আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি
অফিস: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
জরুরি প্রেস বিজ্ঞপ্তি
স্মারক নং: ঢাবো/পনি/৮৭৬ | তারিখ: ০৭/১১/২০২৬ খ্রি.
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারিগরি (অনলাইনে) ত্রুটির কারণে উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া অদ্য ০৭/১১/২০২৬ তারিখ বিকাল ০৪টা থেকে রাত ০৮টা পর্যন্ত বিঘ্নিত হয়। এ কারণে অনেক পরীক্ষার্থী ঐ সময়ে আবেদন করতে পারেনি।
পরীক্ষার্থীদের উক্ত বিষয়টি বিবেচনা করে উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় অদ্য ০৭/১১/২০২৬ তারিখ রাত ১২টার পরিবর্তে আগামী ০৮/১১/২০২৬ তারিখ দুপুর ১২:০০টা পর্যন্ত নির্ধারণ করা হলো।
উর্ধতন কর্তৃপক্ষের আদেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।
প্রফেসর জেসমিন তাসলিমা বানু
আহবায়ক
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি
ও
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
ফোন: ০২-২২৩৩৬৯৮১৫