কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
নং- ৫৭.০৩.০০০০.০৪৬.১১.০১২.২৫- ১২৮
তারিখ: ২৮/০৬/২০২৬খ্রি.
“পুনঃনিয়োগ-বিজ্ঞপ্তি”
কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক/মনোটেকনিক ইনস্টিটিউটসমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়সমূহের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (
পদের বিবরণ ও যোগ্যতাঃ
১. পদের নাম: ফার্মাসিস্ট
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ১২৫০০-৩০২৩০/- , গ্রেড-১১তম
- পদের সংখ্যা: ০২টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ডিপ্লোমা ইন ফার্মেসী কোর্স।
২. পদের নাম: হিসাব রক্ষক
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ১১০০০-২৬৫৯০/- , গ্রেড-১৩তম
- পদের সংখ্যা: ০৪টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
৩. পদের নাম: উচ্চমান সহকারী
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ১০২০০-২৪৬৮০/- , গ্রেড- ১৪তম
- পদের সংখ্যা: ০৪টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
৪. পদের নাম: ইউডিএ কাম ডাটা প্রসেসর
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ১০২০০-২৪৬৮০/- , গ্রেড- ১৪তম
- পদের সংখ্যা: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
৫. পদের নাম: হিসাব রক্ষক
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ১০২০০-২৪৬৮০/- , গ্রেড- ১৪তম
- পদের সংখ্যা: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
৬. পদের নাম: কোষাধ্যক্ষ
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ১০২০০-২৪৬৮০/- , গ্রেড- ১৪তম
- পদের সংখ্যা: ০৫টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
৭. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ১০২০০-২৪৬৮০/- , গ্রেড- ১৪তম
- পদের সংখ্যা: ০৫টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ; এবং (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
৮. পদের নাম: লাইব্রেরিয়ান
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ১০২০০-২৪৬৮০/- , গ্রেড- ১৪তম
- পদের সংখ্যা: ০৪টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা; এবং (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
৯. পদের নাম: কম্পাউন্ডার
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ১০২০০-২৪৬৮০/- , গ্রেড- ১৪তম
- পদের সংখ্যা: ০৪টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিক্যাল অ্যাসিস্টেন্ট সার্টিফিকেটসহ ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
১০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ৯৩০০-২২৪৯০/- , গ্রেড- ১৬তম
- পদের সংখ্যা: ২৮টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
১১. পদের নাম: স্টোর কিপার (সার্ভে)
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ৯৩০০-২২৪৯০/- , গ্রেড- ১৬তম
- পদের সংখ্যা: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
১২. পদের নাম: ডাটা প্রসেসর
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ৯৩০০-২২৪৯০/- , গ্রেড- ১৬তম
- পদের সংখ্যা: ২৯টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
১৩. পদের নাম: এলডিএ কাম-ডাটা প্রসেসর
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ৯৩০০-২২৪৯০/- , গ্রেড- ১৬তম
- পদের সংখ্যা: ০৩টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
১৪. পদের নাম: হিসাব সহকারী
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ৯৩০০-২২৪৯০/- , গ্রেড- ১৬তম
- পদের সংখ্যা: ০৯টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
১৫. পদের নাম: এল,ডি,এ কাম ক্যাশিয়ার
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ৯৩০০-২২৪৯০/-, গ্রেড- ১৬তম
- পদের সংখ্যা: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
১৬. পদের নাম: এলডিএ কাম-টাইপিস্ট
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ৯৩০০-২২৪৯০/-, গ্রেড- ১৬তম
- পদের সংখ্যা: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
১৭. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ৯৩০০-২২৪৯০/-, গ্রেড- ১৬তম
- পদের সংখ্যা: ১১টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ।
১৮. পদের নাম: ক্যাশ সরকার
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ৮৮০০-২১৩১০/-, গ্রেড- ১৮তম
- পদের সংখ্যা: ০২টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
১৯. পদের নাম: স্কিল্ডম্যান
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ৮৫০০-২০৫৭০/-, গ্রেড- ১৯তম
- পদের সংখ্যা: ০৮টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে- (ক) গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল); অথবা (খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্লাস বা সিরামিক ট্রেডে NTVQF (Level-1) উত্তীর্ণ; অথবা (গ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ৬ (ছয়) মাস বা ৩৬০ (তিনশত ষাট) ঘণ্টা মেয়াদি সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ।
২০. পদের নাম: অফিস সহায়ক
- বেতনক্রম ও গ্রেড (স্কেল, ২০১৫): ৮২৫০০-২০০১০/-, গ্রেড- ২০তম
- পদের সংখ্যা: ১২৮টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- সর্বমোট পদের সংখ্যা: ২৫১টি
DTER Job Circular 2026 pdf
সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইটআবেদন শেষঃ ২১/০৭/২০২৬, বিকাল ০৫:০০ টা।আবেদন লিংকঃ ক্লিক করুন।
অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি
- ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২১/০৭/২০২৬, বিকাল ০৫:০০ টা।
- উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস (SMS) এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন।
বিশেষ দ্রষ্টব্য: যদি Applicant's Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ ঘোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্তন গ্রহণযোগ্য নয়। তাই আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's Copy তে সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।
Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য:
- ক্রমিক নং- ১ এর পরীক্ষার ফি ১৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/- টাকাসহ মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা।
- ক্রমিক ২ থেকে ১৭ পর্যন্ত পরীক্ষার ফি ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা।
- ক্রমিক নং- ১৮ থেকে ২০ পর্যন্ত এবং সকল পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
SMS প্রেরণের নিয়ম:
প্রথম SMS:
Exgmple:DTER <space> User IDলিখে send করতে হবে16222নম্বরে।DTER ABCDEF- Reply:
Applicant's Name, Tk. 168/112/56 will be charged as application fee, Your PIN is xxxxxxxx. - To pay fee Type
DTER <space> YES <space> PINand Send to16222.
দ্বিতীয় SMS: DTER <space> Yes <space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
- Example:
DTER YES xxxxxxxx - Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DTE Recruitment Application for xxxxxxxx User ID is (ABCDEF) and Password (XXXXXXX)
(i) User ID জানা থাকলে: DTER <space> Help <space> User <space> User ID & send to 16222
Example:DTER Help User ABCDEF & send to 16222
(ii) PIN Number জানা থাকলে: DTER <space> Help <space> PIN <space> PIN No & send to 16222
Example:DTER Help PIN 1234567 & send to 16222
ঝ. Online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইট https://dter.teletalk.com.bd এ পাওয়া যাবে।
ঞ. অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে কোন ফ্লেক্সিলোডের অথবা কম্পিউটারের দোকান থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ট. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
২. ০১/০৬/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীদের বয়স ১৮ হতে ৩২ বৎসরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩. মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমনপদ নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং ০৭ এ বর্ণিত সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ক্রমিক নং ১০ এ বর্ণিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ক্রমিক নং ১৬ এ বর্ণিত এলডিএ কাম-টাইপিস্ট পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
৫. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
৬. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে কর্তৃপক্ষ তা সংশোধনের ক্ষমতা রাখে।
৭. কর্তৃপক্ষ প্রয়োজনে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে।
৮. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্নবর্ণিত কাগজপত্র মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
- ক. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
- খ. প্রবেশপত্রসহ পূরণকৃত রঙিন আবেদনপত্রের কপি (Applicant's Copy) এবং ০২ (দুই) কপি রঙিন ছবি;
- গ. প্রার্থী যে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের প্রশাসক/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
- ঘ. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
- ঙ. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে তার পিতা/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে;
- চ. প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড বা সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি;
- ছ. তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি;
- জ. প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি;
- ঝ. সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা দাবির সমর্থনের সনদ/প্রমাণপত্র;
- ঞ. কোনো প্রার্থী বিদেশ হতে তাঁর অর্জিত কোনো ডিগ্রীকে উল্লিখিত পদ/পদসমূহের পার্শ্বে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদ।
ট. Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে ১২১ এ কল করা যাবে অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল ফেসবুক পেইজে
প্রবেশ করে মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে অথবাhttps://www.facebook.com/alljobsbdTeletalk এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: DTER, Post Name, Applicant’s User ID ও contact number অবশ্যই উল্লেখ করতে হবে)।alljobs.query@teletalk.com.bd - ঠ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও
এবংwww.techedu.gov.bd এ অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টালে (https://dter.teletalk.com.bd ) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।https://alljobs.teletalk.com.bd - ড. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোন পর্যায়ে প্র
ার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
আরও দেখুনঃ
সাজেশনঃ
১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।
সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়
সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন
সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জন্য ক্রয় করুন
সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ সহায়িকা বই: ডাউনলোড করুন
#DTER Jobs Circular 2026





