জাতীয় পেনশন কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (
পদের বিবরণ ও যোগ্যতাঃ
১। পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন স্কেল: ১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
- বয়স (সর্বোচ্চ): ৩২ বৎসর
- যোগ্যতা ও দক্ষতা: (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান)/সমমান ডিগ্রিসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর/সমমান ডিগ্রি; অথবা ব্যবসায় শিক্ষায় ৪ বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক/সমমান ডিগ্রি। (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।
২। পদের নাম: নিরীক্ষক
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন স্কেল: ১২,৫০০ - ৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
- বয়স (সর্বোচ্চ): ৩২ বৎসর
- যোগ্যতা ও দক্ষতা: (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি; অথবা ব্যবসায় শিক্ষায় ৪ বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক/সমমান ডিগ্রি। (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।
৩। পদের নাম: ব্যক্তিগত সহকারী
- পদ সংখ্যা: ০৪ টি
- বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
- বয়স (সর্বোচ্চ): ৩২ বৎসর
- যোগ্যতা ও দক্ষতা: (ক) যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।
৪। পদের নাম: হিসাবরক্ষক
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন স্কেল: ১০,২০০ - ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
- বয়স (সর্বোচ্চ): ৩২ বৎসর
- যোগ্যতা ও দক্ষতা: (ক) ব্যবসায় শিক্ষায় অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।
৫। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ০৪ টি
- বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- বয়স (সর্বোচ্চ): ৩২ বৎসর
- যোগ্যতা ও দক্ষতা: (ক) উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।
৬। পদের নাম: ড্রাইভার
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- বয়স (সর্বোচ্চ): ৩২ বৎসর
- যোগ্যতা ও দক্ষতা: (ক) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। (খ) হালকা গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৭। পদের নাম: অফিস সহায়ক
- পদ সংখ্যা: ০৮ টি
- বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০ টাকা (গ্রেড-২০)
- বয়স (সর্বোচ্চ): ৩২ বৎসর
- যোগ্যতা ও দক্ষতা: (ক) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
১. আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
- ক) সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৫/০৫/২০২৬ তারিখে অবশ্যই ১৮ থেকে বর্ণিত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
- খ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ($\checkmark$) এর ঘরে টিক চিহ্ন দিতে হবে।
- গ) নিয়োগের ক্ষেত্রে জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২৫, সরকারি বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
- ঘ) লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- ঙ) সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, নিরীক্ষক, হিসাবরক্ষক ও অফিস সহায়ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে ব্যক্তিগত সহকারী, অফিস সহকারী কাম-কমিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
- চ) একজন প্রার্থী কেবল ০১ (এক) টি পদের জন্য আবেদন করতে পারবেন।
- ছ) নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
২. প্রার্থীর যোগ্যতা যাচাই:
মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং ক হতে জ পর্যন্ত) কাগজপত্রগুলোর মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) টি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে।
- ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদসহ)।
- খ) প্রার্থী যে সিটি কর্পোরেশন/পৌরসভা/ওয়ার্ড/ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দা সে সিটি কর্পোরেশনের/পৌরসভার মেয়র/প্রশাসক/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
- গ) জাতীয় পরিচয়পত্র (NID)/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
- ঘ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy) ও Admit Card।
- ঙ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা নবম গ্রেড বা তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- চ) কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র।
- ছ) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
- জ) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি।
NPA Job Circular 2026 Pdf
সোর্চঃ অফিসিয়াল ওয়েবসাইটআবেদন শেষঃ ২৮/০৭/২০২৬ বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত। আবেদন লিংকঃ ক্লিক করুন
সাধারণ নির্দেশনাবলী:
৫. সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
৬. লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (
৭. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (
৮. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৯. অনলাইনে (Online) আবেদনের সময়সীমা ও পদ্ধতি নিম্নরূপ:
আবেদনের সময়সীমা:
- i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১/০৭/২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকা।
- ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮/০৭/২০২৬ বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণকে Online আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে হবে।
গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
Applicant's copy তে একটি User ID Number দেওয়া থাকবে এবং User ID Number ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-paid Mobile Number এর মাধ্যমে ০২ (দুই)টি SMS করে:
- ক্রমিক নং ১ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা;
- ক্রমিক নং ২ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১৮/- (আঠারো) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা;
- ক্রমিক নং ৩ থেকে ৬ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০/- (একশত) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বারো) টাকা;
- ক্রমিক নং ৭ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
ছ) SMS এ প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময় ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়সহ উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
জ) শুধু টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন (প্রযোজ্য ক্ষেত্রে):
ঝ) Online আবেদন করতে কোন সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১ অথবা ই-মেইল এঞ) টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ
ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১০. এ নিয়োগের ক্ষেত্রে জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২৫ এবং সরকারি যাবতীয় বিদ্যমান বিধি-বিধান/আদেশ এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান (সর্বশেষ) যথাযথভাবে প্রতিপালন/অনুসরণ করা হবে।
১১. কর্তৃপক্ষ যে কোন পর্যায়ে কারণ দর্শানো ব্যতিরেকে পদসংখ্যা হ্রাস/বৃদ্ধিঅহ যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন।
১২. শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
আরও দেখুনঃ
সাজেশনঃ
১০০% কমন পেতে আমাদের সাজেশন সক্রিয় করুন।
সৈনিক পদের সেরা প্রস্তুতি নিন ১০০ টাকায়
সৈনিক পদের সহায়িকা বই: ডাউনলোড করুন
সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জন্য ক্রয় করুন
সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ সহায়িকা বই: ডাউনলোড করুন
#NPA Jobs Circular 2026





