গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর (নেজারত শাখা)
www.chandpur.gov.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
স্মারক নং-০৫.৪২.১৩০০.০০০.০৩১.০১.০০০৭.২৬-৬৮৯ | তারিখ: ০৬ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ
জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এবং সার্কিট হাউস, চাঁদপুর এর অধীনে ০৪ (চার) ক্যাটাগরির নিম্নবর্ণিত ১৪ (চৌদ্দ) টি শূন্য পদের বিপরীতে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্ত সাপেক্ষে অনলাইনে (http://dcchandpur.teletalk.com.bd ওয়েবসাইটে) জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও বিবরণ:
| ক্রমিক নং | পদের নাম | পদের সংখ্যা | বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল/২০১৫ অনুযায়ী) | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|---|
| জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর ও অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ | ||||
| ০১. | অফিস সহায়ক | ০৭(সাত) টি | ৮২৫০-২০Ax১০/-, গ্রেড-২০ | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
| ০২. | নিরাপত্তা প্রহরী | ০৫ (পাঁচ)টি | ৮২৫০-২০Ax১০/-, গ্রেড-২০ | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
| সার্কিট হাউস, চাঁদপুর | ||||
| ০৩. | নিরাপত্তা প্রহরী | ০১ (এক) টি | ৮২৫০-২০Ax১০/-, গ্রেড-২০ | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
| ০৪. | পরিচ্ছন্নতাকর্মী | ০১ (এক) টি | ৮২৫০-২০Ax১০/-, গ্রেড-২০ | কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
শর্ত ও নিয়মাবলি:
- বয়সসীমা: ১০/১১/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- আবেদনকারীকে অনলাইনে http://dcchandpur.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে।
- Online-এ আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০/১১/২০২৬ তারিখ সকাল ১০.০০ টা।
- Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০১/১২/২০২৬ তারিখ বিকাল ০৫.০০ টা।
- User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন জমাদানের সময় হতে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk pre-paid মোবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- ছবি ও স্বাক্ষর Upload: ছবি দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel এবং স্বাক্ষর দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ pixel হতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
- অনলাইনে আবেদনকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
প্রথম SMS: DCCHANDPUR <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DCCHANDPUR ABCDEF
দ্বিতীয় SMS: DCCHANDPUR <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DCCHANDPUR YES 12345678
আহমেদ জিয়াউর রহমান
জেলা প্রশাসক, চাঁদপুর
ফোন: ০২৩৩৪৮৮৫৬১১
মোবাইল: ০১৭৩০০৭৬০৫০
ই-মেইল: dcchandpur@mopa.gov.bd