বিয়াম ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বিয়াম ফাউন্ডেশন, ঢাকা ও বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, কক্সবাজার-এর নিম্নবর্ণিত পদে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের বিবরণ ও যোগ্যতা
১। পদের নাম: পিএস টু ডিজি
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (গ্রেড-০৯)
- যোগ্যতা: যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি
২। পদের নাম: হোটেল ম্যানেজার
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (গ্রেড-০৯)
- যোগ্যতা: যে কোনো বিষয়ে ২য় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং হোটেল ম্যানেজমেন্ট কাজে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা অথবা ০৪ (চার) বছরের অভিজ্ঞতাসহ স্নাতক পাশ
৩। পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৮০/- টাকা (গ্রেড-১০)
- যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি
৪। পদের নাম: কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০৮ (আট) টি
- বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)
- যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল-১ এর ক্রমিক নং ১৮ অনুযায়ী
৫। পদের নাম: ক্যান্টনমেন্ট সুপারভাইজার
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা (গ্রেড-১৪)
- যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অথবা ক্যান্টিন পরিচালনায় ন্যূনতম ০২ (দুই) বছরের অভিজ্ঞতাসহ স্নাতক পাশ
৬। পদের নাম: হিসাবরক্ষক
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা (গ্রেড-১৪)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি
৭। পদের নাম: ক্যাশিয়ার
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা (গ্রেড-১৪)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ ০৩ (তিন) বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা
৮। পদের নাম: ফটোগ্রাফার
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা (গ্রেড-১৫)
- যোগ্যতা: এইচএসসি পাশ এবং ফটোগ্রাফিতে সার্টিফিকেটপ্রাপ্ত অথবা এসএসসি পাশসহ ফটোগ্রাফি কাজে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা
৯। পদের নাম: ক্লিনিং সুপারভাইজার
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)
- যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ০২ (দুই) বছরের অভিজ্ঞতা
১০। পদের নাম: ভিডিও ক্যামেরা অপারেটর সহকারী
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/- টাকা (গ্রেড-১৮)
- যোগ্যতা: এসএসসি পাশসহ ভিডিও ক্যামেরা পরিচালনায় দক্ষতা
১১। পদের নাম: পিবিএক্স অপারেটর
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/- টাকা (গ্রেড-১৮)
- যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ ও সংশ্লিষ্ট কাজে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা অথবা এসএসসি পাশ ও ০৪ (চার) বছরের অভিজ্ঞতা
১২। পদের নাম: মালি
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা (গ্রেড-২০)
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ ও ০২ (দুই) বছরের অভিজ্ঞতা
১৩। পদের নাম: কেয়ারটেকার
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)
- যোগ্যতা: যে কোন বিশ্ববিদ্যালয় হইতে যে কোন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা ০৪ (চার) বছরের অভিজ্ঞতাসহ স্নাতক পাশ
শর্তাবলিঃ
আবেদন: আবেদনপত্রে নাম, পিতামাতার নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, মোবাইল নম্বর ও অভিজ্ঞতার তথ্য উল্লেখপূর্বক সকল সার্টিফিকেটের সত্যায়িত কপি যুক্ত করতে হবে।
বয়স: ৩০ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
BIAM Foundation Job Circular 2026 Pdf
সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইটআবেদন শেষঃ ১২/০৭/২০২৬আবেদন মাধ্যমঃ অফলাইন
অন্যান্য শর্তাবলীঃ
আবেদনের ঠিকানা: আগামী ১২/০৭/২০২৬ তারিখের মধ্যে মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ৬৩, নিউ ইস্কাটন, ঢাকা-১২১৭ বরাবর ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদন ফি: মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ঢাকা বরাবর অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট পাঠাতে হবে।
- ৯ম ও তদুর্ধ্ব গ্রেড (নন-ক্যাডার) এবং ১০ম গ্রেড: ২০০ টাকা
- ১১তম-১২তম গ্রেড: ১৫০ টাকা
- ১৩তম থেকে ১৬তম গ্রেড: ১০০ টাকা
- ১৭তম থেকে ২০তম গ্রেড: ৫০ টাকা
অন্যান্য: আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্বের সনদ এবং ডাক টিকেট যুক্ত ফেরত খাম সংযুক্ত করতে হবে।
আরও দেখুনঃ
সাজেশনঃ
১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।
সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়
সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন
#BIAM Foundation Jobs
Tags
Government jobs



Nice
উত্তরমুছুন