আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচ সিপাহি (পুরুষ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহি শূন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:
- বয়সঃ ১৯-০৭-২০২৬ খ্রিঃ তারিখে ১৮-২২ বছর।
- বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- শারীরিক যোগ্যতাঃ উচ্চতা (সর্বনিম্ন): সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১.৬৮৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
- ওজন (নূন্যতম): সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।
- বুকের মাপ: সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৮১.২৮-৮৬.৩৬ সে. মি. (৩২-৩৪ ইঞ্চি) এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২-৮১.২৮ সে. মি. (৩০-৩২ ইঞ্চি)।
- দৃষ্টিশক্তি: ৬/৬।
সকল জেলা হতে সিপাহি পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত।
Ansar Battalion Job Circular 2026 Pdf
আবেদন শেষঃ ২২ জুন, ২০২৬ খ্রিঃ তারিখ হতে ১৯ জুলাই, ২০২৬ খ্রিঃ তারিখ
আবেদন লিংকঃ ক্লিক করুন
অনলাইন আবেদন করার নিয়ম/পদ্ধতি:
- ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোন অনলাইন সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) এ "আনসার ব্যাটালিয়ন এর সিপাহি পদের জন্য আবেদন" লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। উক্ত লিংকটি ২২ জুন, ২০২৬ খ্রিঃ তারিখ হতে ১৯ জুলাই, ২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে।
- অনলাইন রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা অফেরতযোগ্য।
- আবেদনকালে আবেদনপত্র পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত যে কোন জটিলতায় প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা হতে রাত ১০.০০ ঘটিকার মধ্যে ০১৬৭৭১১২২৪৪ ফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। যথাসময়ে আবেদন পত্রে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে।
- আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে।
- পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোন ক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
বাছাইয়ের স্থান, তারিখ ও সময়:
- বাছাইয়ের স্থান: বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী, সফিপুর, গাজীপুর।
- বাছাইয়ের তারিখ ও সময়: অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রার্থীদের স্বাস্থ্য, শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ:
নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাক-প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চাহিত কাগজপত্র যাচাইকরণ, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকেই Blood Sugar, HbA1c, HBsAg, Anti HCV, Serum Creatinine এবং Dope Test সম্পন্ন করা হবে। উল্লেখ্য Blood Sugar, HbA1c এবং Serum Creatinine পরীক্ষায় যোগ্য, HBsAg ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন। পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে।
সনদ/কাগজপত্র: লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
- ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি।
- ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।
- ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র (NID) এর সত্যায়িত ফটোকপি।
- অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত।
- প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রমত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র।
- অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র (Applicant Copy) ও প্রবেশপত্র।
- শারীরিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র (NID) এবং সকল সনদপত্রের মূলকপি অবশ্যই প্রদর্শন করতে হবে।
- প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে।
প্রশিক্ষণের স্থান, মেয়াদ ও সুযোগ-সুবিধা:
- প্রশিক্ষণের স্থান: বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী, সফিপুর, গাজীপুর।
- প্রশিক্ষণকাল: ট্রেইনি রিক্রুট সিপাহি হিসেবে ০৬ (ছয়) মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে।
- প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা: প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রীসহ থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন।
নিয়োগ ও চাকরির সুবিধাদি:
- সাফল্যের সাথে প্রশিক্ষণ সমাপ্তকারী সদস্যদের ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেড ৯০০০-২১৮০০/- এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন-ভাতাদিসহ আনসার ব্যাটালিয়নের সিপাহি পদে নিয়োগ প্রদান করা হবে;
- ট্রেইনি রিক্রুট সিপাহি পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনান্তে আনসার ব্যাটালিয়নে যোগদানের তারিখ হতে তার দুই বছরের শিক্ষানবিশকাল শুরু হবে। শিক্ষানবিশকাল হিসেবে যোগদানের তারিখ হতে দুই বছর সন্তোষজনকভাবে চাকরি পূর্ণ হলে তাকে সিপাহি পদে স্থায়ী করা হবে;
- নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকিভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্ততা অনুযায়ী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্যে পারিবারিক রেশন সামগ্রী প্রাপ্য হবেন।
সাধারণ নির্দেশনাবলি:
- কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন;
- শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদেয় তথ্যাদি সম্পর্কে তদন্ত কিংবা তদন্ত পরবর্তীকালে কোন বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুত/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
- মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্রদের ক্ষেত্রে পিতা/মাতা এর অনুকূলে দাখিলকৃত প্রমাণকসমূহ যাচাই অন্তে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুত/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
- ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত/ভুল কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত/নিয়োগকৃত/প্রশিক্ষণরত/চাকরিরত অর্থ্যাৎ যে কোন পর্যায়ে কোন প্রার্থী কর্তৃক দাখিলকৃত তথ্য মিথ্যা/ভুল/প্রার্থীর কোন প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য/বহিষ্কার/চাকরিচ্যুত/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
- প্রার্থী অন্য কোন নিয়মিত বাহিনী/যে কোন সরকারি চাকরি হতে বহিষ্কৃত/চাকরিচ্যুত/বরখাস্ত হয়ে থাকলে তাকে আবেদনের অযোগ্য বলে বিবেচনা করা হবে;
- পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক মর্মে বিবেচিত হলে সিপাহি পদে নিয়োগ প্রদান করা হবে। পুলিশ ভেরিফিকেশন ফরমে কোন তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রাথমিক মনোনয়ন পত্র বাতিল করা হবে;
- কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন প্রার্থীর নিয়োগ/আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;
- নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতাদি প্রদান করা হবে না।
বিশেষ দ্রষ্টব্য:
- বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্রদের ক্ষেত্রে প্রমাণক: মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্রদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল/সাময়িক সনদপত্র এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি কর্পোরেশন-এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে: যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল/সত্যায়িত সনদপত্র।
- বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
- এ নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় সরকারের বিদ্যমান বিধি-বিধান, কোটা পদ্ধতি, বয়স এবং অন্য কোন বিষয়ে কোন প্রকার আদেশ জারি হলে তা যথাযথভাবে অনুসরণ করা হবে।
- আবেদন শুরু ২৭/০৬/২০২৬ খ্রিঃ তারিখ এবং আবেদন করার শেষ সময় ১৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখ।
- নির্বাচিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আইন, বিধি-বিধান ও নীতিমালা প্রযোজ্য হবে।
- বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষে জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
বিঃদ্রঃ বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন এর নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ভূলভাবে আবেদন করতে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার আবেদনের শতভাগ নির্ভূলতার গ্যারান্টি দিচ্ছি আমরা। হোয়াটসঅ্যাপঃ ০১৭৫৫৩৫৮৪০৩
আরও দেখুনঃ
সাজেশনঃ
১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।
সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়
সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন
সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জন্য ক্রয় করুন
সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ সহায়িকা বই: ডাউনলোড করুন
#Ansar Battalion Jobs Circular 2026
Tags
Defense Jobs


