৭২৫ জন অফিসার (জেনারেল) নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক | Bangladesh Bank Job Circular 2026

BD JOBS INFO
0

 

৭২৫ জন অফিসার (জেনারেল) নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক | Bangladesh Bank Job Circular 2026

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি নম্বরঃ ২০০/২০২৬ প্রধান কার্যালয়, মতিধান, ঢাকা-১০০০ ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় তারিখ: ০২ জুন, ২০২৬ (১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩)

ব্যাংকার্স সিলেকশন কমিটি'র তত্ত্বাবধানে ০৭টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:


পদের নাম ও অন্যান্য তথ্য

১। পদের নাম ও গ্রেডঃ 'অফিসার (জেনারেল)', ১০ম গ্রেড
Job ID Number  : 26102 (আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে।)
পদ সংখ্যাঃ ৭২৫টি (রূপালী ব্যাংক পিএলসি-৮০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-১৬টি, বেসিক ব্যাংক-১৩টি, বাংলাদেশ কৃষি ব্যাংক-৪৭১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৪৭টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-২২টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-০২টি, কর্মসংস্থান ব্যাংক-৭২টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক-০২টি)
বেতন স্কেলঃ জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ১৬,০০০--৩৮,৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা
শিক্ষাগত যোগ্যতাঃ ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযোজ্য হবে। কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে শিম/শাঃ১১/৫-১ (অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবেঃ এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে- (১) প্রথম বিভাগ: জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব; দ্বিতীয় বিভাগ: জিপিএ ২.৮৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম। (২) অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে- প্রথম বিভাগ/শ্রেণি: ৪.০০ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব / ৫.০০ পয়েন্ট স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব; দ্বিতীয় বিভাগ/শ্রেণি: ৪.০০ পয়েন্ট স্কেলে ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম / ৫.০০ পয়েন্ট স্কেলে ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ-

  • বয়স: ০১/০৪/২০২৬ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর

  • আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময়: ০২/০৭/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা

  • আবেদন ফি প্রদান, Payment Verify এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়: ০৪/০৭/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা

  • আবেদন ফি: অফেরতযোগ্য টা: ২০০/-(টাকা দুইশত মাত্র)। সকল প্রার্থীকেই আবেদন ফি বাবদ টা: ২০০/- হারে প্রদান করতে হবে। অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের অবশিষ্ট অর্থ (টা:১৫০/-) ফেরত প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় দলিলাদিসহ https://erecruitment.bb.org.bd/onlineapp/apply_fee_rfnd.php এর মাধ্যমে আবেদন করতে হবে। পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে অবশিষ্ট অর্থ (টা:১৫০/-) আবেদন ফি প্রদানের জন্য ব্যবহৃত রকেট একাউন্টে ফেরত প্রদান করা হবে

  • Bangladesh Bank Job Circular 2026 pdf Download

  • Bangladesh Bank Job Circular 2026 pdf Download

    Bangladesh Bank Job Circular 2026 pdf Download

    সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইট
    আবেদন শুরুঃ চলছে।
    আবেদন শেষঃ ০২/০৭/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা
    আবেদন লিংকঃ ক্লিক করুন

    আবেদন পদ্ধতি

  • ক. Online Registration: কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online এ নিবন্ধনকরতঃ আবেদন করতে হবে। ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান CV ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে

    খ. CV ID Number: বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান CV ID Number এবং Password ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থী Online এ নিবন্ধন সম্পন্ন করলে একটি CV ID Number এবং Password প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থী একের অধিক CV তৈরি করতে পারবেন না

    গ. প্রার্থীর বিবরণ: প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী Online আবেদনে লিখতে হবে

    ঘ. প্রার্থীর বর্তমান ঠিকানা: প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে

    ঙ. প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থী তাঁর স্বামীর স্থায়ী ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদন দাখিলের পরে কোন প্রার্থী বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন

    চ. ছবি (Photo): ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন। তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে পাসপোর্ট সাইজের 600x600 pixel file size 100 KB এর বেশি নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত) scan করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদাকালো ছবি এবং Informal ছবি আপলোড করলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে

    ছ. স্বাক্ষর (Signature): নির্ধারিত স্থানে 300x80 pixel ও file size 60 KB এর বেশি নয় এরূপ মাপের (প্রার্থীর নিজের) স্বাক্ষর scan করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে

    জ. অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ: পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে

    ঝ. বিদেশি ডিগ্রিধারী প্রার্থী: 'O' Level ও 'A' Level পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য সম্বলিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না

    ঞ. প্রতিষ্ঠান পছন্দক্রম: Online আবেদনে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে তাদের অর্জিত মেধাক্রম এবং Online আবেদনে উল্লিখিত পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দের ক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না

    ট. Application Fee Payment পদ্ধতি: ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) 'রকেট' এর অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতির "Bill Pay" অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে Biller ID হিসেবে Bankers Selection Committee Secretariat অথবা 499 সিলেক্ট করতে হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট Job ID Number, নিজ CV ID Number এর ১ম অংশ (হাইফেনের (-) আগের অংশ), ফি এর পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি Transaction ID (TxnID) নম্বর পাবেন। প্রাপ্ত TxnID নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই 'ঠ' ক্রমিকে উল্লিখিত পদ্ধতিতে পৃথকভাবে Payment Verify সম্পন্ন করতে হবে। অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। আবেদন ফি'র Payment পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে https://erecruitment.bb.org.bd/onlineapp/rocketpreepay.pdf ওয়েবসাইটটি ভিজিট করতে হবে

    ঠ. Payment Verify: প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্ত TxnID বাংলাদেশ ব্যাংকের erecruitment সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে Payment Verify সম্পন্ন করতে হবে। কোনো আবেদনকারী Payment Verify সম্পন্ন না করলে পরবর্তীতে Admit Card ডাউনলোড করতে পারবেন না। ভুল JOB ID বা ভুল CV ID ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে Payment Verify না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং এক্ষেত্রে আবেদন ফি ফেরৎ প্রদান কিংবা সমন্বয় করা সম্ভব হবে না

    ড. Tracking Page সংগ্রহ: Payment Verify সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে Tracking ID Number সম্বলিত একটি Tracking Page প্রদান করা হবে। Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো অবস্থাতেই Tracking Page এর Duplicate Copy সরবরাহ করা হবে না

    ঢ. সতর্কতা: Online আবেদনে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষরসহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি verification সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে

    সাধারণ নির্দেশাবলী

    • প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে

    • প্রার্থীকে প্রাথমিক নির্বাচনী, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে

    • প্রার্থীকে Online আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ সনদ/প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে

    • চাকুরীরত প্রার্থীকে তাঁর নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে

    • নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে

    • সংশ্লিষ্ট ব্যাংকসমূহ তাদের স্ব স্ব বিধিবিধান অনুসরণপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করবে

    • শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও Payment Verify সম্পন্ন করতঃ Tracking Page টি হার্ডকপি ও সফটকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে

    বিশেষ দ্রষ্টব্য: ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানসমূহের চাহিদার প্রেক্ষিতে শূন্য পদের সংখ্যা সংশোধন এবং অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে ইহা পরিবর্তন/পরিমার্জন/বাতিল করার অধিকার বিএসসিএস সংরক্ষণ করে

  • আরও দেখুনঃ

    সাজেশনঃ

    ১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।


    সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়

    সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন

  • #Bangladesh Bank Jobs 2026

  • Tags

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন (0)
    6/related/default