NU Diploma in Library & Information Science 1st Semester Re-evaluation Notice 2026 – ২০২৬ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়ণ বিজ্ঞপ্তি

NU Diploma in Library & Information Science 1st Semester Re-evaluation Notice 2026 – ২০২৬ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়ণ বিজ্ঞপ্তি
NU Diploma in Library & Information Science 1st Semester Re-evaluation Notice 2026 – গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা উত্তরপত্র পুনঃমূল্যায়ণ বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর

স্মারক নংঃ (০-৫) জাতী:বিঃ/পরী:/প্রফে:/গ্রন্থাগার/২০১৮/৫৯/(অংশ-২)/১৭৩২৬  |  তারিখ: ২৩/১১/২০২৬ খ্রি:

২০২৬ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়ণ বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়ণের জন্য আগামী ২৪/১১/২০২৬ তারিখ থেকে ১০/১২/২০২৬ তারিখ পর্যন্ত On-line-এ নির্ধারিত ফি ১২০০/- (এক হাজার দুইশত) টাকা ব্যাংকে জমা পূর্বক আবেদন করা যাবে।

এক নজরে উত্তরপত্র পুনঃমূল্যায়ণ আবেদন তথ্য:
• পরীক্ষার নাম: ২০২৬ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষা
• আবেদনের সময়সীমা: ২৪/১১/২০২৬ তারিখ থেকে ১০/১২/২০২৬ তারিখ পর্যন্ত
• নির্ধারিত আবেদন ফি: ১২০০/- (এক হাজার দুইশত) টাকা
• আবেদনের ওয়েবসাইট লিংক: http://103.113.200.36/PAMS/ICTUnit/Re-valuation.aspx
পে-স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট http://103.113.200.36/PAMS/ICTUnit/Re-valuation.aspx থেকে online- এ আবেদন Form পূরন করে Payslip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট, নগদ, টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন AMERICAN EXPRESS, VISA, DBBL NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে online-এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে।
বিশেষ দ্রষ্টব্য:
নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদনের কপি বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই।
(মো: এনামুল করিম)
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
ই-মেইল: controller@nu.ac.bd
```[cite: 44]
Previous Post Next Post

نموذج الاتصال