Zila Parishad Sirajganj Job Circular 2026 – জেলা পরিষদ, সিরাজগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (হিসাবরক্ষক)

Zila Parishad Sirajganj Job Circular 2026 – জেলা পরিষদ, সিরাজগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (হিসাবরক্ষক)
Zila Parishad Sirajganj Job Circular 2026 – জেলা পরিষদ, সিরাজগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

জেলা পরিষদ, সিরাজগঞ্জ

ওয়েবসাইট: www.zpsirajganj.gov.bd | ইমেইল: zpsirajganj@lgd.gov.bd

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

স্মারক নং-৪৬.০০.৮৮০০.০০০.০০১.১১.০০০১.২৬-১২৭৩ | তারিখ : ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ / ১৯ নভেম্বর ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখা ০৮ অক্টোবর ২০২৬ তারিখের ৪৬.০০.০০০০.০৪২.১১.০০৩.১৭.২৫৮৭ নং স্মারকপত্রের ছাড়পত্রের প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে “জাতীয় বেতনস্কেল, ২০২৬” এবং জেলা পরিষদ চাকুরী বিধিমালা, ১৯৯০ এর নিয়োগ বিধি অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

এক নজরে জেলা পরিষদ, সিরাজগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:
• প্রতিষ্ঠানের নাম: জেলা পরিষদ, সিরাজগঞ্জ
• পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক – ০১ (এক) টি
• বেতন ক্রম: ২৪০০০-৫৮০০০/- (গ্রেড-১৩)
• বয়সসীমা: ২৮/১২/২০২৬ খ্রি. তারিখে ৩২ বছরের মধ্যে
• পরীক্ষার ফি: ১০০/- (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট
• আবেদন মাধ্যম: নির্ধারিত আবেদন ফরম স্বহস্তে লিখিতভাবে শুধুমাত্র ডাকযোগে প্রেরণ
• আবেদন পৌঁছানোর শেষ তারিখ: ২৮/১২/২০২৬ খ্রি. (অফিস চলাকালীন সময়ে)

পদের নাম, পদের সংখ্যা, বেতন ক্রম ও শিক্ষাগত যোগ্যতা:

ক্রম পদের নাম পদের সংখ্যা বেতন ক্রম শিক্ষাগত যোগ্যতা
০১ হিসাবরক্ষক ০১ (এক) ২৪০০০-৫৮০০০
(গ্রেড-১৩)
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রী এবং প্রাতিষ্ঠানিক কাজে অভিজ্ঞতা (হিসাবরক্ষণ কাজে ন্যূনতম ০২ বছরের অভিজ্ঞতা)।

শর্তাবলী:

  1. ১. আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।
  2. ২. আবেদনকারী কর্তৃক নির্ধারিত আবেদন ফরম স্বহস্তে লিখিত হতে হবে এবং খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আবেদন ফর্ম ডাকযোগে ২৮/১২/২০২৬ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, সিরাজগঞ্জ বরাবর পৌঁছাতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত আবেদন ফর্ম জেলা পরিষদ, সিরাজগঞ্জ এর ওয়েবসাইট (www.zpsirajganj.gov.bd) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) বা (www.forms.gov.bd) এ পাওয়া যাবে। নির্ধারিত আবেদন ফর্মের চাহিদা ও নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
  3. ৩. আবেদনকারীর বয়সসীমা ২৮/১২/২০২৬ খ্রি. তারিখে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
  4. ৪. সরকারি নীতিমালা মোতাবেক মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান/শারীরিক প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য কোটা সংক্রান্ত সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে। প্রার্থীকে তার দাবীকৃত কোটার সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র/প্রমাণপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। অন্যথায় তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
  5. ৫. আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ
    • (ক) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবিযুক্ত স্পষ্ট সিলসহ) কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি।
    • (খ) অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি।
    • (গ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবিযুক্ত স্পষ্ট সিলসহ) কর্তৃক সদ্য তোলা পাসপোর্ট আকারের ০৩ (তিন) কপি রঙিন ছবি।
    • (ঘ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবিযুক্ত স্পষ্ট সিলসহ) কর্তৃক জাতীয় পরিচয়পত্র এর সত্যায়িত কপি।
    • (ঙ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবিযুক্ত স্পষ্ট সিলসহ) কর্তৃক জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি।
    • (চ) সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
    • (ছ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবিযুক্ত স্পষ্ট সিলসহ) কর্তৃক চারিত্রিক সনদপত্র।
    • (জ) যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক আবেদনপত্রের সাথে ২০ (বিশ) টাকার ডাকটিকিট সম্বলিত ফেরত খামে সেই ঠিকানা লিখে সংযুক্ত করতে হবে (ফেরত খামে উল্লিখিত ঠিকানায় প্রার্থীকে না পাওয়া গেলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে)।
    • (ঝ) আবেদনপত্রের সাথে যে কোন তফসিলভুক্ত ব্যাংক হতে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, সিরাজগঞ্জ এর অনুকূলে ১০০/- (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) পরীক্ষার ফি বাবদ সংযুক্ত করতে হবে।
  6. ৬. অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ/বিলম্বে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
  7. ৭. চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  8. ৮. প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  9. ৯. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরকে পরবর্তীতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  10. ১০. এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী। সন্তোষজনক শিক্ষানবিশকাল সমাপ্তির পর বিধি মোতাবেক স্থায়ী করা হবে।
  11. ১১. কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  12. ১২. চাকুরীর শর্তাবলী, বেতন ভাতা/সুযোগ-সুবিধার ক্ষেত্রে স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা-কর্মচারী চাকুরী বিধিমালা, ১৯৯০ এবং সরকার কর্তৃক জারীকৃত নির্দেশাবলী প্রযোজ্য হবে।
  13. ১৩. পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
  14. ১৪. নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
  15. ১৫. শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন পর্যায়ে ৩য় শ্রেণী/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
  16. ১৬. কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ নিয়োগ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।
আবেদন পাঠানোর ঠিকানা ও শেষ তারিখ:
• আবেদন ফরম সংগ্রহ: www.zpsirajganj.gov.bd অথবা www.forms.gov.bd থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে স্বহস্তে পূরণ করতে হবে।
• আবেদন পাঠানোর ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, সিরাজগঞ্জ।
• প্রেরণের মাধ্যম: শুধুমাত্র ডাকযোগে প্রেরণ করতে হবে (সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না)।
• আবেদন পৌঁছানোর শেষ তারিখ: ২৮/১২/২০২৬ খ্রি. (অফিস চলাকালীন সময়ে)।
পিএফ-১৫৬২-৬২৫/২৬ (১২"×৪)
(মোছাঃ আফসানা ইয়াসমিন)
প্রধান নির্বাহী কর্মকর্তা
জেলা পরিষদ, সিরাজগঞ্জ।
ইমেইল: zpsirajganj@lgd.gov.bd
```[cite: 24]
Previous Post Next Post

نموذج الاتصال