৪.০০ টা পর্যন্ত)
ই-মেইল: iauregistr@gmail.com, মোবাইল: ০১৭০৫-৪০৮০০১
ওয়েবসাইট: www.iau.edu.bd
স্মারক নং: ইআবি/রেজি/নিয়োগ/শিক্ষক/২০২৬/১৩৩৮
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৬ (বিকাল ৪.০০ টা পর্যন্ত)
ই-মেইল: iauregistr@gmail.com, মোবাইল: ০১৭০৫-৪০৮০০১
পদের বিবরণ, বিষয় ও পদ সংখ্যা
| ক্রম. | পদের নাম ও গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) | বিষয় / বিভাগ | পদের সংখ্যা |
|---|---|---|---|
| ১. | সহযোগী অধ্যাপক গ্রেড-০৪ |
আরবি ভাষা ও সাহিত্য- ১টি | ০১ টি |
| ২. | প্রভাষক গ্রেড-০৯ |
বাংলা-১টি, ইংরেজি-১টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-১টি, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ-১টি, আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ-১টি, ইসলামিক স্টাডিজ-১টি, অর্থনীতি-১টি, উদ্ভিদ বিজ্ঞান-১টি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিজ্ঞান-১টি | ০৯ টি |
আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ শর্তাবলী:
- প্রতিটি পদে আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম ও নিয়োগের শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iau.edu.bd) হতে সংগ্রহ করা যাবে।
- আগ্রহী প্রার্থীদের পৃথক আবেদনপত্রের সাথে নির্ধারিত তথ্যচক পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ **রেজিস্ট্রার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, বাড়ি নং-১২৪/২২ ব্লক-বি, সড়ক নং-০২, ওয়েস্ট ধানমন্ডি, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা-১২৩১** বরাবর আগামী **১৫ নভেম্বর ২০২৬** তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত) পৌঁছাতে হবে।
- অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্য সম্বলিত অথবা বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
- কর্তৃপক্ষ কোনো ধরনের কারণ দর্শানো ব্যতিরেকে আবেদনপত্র ও এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল অথবা নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/সংশোধন ও পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
মাননীয় ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে
(প্রফেসর ড.এ.কে.মুহা: নুরুল ইসলাম)
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়
Tags
University Jobs